BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 28, 2022

uploads/trade_daily/digest_photo_D_Sun__1661663253.jpg
The Daily Sun
BGMEA President Faruque Hassan has sought the support and cooperation of the Consulate General of Bangladesh in Toronto, Canada to promote Bangladesh and its readymade garment industry in the country. He also called for their assistance in paving the way for engaging Non-Reisdent Bangladeshis (NRBs) living in Canada in the development activities of Bangladesh. BGMEA Faruque Hassan made the request when he paid a courtesy visit to Md. Lutfor Rahman, Consul General of Bangladesh in Toronto, Canada, at the Consulate General on August 26. Director of Giant Group Azfar Hassan was also present on the occasion.
uploads/trade_daily/digest_photo_DT_BGMEA__1661663253.jpeg

The Dhaka Tribune
BGMEA: Bangladesh is a preferred choice of global apparel buyers for world-class safety and sustainability BGMEA Vice President Shahidullah Azim said the world-class workplace safety along with remarkable achievements of the RMG industry in the area of sustainability has made Bangladesh a preferred choice of global buyers for sourcing garments.The BGMEA Vice President said this while speaking as a special guest at the launching ceremony of the 8th International Fire and Safety and Security Expo 2022 organized by the Electronic Safety and Security Association of Bangladesh (ESSAB) in Dhaka on August 27.

uploads/trade_daily/digest_photo_FE_EPB__1661663253.jpg

The Financial Express
Exports to India see robust rise: Goods worth $1.99b shipped in FY '22: EPB data The country's overall exports to India reached US$1.99 billion in the last fiscal year (FY '22) marking a robust 55 per cent year-on-year growth. Bangladesh shipped goods worth US$1.27 billion to the neighbouring country in the fiscal year 2020-21 or FY '21, according to EPB data. Contacted, Md Shahidullah Azim, vice-president of BGMEA, echoed the BKMEA leader. He said they are now focusing on the Asian markets with the view to sustaining the growth as work orders from traditional markets declined recently for multiple global factors, including inflation there and the ongoing Russia-Ukraine war. Exporters are also taking moves individually to develop markets beyond the traditional ones, he noted.

uploads/trade_daily/digest_photo_KK_Loadsheding__1661663253.jpg

কালের কন্ঠ
রপ্তানি খাত বিদ্যুৎ রেশনিংয়ের বাইরে চান উদ্যোক্তারা রপ্তানি খাতকে রেশনিংয়ের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘পণ্য জাহাজীকরণে এক ঘণ্টা দেরি হলে ক্রেতারা মানতে চায় না। এতে বৈশ্বিক বাণিজ্যে আমরা যে আস্থার অবস্থান তৈরি করেছি, তাতে ঘাটতি তৈরি হবে। ফলে আমরা মনে করি, সরকার পর্যালোচনা করে দেখবে। এ বিষয়ে বিজিএমইএর সহ সভাপতি মো. শহীদ উল্লাহ আজিম কালের কণ্ঠকে বলেন, বৈশ্বিক মন্দার এই সময়ে পোশাক খাতের ক্রেতারা ৩০-৪০ শতাংশ কার্যাদেশ কমিয়ে দিয়েছে। এ ছাড়া বিলম্বে জাহাজীকরণসহ তৈরি হওয়া পোশাক আমদানি স্থগিত করছে। এর পরও দেশের সংকটকালে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বিজিএমইএ সদস্য কারখানাগুলোতে নির্দেশ মানার জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে ক্রান্তিকালীন এই সময়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে কর (৩৪ শতাংশ) প্রত্যাহার করা হলে জনগণের জন্য সহায়ক হতো বলে মনে করেন আজিম।

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_Canada__1661663253.jpg

বণিক বার্তা
কানাডায় বাংলাদেশের প্রচারে সহযোগিতা কামনা বিজিএমইএ সভাপতি ফারুক হাসান কানাডায় বাংলাদেশ ও পোশাক শিল্পকে তুলে ধরার জন্য টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কানাডায় বসবাসরত অনাবাসী বাংলাদেশীদের সম্পৃক্তির পথ প্রশস্ত করতেও তাদের আহ্বান জানিয়েছেন। ফারুক হাসান শুক্রবার টরন্টো কনস্যুলেটে বাংলাদেশের কনসাল জেনারেল মো. লুত্ফর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ অনুরোধ জানান। এ সময় জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_Ittefaq_unnoto__1661663253.jpg

দৈনিক ইত্তেফাক
উন্নত বিশ্বে মূল্যস্ফীতির ধাক্কা আসছে দেশের তৈরি পোশাকশিল্পে মূল্যস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা কেনাকাটা কমিয়ে দিয়েছেন। এতে লক্ষ্য অনুসারে নিয়মিত পণ্য বিক্রি করতে পারছে না দেশটির খুচরা বিক্রেতারা। ভোক্তা চাহিদা কমার সঙ্গে সমন্বয় করতে তাই উত্পাদকদের কাছ থেকে কম পরিমাণে পণ্য কিনছে এসব কোম্পানি। ওয়ালমার্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (এপ্রিল-জুন) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে তাদের ইনভেনটরি পর্যায়ের ক্রয়াদেশ ২৬ শতাংশ বেড়েছে। কিন্তু সে তুলনায় বাড়েনি বিক্রির চাহিদা। এতে তারা বিপাকে পড়েছে। একই ধরনের সংকটে পড়েছে ওয়ালমার্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি টার্গেট করপোরেশনও। তাদের অবস্হা ওয়ালমার্টের চেয়েও খারাপ। মূল্যস্ফীতির কারণে চলতি ত্রৈমাসিকে ভোক্তারা কেনাকাটা কমিয়ে দেওয়ায় এমন পরিস্হিতি সৃষ্টি হয়েছে। এদিকে ওয়ালমার্টের এই পদক্ষেপে ইতিমধ্যে দুশ্চিন্তায় পড়েছে বিভিন্ন দেশের সরবরাহকারী কোম্পানিগুলো।

uploads/trade_daily/digest_photo_JNews_tekshoi_edit__1661663253.jpg

জাগো নিউজ২৪
টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পোশাক ক্রেতাদের পছন্দ বাংলাদেশ বিজিএমইএর সহ সভাপতি শহিদউল্লাহ আজিম বলেছেন, পোশাক শিল্পে বিশ্বমানের নিরাপদ কর্মক্ষেত্রসহ টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য বাংলাদেশকে পোশাক সোর্সিংয়ের জন্য বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে পছন্দসই করে তুলেছে। শনিবার (২৭ আগস্ট) ঢাকায় ইলেক্ট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি) আয়োজিত ৮ম আন্তর্জাতিক ফায়ার অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

uploads/trade_daily/digest_photo_P_Alo_6_edit__1661663253.jpg

প্রথম আলো
ছয় মাসে অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ জ্বালানিসংকট রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের কারণে সংকট তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। জ্বালানি তেলের স্পট প্রাইস যেভাবে বেড়েছে, সেটা বেশ উদ্বেগজনক। এ কারণে দেশে বিদ্যুতের সমস্যাও বেড়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিতে আগামী ছয় মাসের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানিসংকট। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেছেন।

uploads/trade_daily/digest_photo_A_Shomoy_e_times_edit__1661663253.jpg

আমাদের সময়
বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার শিকার হচ্ছে বাংলাদেশ: ফিন্যান্সিয়াল টাইমসে নিবন্ধ কোভিড-১৯ মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি এবং খাদ্যসামগ্রীর চড়া দামের কারণে দক্ষিণ এশিয়ার অধিকাংশ প্রতিবেশীর সঙ্গে বাংলাদেশের ১৬০ মিলিয়ন মানুষও ভুগছে। এর ফলে সৃষ্ট বিদ্যুৎ সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধি কিছু কিছু ক্ষেত্রে তাদের ঋণ পরিশোধের সক্ষমতাকে সন্দিহান করে তুলছে। সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত ‘বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থার শিকার হচ্ছে বাংলাদেশ’ শীর্ষক এক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। ঢাকা থেকে বেঞ্জামিন পার্কিন এবং নয়াদিল্লি থেকে জন রিড যৌথভাবে এই নিবন্ধ লিখেছেন।নিবন্ধে শ্রীলংকা, পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপের সংকটের কথা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ এখন পর্যন্ত সাম্প্রতিক অর্থনৈতিক ধাক্কা থেকে সুস্থ আছে, যার বড় কারণ এর সফল রপ্তানি খাত।

uploads/trade_daily/digest_photo_D_Times_edit__1661663253.jpg

ঢাকা টাইমস২৪
আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো নভেম্বরে তিন দিনব্যাপী ৮ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি এক্সপো ২০২২ অনুষ্ঠিত হবে নভেম্বরে। আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই এক্সপো অনুষ্ঠিত হবে। শনিবার এক সংবাদ সম্মেলনে এক্সপো সম্পর্কে জানান ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর। ইসাব ও বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স যৌথভাবে মিট দ্যা প্রেসের আয়োজন করে। বিজিএমই’র সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ আজিম বলেন, পোশাক খাত দেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে প্রায়ই অনাকাঙ্খিত অগ্নি দুর্ঘটনা ঘটে। আর এজন্য কারখানার মালিক ও শ্রমিকদের ক্ষতির পরিমাণ হয় অনেক। বিগত বছরগুলোতে কারখানাগুলো যথাযথ কমপ্লায়েন্স মেনে চলায় এই ক্ষতি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই আন্তর্জাতিক এক্সপোতে বিজিএমই এর অংশগ্রহণ একটি গর্বের পদক্ষেপ। আমাদের গার্মেন্টস শিল্পের পাশাপাশি অন্য শিল্পেও এই ফায়ার সেফটি সলিউশন গ্রহণ অপরিহার্য।

uploads/trade_daily/digest_photo_BDNews24__1661663253.jpg

বিডিনিউজ২৪
রপ্তানি মূল্যের ‘যথার্থতা’ খতিয়ে দেখার পরামর্শ বিআইডিএস ডিজির অর্থ পাচারের বিষয়ে সতর্ক থাকতে রপ্তানি পণ্যের মূল্য যথাযথভাবে নির্ধারণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিআইডিএস এর মহাপরিচালক বিনায়ক সেন। শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত দুই দিনের নবম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের প্রথম দিনের এক অধিবেশনে তিনি এ কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_B_Tri_Jhut__1661663253.jpg

বাংলা ট্রিবিউন
প্রথমবারের মতো ভারতে রফতানি হলো গার্মেন্ট ঝুট প্রথমবারের মতো ভারতে রফতানি হয়েছে বাংলাদেশের গার্মেন্টের ঝুট। শনিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের চরমুক্তারপুর বন্দর থেকে ঝুটবাহী বাংলাদেশি জাহাজ ‘এমভি ইয়া রাজ্জাকু’ ভারতের উদ্দেশে ছেড়ে গেছে। ১১১ মেট্রিক টন ঝুট নিয়ে ভারতের দিকে রওনা হয়েছে জাহাজটি। বাংলাদেশের মোক্তার হোসেন ট্রেডার্স এসব পণ্য রফতানি করছে। আমদানিকারক হলো ভারতের ভানসালি ইন্টারন্যাশনাল। এসব ঝুট থেকে ২৬ হাজার ৮৫ মার্কিন ডলার আয় হবে। যাত্রা শুরুর আগে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে ‘এমভি ইয়া রাজ্জাকুকে’ নানা রঙয়ের বেলুন দিয়ে সাজানো হয়। এর আগেই জাহাজ ভর্তি করা হয় রফতানি পণ্যে।

uploads/trade_daily/digest_photo_DT_dollar__1661663253.jpeg

The Dhaka Tribune
Bangladesh Bank: Dollar crisis to end soon Bangladesh Bank governor Abdur Rouf Talukder on Saturday said that the ongoing dollar crisis is not expected to last long as they will take measures to let the market dictate the greenback's exchange rate. The central bank chief made the remarks while attending the Annual Banking Conference 2022 at the Bangladesh Institute of Bank Management (BIBM).

uploads/trade_daily/digest_photo_N_Nation__1661663253.jpg

The New Nation
Garment factories owned by Bangladeshis thriving in Greece While Bangladesh is famous for its apparel items around the world, many Bangladeshi entrepreneurs are setting up factories in Greece in order to take its fame to new heights. Among them, there is Nurul Amin Dewan, who moved to Greece some 27 years ago. After working several jobs, he devised the idea to set up a clothing factory named "Feema Fashions" in Greece's capital Athens.According to the latest data from the Commerce Department's Office of Textiles and Apparel (Otexa), Bangladeshi exporters shipped apparel items worth $5.01 billion, fetching a growth of 60.3%, in the first six months of the current calendar year. Bangladesh had previously exported RMG goods worth $3.13 billion to the US in the same period of 2021.