BGMEA DAILY DIGEST
BGMEA DAILY DIGEST

October 25, 2023

uploads/trade_daily/digest_photo_P_Alo_LDC__1698214154.jpg
প্রথম আলো
বাংলাদেশসহ যেসব দেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে, তাদের জন্য এলডিসি উত্তরণের পরবর্তী সময়েও সহযোগিতা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)। স্বল্পোন্নত দেশগুলোকে এলডিসি অবস্থা থেকে উত্তরণের পথে সহায়তা করার বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। ২০২৬ সালের নভেম্বর নাগাদ বাংলাদেশ এলডিসি তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে। এ অবস্থায় ডব্লিউটিওর নতুন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এলডিসি উত্তরণের পরেও একটি নির্দিষ্ট সময়ের জন্য শুল্কমুক্ত সুবিধা ভোগ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
uploads/trade_daily/digest_photo_Sangbad_gas__1698214154.jpg

সংবাদ
আবারও তীব্র গ্যাস সংকটে রপ্তানিমুখী পোশাকশিল্প বর্তমানে গ্যাস না পাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। বিদেশি ক্রেতাদের সময়মতো পণ্য দিতে পারছেন না অনেক রপ্তানিকারক। এমন পরিস্থিতি চলতে থাকলে সামনের দিনগুলোতে বাংলাদেশের পোশাক খাতের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তাদের। তাই সরকারকে দ্রুত গ্যাস সংকট নিরসনে তাগিদ দিয়েছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এবং বিটিএমএ। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘গ্যাস সংকটের কারণে ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন অনেক কমে গেছে। একদিকে অর্ডার কম অন্যদিকে উৎপাদন খরচ আরও বাড়তে যাচ্ছে। শ্রমিকদের বেতন বাড়ছে। এই ক্ষেত্রে আমরা যদি গ্যাস না পাই তাহলে সময়মতো পণ্য রপ্তানি করা সম্ভব হবে না। নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়া গেলে নতুন শিল্প উদ্যোক্তারা যেমন মুখ ফিরিয়ে নেবে তেমনি শিল্প কারখানা বন্ধ হলে লাখ লাখ শ্রমিক চাকরি হারাবে।’

uploads/trade_daily/digest_photo_P_Alo_doller_edi__1698214154.jpg

প্রথম আলো
ডলার–সংকটে আমদানি ব্যয় কমছে, অনিশ্চয়তায় উৎপাদন খাত চট্টগ্রাম বন্দরের তথ্যে দেখা যায়, এই বন্দর দিয়ে পোশাক খাতের কাঁচামাল আমদানির পরিমাণ ও আমদানি মূল্য কমেছে। চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম তিন মাসে এই খাতে কাঁচামাল আমদানি হয়েছে ১৬৩ কোটি মার্কিন ডলার বা ১৭ হাজার ৭৮৪ কোটি টাকার কাঁচামাল, যা গত অর্থবছরের একই সময়ের ১৯ হাজার ৯১৫ কোটি টাকার (২১০ কোটি ডলার) চেয়ে ২২ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কাঁচামাল আমদানি হয়েছে ২ লাখ ৭০ হাজার টন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ কম। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, তৈরি পোশাকের ক্রয়াদেশ কম থাকায় কাঁচামাল আমদানি কমেছে। অধিকাংশ কারখানা ৬০–৭৫ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলছে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত কর্মঘণ্টা (ওভারটাইম) নেই।

uploads/trade_daily/digest_photo_DS_Small__1698214154.jpg

The Daily Star
Small garment units in a tight spot "Nearly 320 small and medium garment-sized factories have closed owing to poor inflow of orders since the beginning of Covid-19," said Md Shahidullah Azim, vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, a platform of apparel makers. He particularly mentioned the case of Dird Group's lay-off recently. "Dird Group is a good factory and it had been running very well for the last many years. But recently it laid off workers because of the lower orders.""Nearly 320 small and medium garment-sized factories have closed owing to poor inflow of orders since the beginning of Covid-19," said Md Shahidullah Azim, vice-president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, a platform of apparel makers. 

uploads/trade_daily/digest_photo_BD_Pr__1698215389.jpg

বাংলাদেশ প্রতিদিন
শিল্পায়নের অপার সম্ভাবনা : মো. খসরু চৌধুরী সিআইপি চট্টগ্রামের কর্ণফুলী তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের (বঙ্গবন্ধু টানেল) যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এখন টানেলের ভিতরে-বাইরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। টানেলের নিরাপত্তায় ১০০টির বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বঙ্গবন্ধু টানেল যান চলাচলের জন্য চালু হলে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ পরিকল্পনা বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এ টানেলকে দেশের যোগাযোগ খাতে দ্বিতীয় বিপ্লব মনে করা হচ্ছে। এর মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামে শিল্পায়ন, অর্থনীতি, পর্যটনসহ অন্যান্য খাতে নতুন মাত্রা যোগ হবে।

uploads/trade_daily/digest_photo_Samakal_Bkash__1698214154.jpg

সমকাল
পোশাক খাতে বেতন সহজ করেছে বিকাশ ২০১৫ সালে ডিজিটাল পে-রোল সলিউশন চালু করে বিকাশ। এ সলিউশন ব্যবহারের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কর্মী ও শ্রমিকদের বেতন-ভাতা বিতরণের সুযোগ-সুবিধা পাচ্ছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান বলেন, ‘বিকাশের পে-রোল সলিউশন ব্যবহারের আগে কারখানায় বেতন দেওয়ার দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দরকার হতো। পুলিশি পাহারায় টাকা পরিবহনে লাগত অতিরিক্ত জনবল এবং মাইক্রোবাস। এখন এ ধরনের বিশেষ ব্যবস্থায় অর্থ খরচের প্রয়োজন নেই।’

uploads/trade_daily/digest_photo_TBS_EU__1698214154.jpg

The Business Standard
The EU strategy for sustainable and circular textiles: What does it mean for Bangladesh? : Ashikur Rahman Tuhin, Former Director, BGMEA The European Commission has recently created a sustainable directive for textile industry by launching the EU Strategy for Sustainable and Circular Textiles. The proposed strategy will impact both consumers and companies within and outside the EU, and aims to increase transparency, sustainability, and circularity throughout the textile chain. 

uploads/trade_daily/digest_photo_DS_LDC__1698214154.jpg

The Daily Star
LDC graduation: Bangladesh to get duty benefits beyond 2026 Bangladesh is set to enjoy duty-free market access beyond its graduation from the least-developed country bracket in November 2026 after the World Trade Organisation yesterday decided to extend support measures for graduating countries. The decision, which was taken with the view to providing a smooth and sustainable transition period for LDCs, came at a General Council aimed at making preparations for the 13th WTO Ministerial Conference scheduled for February 2024 in Abu Dhabi.

uploads/trade_daily/digest_photo_Bonikbarta_reserve__1698214154.jpg

বণিক বার্তা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২৩ : কেন্দ্রীয় ব্যাংকের প্রক্ষেপণ ছিল ৭০ বিলিয়ন ডলার, নেমে এসেছে ২০ বিলিয়নে কভিড-পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই বছর আগে বেশকিছু প্রক্ষেপণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির সেসব প্রক্ষেপণ ও বর্তমান বাস্তবতা নিয়ে দুই পর্বের ধারাবাহিক—

uploads/trade_daily/digest_photo_DS_economy__1698214154.jpg

The Daily Star
Economy to avoid further decline in next six months Around 80 percent of businesses in Bangladesh opined that the country's economy would avoid further decline in the next six months, according to the LightCastle Business Confidence Index (BCI) 2022-23. They believe this will be made possible by the implementation of reforms outlined by the International Monetary Fund (IMF) to address economic instability.