June 09, 2026
বণিক বার্তা
শিগগিরই সরকারকে নীতিগত সহায়তা সনদ দেবে বিজিএমইএ
দেশের তৈরি পোশাক রফতানি খাতের ধারাবাহিক পতনের কারণ চিহ্নিত করতে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বৈঠকে সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে, খাতটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার একটি সনদ (চার্টার অব পলিসি সাপোর্টস) শিগগিরই সরকারের কাছে তুলে দেয়া হবে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে গতকাল উত্তরা কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি পরিচালনা পর্ষদ সভায় সাম্প্রতিক সময়ে রফতানি আয়ের ধারাবাহিক পতনের কারণ এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ এবং তা পিছিয়ে যাওয়ার অনিশ্চয়তা আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে নতুন করে সংশয় তৈরি করেছে। একই সঙ্গে ভারতের ক্রমবর্ধমান প্রতিযোগিতা সক্ষমতা ও সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তিগুলোও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে।
The New Age
Govt set to halve source tax on export incentives
The Bangladesh government is set to halve the advance income tax deducted at source on export cash incentives to 5 per cent from the existing 10 per cent in the proposed national budget for FY2026-27, according to finance ministry officials. Mahmud Hasan Khan Babu, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that the tax reduction move would help exporters remain competitive in the global market. He, however, urged the government to completely withdraw the AIT on cash incentives, arguing that such incentives constitute policy support and should not be taxed. He also urged the government to restore the source tax on exports to 0.5 per cent from the current 1 per cent and it should be treated as a final tax settlement.
The Financial Express
India's trade deals with EU behind decline in RMG exports: BGMEA
The emergency board meeting was convened to identify the factors of recent continuous fall in export earnings and their way forwards. Talking to the FE after the meeting, BGMEA President Mahmud Hasan Khan said buyers are also increasing their sourcing from India due to its increasing competitiveness mostly because of its integrated supply chain, cost competitiveness and new and possible trade deals especially with the European Union and the United Kingdom, he noted. "We have made budgetary demands, including raising cash incentive on exports, withdrawing tax on cash incentive, reducing cost of fund, measures to ensure smooth energy supply, and enhancing port efficiency, among others," he said, adding they are now waiting to see how much of their demands would be met in the upcoming budget. They discussed the issues during the emergency board meeting, he said, adding that they will prepare a charter of policy support and give it to the government shortly.
The Business Standard
BGMEA congratulates four apparel entrepreneurs elected to BCB board
The Bangladesh Garment Manufacturers and Exporters Association has congratulated four entrepreneurs from the apparel industry on their election as directors of the Bangladesh Cricket Board.BGMEA also extended greetings to all newly elected directors of BCB. The four newly elected directors from the apparel sector are BGMEA Director and Fashion Watch Ltd Managing Director Sakif Ahmed Salam, Chaiti Group Deputy Managing Director Yasir Mohammad Faisal Ashik, Model Group Managing Director Masuduzzaman, and Alpha Patterns (BD) Ltd Director (Operation) Israfil Khosru.In a message, BGMEA President Mahmud Hasan Khan congratulated the newly elected directors from the apparel sector, saying their victory in the BCB election was a matter of joy and pride for the entire BGMEA family.
জাগো নিউজ২৪
পরিবেশবান্ধব কারখানায় ৫% সুদে ঋণ, ১০০০ কোটি টাকার গ্রিন তহবিল গঠন
দেশে পরিবেশবান্ধব শিল্পায়ন ও সবুজ বিনিয়োগ উৎসাহিত করতে এক হাজার কোটি টাকার নতুন পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘গ্রিন ফান্ড’ নামে এই তহবিলের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা পাবেন। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্স বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।
The Daily Sun
Tk20,000cr refinancing scheme welcomed, but oversight concerns persist
Business leaders and economists have broadly welcomed Bangladesh Bank’s Tk20,000 crore refinancing scheme to revive closed industrial enterprises, while stressing that its success will hinge on strict oversight, transparent implementation and swift disbursement of funds. Industry insiders say a large number of factories and industrial units have gone inactive due to working capital shortages, banking sector difficulties and broader economic pressures.
যুগান্তর
বিসিবি নির্বাচনে পোশাক শিল্প থেকে নির্বাচিত ৪ জনকে বিজিএমইএর অভিনন্দন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচনে পোশাক শিল্প থেকে চারজন পরিচালক পদে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। নির্বাচিতরা হলেন- বিজিএমইএর পরিচালক ও ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, চৈতী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান এবং আলফা প্যাটার্নস (বিডি) লিমিটেডের পরিচালক (অপারেশন) ইসরাফিল খসরু। এছাড়া নবনির্বাচিত সব বিসিবি পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এক বিশেষ বার্তায় বলেন, বিসিবি নির্বাচনে তাদের এই গৌরবোজ্জ্বল জয় পুরো বিজিএমইএ পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করে বলেন, পোশাক শিল্পের উদ্যোক্তারা যেভাবে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন, ঠিক তেমনিভাবে তারা তাদের সুদীর্ঘ করপোরেট অভিজ্ঞতা ও ক্রিকেটপ্রেমকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যাবেন।
দৈনিক ইত্তেফাক
ব্যবসা পরিচালনায় লাইসেন্স অনুমোদন ও করসেবা সহজ করা হচ্ছে
ব্যবসা সহজীকরণে একগুচ্ছ উদ্যোগের ঘোষণা আসতে যাচ্ছে বাজেট প্রস্তাবে। ব্যবসা-বাণিজ্য করতে যেসব লাইসেন্স ও পারমিশন প্রয়োজন হয়, সেগুলো অল্প সময়ে পাওয়ার ব্যবস্থা করে দিয়ে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ বা ব্যবসা পরিচালনার খরচ কমাতে ডি-রেগুলেশনের অংশ হিসেবে আগামী বাজেটে একগুচ্ছ ঘোষণা থাকছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব সংস্কারের মাধ্যমে এমন একটি ব্যবস্থা চালু করা হবে যার অধীনে, নতুন লাইসেন্স বা ব্যবসা সমপ্রসারণের অনুমোদন চাওয়া প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে সাময়িক বা অন্তর্বর্তীকালীন অনুমতি (প্রভিশনাল পারমিশন) পেয়ে যাবে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত লাইসেন্স দিতে ব্যর্থ হলে ঐ ব্যবসায়ীকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হয়েছে বলে গণ্য হবে। যা প্রচলিত নিয়ন্ত্রণমূলক নীতি ও অনুশীলনে একটি বড় ধরনের পরিবর্তন । এছাড়া, বছর বছর বিভিন্ন লাইসেন্স ও পারমিশন নবায়ন করার ঝামেলা থেকে ব্যবসায়ীদের রেহাই দিতে সব ধরনের লাইসেন্স ও অনুমতির মেয়াদ পাঁচ বছর করার ঘোষণা আসতে পারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে।
সময়ের আলো
পোশাক রফতানিতে বড় ধাক্কা
বিজিএমইএর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসের রফতানি চিত্র থেকে স্পষ্ট যে বৈশ্বিক বাজারে এখনও চাহিদার পূর্ণাঙ্গ পুনরুদ্ধার হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারগুলোতে ভোক্তারা এখনও ব্যয় সংকোচনের মধ্যে রয়েছেন, যার প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে পড়ছে। তিনি বলেন, ক্রেতারা এখন আগের তুলনায় কম দামে পণ্য কিনতে চাইছেন এবং অর্ডার দেওয়ার ক্ষেত্রেও অনেক বেশি সতর্ক। ফলে রফতানি আয় ও মুনাফা দুই ক্ষেত্রেই চাপ তৈরি হচ্ছে। মহিউদ্দিন রুবেলের মতে, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো বড় বাজারে নেতিবাচক বা স্থবির প্রবৃদ্ধি উদ্বেগজনক। একই সঙ্গে অপ্রচলিত বাজারেও প্রায় ৬ শতাংশ রফতানি কমে যাওয়া প্রমাণ করে যে বৈশ্বিক অর্থনৈতিক চাপ এখন প্রায় সব বাজারেই ছড়িয়ে পড়েছে।
প্রথম আলো
ব্যবসায় মন্দা, কর্মসংস্থান কম, চোখ বাজেটে
গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের অধিকাংশ শিল্পকারখানা ভুগছে। এর মধ্যে ২০২৪ সালের জুলাই থেকে দেশে রাজনৈতিক আন্দোলন ও রূপান্তর ঘটে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীলতা এসেছে। কিন্তু এরপরই শুরু হয় ইরান যুদ্ধ। বেড়ে যায় জ্বালানির দাম। অন্যদিকে দেশ দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় পণ্যের চাহিদা কমতির দিকে। সব মিলিয়ে ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব। নতুন বিনিয়োগ কম। চলছে ব্যয় সাশ্রয় ও কর্মী ছাঁটাই। নতুন নিয়োগের সংখ্যা প্রত্যাশা অনুযায়ী নয়। এমন প্রেক্ষাপটে ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন। এটিই নতুন সরকারের প্রথম বাজেট হতে যাচ্ছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে ব্যবসায় গতি ফেরানো, বিনিয়োগ চাঙা করা এবং কর্মসংস্থান বাড়ানোই এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে সবার।
সমকাল
বাজেটের অর্থায়নই বড় চ্যালেঞ্জ
নতুন নির্বাচিত সরকার আগামী বৃহস্পতিবার জাতীয় বাজেট দিতে যাচ্ছে। প্রথম বাজেটেই বিএনপি সরকার নির্বাচনী প্রতিশ্রুতিকে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। এ কারণে আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের বড় বাজেট ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে অর্থের সংস্থানকে বাজেটের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে খোদ অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব এক পর্যালোচনায় আরও কিছু চ্যালেঞ্জের উল্লেখ করা হয়েছে। আগের বছরের চেয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সাত হাজার কোটি টাকা কমিয়ে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই হিসাবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রায় ১৯ শতাংশ বেশি হতে যাচ্ছে। এর আগে সাধারণত বাজেটের আকার ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ানো হতো। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক সরকারের নির্বাচনী অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের চাপ থেকেই বাজেটের আকার বড় হচ্ছে।
The Financial Express
Jul-Apr trade deficit widens to $22.2b
Bangladesh's trade deficit widened significantly during the first 10 months of the current fiscal year as import growth outpaced exports despite the fact that robust financial inflows helped keep the overall balance of payments (BoP) in surplus. The trade deficit rose to $22.2 billion during the July-April period of FY26. Exports fell by 1.5 per cent year on year to $36.02 billion, while imports spiked by 6.2 per cent to $58.2 billion, during the period under review.