August 31, 2022
The Business Standard
Bangladesh eyes $35b slice of Saudi market
Bangladesh looks to gain a foothold in the Kingdom of Saudi Arabia (KSA) with seven potential products, including food and beverage, apparel, and jute and leather, products which are now sourced from the global market for $35 billion annually. Ceramic, pharmaceutical, and plastics also have good demand in this market - where Dhaka currently has a stake of less than $300 million. Keeping this goal in mind, Dhaka wants to showcase its capacity through the first ever "Trade and Investment Fair-2022" in Riyadh to be held during 6-8 October this year, according to a recent letter of the Export Promotion Bureau (EPB). BGMEA vice-president Shahidullah Azim said 15 of their members are scheduled to join this expo. The expo potential will also tap the market in the region besides Saudi Arabia as it is also the centre of the Gulf countries.
জাগো নিউজ২৪
বেসরকারি কনটেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমলো ৫ শতাংশ
দেশের ১৯টি বেসরকারি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) কনটেইনার হ্যান্ডলিং চার্জ কমিয়েছে বেসরকারি ইনল্যান্ড কনটেইনার মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)। বর্ধিত চার্জ ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো হয়েছে।এর আগে ডিজেলের দাম বাড়ানোর পর গত ৬ আগস্ট থেকে আমদানি কনটেইনার হ্যান্ডলিংয়ে ৩৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছিল। এখন কমিয়ে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা ৩০ আগস্ট থেকে কার্যকর হবে।মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বিকডা।
জনকন্ঠ
অর্থনীতিতে চাপ আছে, সঙ্কট নেই
অর্থনীতিতে চাপ থাকলেও সঙ্কট নেই বলে জানিয়েছেন খ্যাতনামা অর্থনীতিবিদ ও গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার অর্থনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম বা ইআরএফের নিয়মিত ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নির্বাচনের আগে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়, ফলে টাকা পাচারের প্রবণতা বাড়ে বলে মনে করেন ড. দেবপ্রিয়।
বাংলা ট্রিবিউন
বিজিএমইএ-জিনোলজিয়া একসঙ্গে কাজ করবে
বিজিএমইএ এবং বিশ্বখ্যাত টেক্সটাইল প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিনোলজিয়া বাংলাদেশের পোশাক শিল্পকে আরও দক্ষ ও টেকসই হয়ে ওঠার ক্ষেত্রে উদ্ভাবনমূলক প্রযুক্তি ও প্রক্রিয়া গ্রহণে সহায়তার জন্য একসঙ্গে কাজ করবে। মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে জিনোলজিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও এনরিক সিলা সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজ উদ্দিন, কান্ট্রি ডিরেক্টর তারিন চৌধুরী এবং ডিভিশন ডিরেক্টর সিইএ মনুজ কাঞ্চন।
কালের কন্ঠ
ইউরোপের বাইরে মন্দার ঝুঁকি কম
ইউরোপের বাইরে বিশ্বের অন্যান্য দেশে আগামী ১২ মাস পর্যন্ত মন্দার ঝুঁকি কম বলে মনে করে মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাকস। এ কারণে পণ্য কিনতে বিনিয়োগকারীদের উৎসাহিত করছে প্রতিষ্ঠানটি। বহুজাতিক ব্যাংকটি গত সোমবার এক নোটে বলেছে, আসন্ন মন্দার উচ্চতর ভয় সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন পণ্যের দাম কমিয়েছে। এতে ভালো চুক্তির সন্ধানে থাকা বিনিয়োগকারীদের জন্য সেগুলো আরো ক্রয়যোগ্য হয়ে উঠেছে।
বণিক বার্তা
রিজার্ভের উন্নতি না হলে টাকার দরপতন আরো বাড়বে
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত এক যুগে ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে দুই দফায়। প্রথম দফায় ২০১১-১২ অর্থবছরে টাকার অবমূল্যায়ন হয় ১১ শতাংশ। ৭১ টাকা থেকে বেড়ে এক লাফে ডলারের বিনিময় হার ৭৯ টাকায় উঠে যায়। এর পরের পাঁচ বছর প্রতি ডলারের মূল্য ৭৭ থেকে ৭৯ টাকার মধ্যেই ওঠানামা করেছে। ২০১৮ সালে তা আরো বেড়ে দাঁড়ায় ৮৩ টাকায়। গত বছরের জুন পর্যন্তও প্রতি ডলারের বিনিময় হার সীমাবদ্ধ ছিল ৮৪ টাকায়। চলতি বছরের মে মাসের শুরুতে ৮৬ টাকায় বিনিময় হওয়া ডলার আগস্টে এসে ৯৫ টাকা ছাড়িয়েছে। শুধু এ ধাপেই ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ১০ শতাংশেরও বেশি।
বণিক বার্তা
ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো নভেম্বরে
তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২২ অনুষ্ঠিত হবে নভেম্বরে। আগামী ২৪-২৬ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এক্সপো সম্পর্কে জানান ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর। ইসাব ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স যৌথভাবে মিট দ্য প্রেসের আয়োজন করে। বিজিএমইএর সহসভাপতি মো. শহীদুল্লাহ আজিম বলেন, এ আন্তর্জাতিক এক্সপোতে বিজিএমইএর অংশগ্রহণ একটি গর্বের পদক্ষেপ। আমাদের গার্মেন্টস শিল্পের পাশাপাশি অন্য শিল্পেও এ ফায়ার সেফটি সলিউশন গ্রহণ অপরিহার্য।
সময়ের আলো
বড় উদ্যোক্তারা পেয়েছেন শতভাগ, বঞ্চিত ছোটরা
বড় শিল্প খাতের কার্যক্রম ঠিক রাখতে রফতানি উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ করা প্রণোদনার ঋণ শতভাগ বিতরণ করেছে ব্যাংকগুলো। অপরদিকে সিএমএসএমই খাতে বরাদ্দ করা ঋণের তুলনায় বিতরণ করা হয়েছে মাত্র ৬৭ শতাংশ। বড় ঋণের লক্ষ্যমাত্রার পুরোটা অর্থাৎ ২৯ হাজার ৭৫০ কোটি টাকা বিতরণ করলেও ছোট ঋণের ২০ হাজার কোটি টাকা বিতরণ করতে পারেনি ব্যাংকগুলো। ছোট উদ্যোক্তারা অনেক সময় চেয়েও পাচ্ছেন না ঋণ। ঋণ বিতরণের এ হারে যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলোর কাছে কৈফিয়ত চাইবে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।