May 24, 2026
The New Age
German group plans expansion in Bangladesh
Germany-based global industrial thread manufacturer Amann Group is planning to expand its factory operations and explore new investment opportunities in Bangladesh, company officials said at a meeting with the Bangladesh Garment Manufacturers and Exporters Association. The announcement came during a recent bilateral meeting between BGMEA president Mahmud Hasan Khan and an Amann Group delegation led by its chief executive officer, Markus Nicolaus, said a press release on Saturday.
দৈনিক আমাদের সময়
অর্থনীতিতে গতি ফেরাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা
স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি বিনিয়োগ বাড়ানো, বন্ধ শিল্পকারখানা চালু, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ প্যাকেজের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন গভর্নর মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এই কর্মসূচি বাস্তবায়িত হলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি, সিএমএসএমই, পরিবেশবান্ধব ও সৃজনশীল অর্থনীতির খাতে ঋণ সহায়তা দেওয়া হবে। এতে উৎপাদন ও জিডিপি প্রবৃদ্ধি বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বণিক বার্তা
বিজিএমইএর সঙ্গে বৈঠক : বাংলাদেশে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ করবে জার্মানির আমান গ্রুপ
বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জার্মানভিত্তিক শিল্প সুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান আমান গ্রুপ। সম্প্রতি উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে আমান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কাস নিকোলাউসের নেতৃত্বে এক প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠকে এ তথ্য জানানো হয়।
আমার দেশ
ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ
বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, পুরো ইইউ বাজারেই পোশাক আমদানিতে মন্দা চলছে। নেতিবাচক প্রভাব শুধু বাংলাদেশের ওপরই নয়, বরং অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর অবস্থাও একই। সামগ্রিকভাবে ইইউ বাজারে পোশাকের চাহিদা কমেছে। এছাড়াও তারা তাদের এ সময়ের চাহিদার পণ্য আগেই নিয়ে নিয়েছে, যার জন্য ফেব্রুয়ারি মাসের রপ্তানি কমে গেছে। তিনি আরো বলেন, বাংলাদেশকে ডিটুসি (ডিরেক্ট টু কনজ্যুমার) প্রক্রিয়াতে অগ্রগতি অর্জন করতে হবে। যেখানে রপ্তানিকারকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই বিশ্বের গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করবেন। ডিটুসি প্রক্রিয়াতে চীন দ্রুত অনলাইনে ক্রেতার কাছে নিজেদের পণ্য তুলে ধরছে। তাছাড়া আমাদের ইইউ বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে অভ্যন্তরীণ সমস্যা সমাধানেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।