BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 03, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-03_at_9.42.33_AM__1772515822.jpeg
সমকাল
জানতে চাইলে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যেক্তাদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, একাধিক কারণে ফেব্রুয়ারি মাসে রপ্তানি এতটা কমেছে। প্রথমত, জাতীয় নির্বাচনের কারণে অতিরিক্ত তিন দিনের মতো কারখানা বন্ধ ছিল। এ কারণে তিন দিনের রপ্তানি আয় কম। মাস ছিল ২৮ দিনের, সেখানে দুই দিন কম। এই পাঁচ দিনের উৎপাদন ও রপ্তানি কম হয়েছে। এ ছাড়া নির্বাচন সামনে রেখে অনিশ্চয়তায় ব্র্যান্ড-ক্রেতারা রপ্তানি আদেশ কম দিয়েছিল। সেটাও একটা বড় কারণ ছিল। আর মার্কিন পাল্টা শুল্ক এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতার কারণে গত ৮ মাস ধরে রপ্তানি তো কমছেই। বিজিএমইএ সভাপতি বলেন, আগামী মাসেও রপ্তানির একই চিত্র দেখতে হতে পারে। নতুন করে মাথাব্যথার কারণ হিসেবে সামনে এসেছে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এতে গোটা মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হলো কবে নাগাদ সেটার সুরাহা হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় আমদানি-রপ্তানি ব্যয় এবং সময় দুটোই বাড়ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশে উৎপাদন ব্যয়ও বাড়বে। এসব কারণে রপ্তানি খাতের জন্য শিগগির কোনো সুখবর দেখা যাচ্ছে না।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-03_at_10.27.29_AM__1772515822.jpeg

The Daily Star
Exports drop for 7th straight month on garment slump Bangladesh’s merchandise exports fell for the seventh consecutive month in February, declining 12.03 percent year-on-year (YoY) to $3.49 billion, driven primarily by weakening garment shipments.Faruque Hassan, managing director of garment exporter Giant Group, identified the United States’ reciprocal tariffs as a major factor for the slowdown over the last few months. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said garment exporters had anticipated a recovery as global supply chains revived. However, echoing Hassan, he also said a prolonged US-Iran war could derail this optimism as higher oil prices are likely to push up production costs and affect the consumers’ spending capacity. “The war will increase spending, and consumers will buy less garment items for which shipments from Bangladesh may fall,” he added.

uploads/trade_daily/digest_photo_bonik__1772515822.jpg

বণিক বার্তা
আট মাসে রফতানি কমেছে ৩.১৫% বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘ফেব্রুয়ারি ডিক্লাইন হবে, এটাই স্বাভাবিক, কারণ মাসটাই ছিল ছোট। তারপরে ইলেকশন উপলক্ষে বাড়তি বন্ধ ছিল। মার্চেও ডিক্লাইনিং হবে। আমরা আশাবাদী ছিলাম যে এপ্রিল ও আগামী দিনগুলোতে ভালো হবে। কিন্তু যুদ্ধটা কোন দিকে মোড় নেয়, সেটার ওপর সব নির্ভর করছে।’ টানা নেতিবাচক প্রবৃদ্ধির কারণ জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, ‘প্রথম কথা হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় খারাপ কাজ যেগুলো হয়েছিল, সেগুলোর প্রভাবে নন-পারফর্মিং লোন ব্যাপকভাবে বেড়ে গেল। এরপর দেখা দিল মূল্যস্ফীতি। আমাদের খরচ বেড়ে গিয়ে অনেক কারখানা বন্ধ হয়ে গেল। আবার রাজনৈতিক কারণে অনেক কারখানা বন্ধ হয়েছে। ট্রাম্পের ট্যারিফের কারণে অনেক কারখানা ক্রেতাও হারাল। এরপর নির্বাচন হবে কি হবে না, এ অনিশ্চয়তায় ক্রেতারা বেশ রক্ষণশীল ছিল। সবকিছু মিলেই নেগেটিভ হবে, সেটা তো অবধারিত। অনেকগুলো সমস্যার সমাধান হচ্ছে। যেমন নির্বাচনটা ভালোভাবে হয়ে গেছে। আস্থা ফিরে আসছে। মূল্যস্ফীতিও নিচের দিকে যাচ্ছে।’

uploads/trade_daily/digest_photo_n_a__1772515822.jpg

The New Age
Exports fall for eight straight months Former Bangladesh Garment Manufacturers and Exporters Association president Faruque Hassan said Bangladesh has never experienced such a prolonged period of negative export growth, which has now persisted for seven consecutive months. ‘Negative growth in February was anticipated due to the national elections, and there is little hope of a rebound before May, as global demand remains subdued,’ he added. He also warned that the ongoing conflict in the Middle East could further destabilise the global economy if world leaders fail to contain the conflict. Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that the global demand has weakened significantly, while Bangladesh’s continued emphasis on basic, low-priced products has constrained its pricing flexibility. ‘Due to weak international demand, the exports have been on a negative trend for the past several months,’ he added, saying that the political situation, election, and some unwanted protests at the port also impacted the exports.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-03_at_10.17.49_AM__1772515822.jpeg

বাংলাদেশ প্রতিদিন
হরমুজ সমস্যায় ঝুঁকিতে আমদানি-রপ্তানি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার ধারণ করলে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ব্যাহত হওয়ার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এই আশঙ্কার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাংলাদেশের রপ্তানি খাতে। দীর্ঘতর শিপমেন্ট সময়, বাড়তি পরিবহন ব্যয় এবং জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেশের রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি ফারুক হাসান বলেন, যে সময় আমরা ব্যবসায় ঘুরে দাঁড়ানোর আশা করছিলাম, তখন দীর্ঘস্থায়ী সংঘাত বহুমাত্রিক সংকট তৈরি করতে পারে। স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, পশ্চিমা বাজারে রপ্তানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাবগুলোর ওপর অতিরিক্ত নির্ভরতা এখন বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিকল্প এয়ার ট্রানজিট সুবিধা পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ জোরদারের আহ্বান জানান।