BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

August 10, 2024

uploads/trade_daily/digest_photo_Samakal__1723269615.jpg
সমকাল
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেখে নিন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব কারা পেলেন৷
uploads/trade_daily/digest_photo_Janakan__1723269615.jpg

জনকন্ঠ
পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিএমইএ কার্যালয়ে বৈঠক বিজিএমইএ এর নিরাপত্তা ও পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ঢাকার উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে সাধারণ সদস্যরা বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠক করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্র, জনতা এবং প্রশাসনের যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্যলাভ কামনা এবং শোকসন্তপ্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।বৈঠকে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিল্পের পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। সভায় বিজিএমইএ বোর্ডের থেকে আরও উপস্থিত ছিলেন ১ম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালকবৃন্দ এবং পোশাক শিল্পের উদ্যোক্তাগণ।

uploads/trade_daily/digest_photo_Bhoka__1723270006.jpg

ভোরের কাগজ
পোশাক কারখানার নিরাপত্তার জন্য আশুলিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা বর্তমান পরিস্থিতিতে পোশাক শিল্প কারখানাগুলোতে সুষ্ঠ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। শুক্রবার (৯ আগষ্ট) সেনাবাহিনীর একটি দল পোশাক শিল্প অধ্যুষিত আশুলিয়া এলাকায় পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণে দিনব্যাপী টহল কার্যক্রম চালায়। টহলরত সেনাবাহিনীর দলে ছিলেন, কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এবং সেনা কর্মকর্তারা। এ সময় সেনাবাহিনীর দলের সঙ্গে ছিলেন- বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ, পরিচালক শোভন ইসলাম এবং আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা। এদিন সকাল ১১টায় আশুলিয়ায় অবস্থিত হলিউড গার্মেন্টসের সামনে থেকে এ টহল কর্মসূচী শুরু হয়।

uploads/trade_daily/digest_photo_BSS__1723270006.jpg

BSS
BGMEA holds meeting with general members on RMG industry A meeting was held today between general members and leaders of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) to discuss security of BGMEA and overall situation of the garment industry. The meeting, held at the BGMEA office in the capital's Uttara, was presided over by acting President of BGMEA Khandoker Rafiqul Islam. In the meeting, the general BGMEA members paid rich tributes to the students, common people, and others who lost their lives or were injured in the recent anti discriminatory student movement on quota reforms.The meeting was attended among others by BGMEA first vice President Syed Nazrul Islam, vice presidents Arshad Jamal (Dipu), Md. Nasir Uddin, Abdullah Hill Rakib, and directors and entrepreneurs.

uploads/trade_daily/digest_photo_Bonik__1723270006.jpg

বণিক বার্তা
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টাস্কফোর্স গঠন গতকাল আশুলিয়ার জামগড়া এলাকায় উইন্ডি গ্রুপের মালিকানাধীন হলিউড গার্মেন্টসহ আশপাশের কারখানা পরিদর্শনকালে এসব তথ্য জানান সাভার সেনানিবাসের কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ‘সেনাবাহিনী অলরেডি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টহল শুরু করেছে। এজন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার অধীনে সেক্টর ভাগ করে নেয়া হয়েছে। সেই সেক্টর অনুযায়ী জোনভিত্তিক আমরা টহল পরিচালনা করছি। গতকাল থেকেই আমরা প্যাট্রোল শুরু করেছি। আগামীকাল (আজ) থেকে ইনশা আল্লাহ সব কারখানা খুলে যাবে। আমরা সেই পরিবেশ সৃষ্টি করে দিচ্ছি। যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে।’

uploads/trade_daily/digest_photo_TBS_export__1723270006.jpg

The Business Standard
Exporters upbeat about loss recovery : They say Prof Yunus’ positive global reputation will trigger more business opportunities Exporters are optimistic that the new interim government, led by Prof Muhammad Yunus, will boost buyers' confidence and increase orders due to the Nobel laureate's positive reputation in the West, a key market for Bangladesh's exports.Sparrow Group Managing Director Shovon Islam said most factories reopened on Friday, a usual weekend for the industry, to make up for production losses from last month's disruptions caused by the student movement.Shasha Denims Managing Director Shams Mahmud said industrial zone security is nearly stable, and port operations are running smoothly with shipments on track. He said there is a need for greater cooperation from customs to clear the backlog and meet deadlines.TAD Group Managing Director Ashikur Rahman Tuhin said Bangladesh has already regained its image with the introduction of the new interim government.

uploads/trade_daily/digest_photo_DS_almost__1723270006.jpg

The Daily Star
Almost all RMG factories reopen However, almost all factories reopened yesterday, according to Khandoker Rafiqul Islam, acting president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA). He added that no untoward incident was reported afterwards, except for one in Ashulia. "But that was not a major incident," he said.

uploads/trade_daily/digest_photo_KK__1723270006.jpg

কালের কন্ঠ
অর্থনীতির স্বার্থে দ্রুত গতিশীলতা প্রয়োজন ব্যবসা-বাণিজ্যে বৃহস্পতিবার রাত ৯টার একটু পর শপথ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা। বর্তমান পরিস্থিতিতে দেশ সচল করতে অর্থনীতিতে দ্রুত গতিশীলতা আনাই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম লক্ষ্য হবে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তাঁরা মনে করছেন, যদিও এটি করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বর্তমানে দেশের অর্থনীতির প্রায় সব সূচকের অবস্থাই নাজুক। হোঁচট খেয়েছে দেশের ব্যবসা-বাণিজ্য। নির্দিষ্ট আয়ের মানুষ জীবন চালাতে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিতে দ্রুত গতিশীলতা আনার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অর্থনীতিতে লম্বা সময় ধরেই চলছে সংকট।

uploads/trade_daily/digest_photo_Jugan__1723270006.jpg

যুগান্তর
উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক : সহকারী উপদেষ্টা হবেন শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠকে গুরুত্ব পেয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অর্থনীতির চাকা সচল করার বিষয়। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টাদের পাশাপাশি সব মন্ত্রণালয়ে কাজের ক্ষেত্রে আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হচ্ছে।কীভাবে শিক্ষার্থীরা এ কাজে সম্পৃক্ত হবেন, কাঠামো কী হবে-তা ঠিক করা হবে পরে। তবে এক্ষেত্রে আন্দোলনকারী ছাত্রদের ‘সহকারী উপদেষ্টা’ বা এরকম কোনো পদ দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে তদারকির দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। বৈঠকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। কোটা সংস্কার আন্দোলনে চলা প্রতিটি গুলির স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক বিচারের ব্যবস্থা করা হবে।

uploads/trade_daily/digest_photo_TBS__1723270006.jpg

The Business Standard
Business optimism rebounds as Ctg port operations improving Chattogram Port and private Inland Container Depots (ICDs) are seeing a marked improvement in container operations as the country's political climate simmers down. The movement of export and import goods, which had been severely disrupted by security fears following the fall of the Awami League in government, accelerated yesterday, restoring business confidence, according to trade leaders.