March 10, 2026
সমকাল
জরুরি আমদানি : এলএনজিতে বিশ্বব্যাংকের ঋণ গ্যারান্টি চায় সরকার
গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জ্বালানির অভাবে পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি সংকটের অভিঘাতে শিল্পকারখানা চালু রাখা, কৃষিতে সেচের কাজসহ সার্বিক অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে জরুরি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার ক্রেডিট গ্যারান্টি চেয়েছে সরকার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, দীর্ঘ মেয়াদে কাতার ও ওমান ছাড়াও স্পট মার্কেট থেকে এলএনজি কার্গো এনে গ্রিডে সরবরাহ দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৃহৎ এলএনজি সরবরাহকারী দেশ কাতারের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যুদ্ধের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ বেড়েছে।
প্রথম আলো
জ্বালানি–সংকটের কারণে চ্যালেঞ্জের মুখে পণ্য সরবরাহ
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে ডিজেলচালিত জেনারেটর ও বয়লার ব্যবহৃত হয়। বর্তমান সংকটে কারখানাগুলো প্রয়োজন অনুযায়ী ডিজেল পাচ্ছে না। সে জন্য লোডশেডিংয়ের সময় উৎপাদন বন্ধ থাকছে। প্রতিটি কারখানাকে ৫০০ লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগের সচিবকে চিঠি দিয়ে অনুরোধ করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঈদের আগে সব কারখানার পণ্য উৎপাদন ও জাহাজীকরণে বাড়তি চাপ থাকে। এখনই জ্বালানি সরবরাহে উদ্যোগ নেওয়া না গেলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
The Dhaka Tribune
Bangladesh’s industrial production risks rising
Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said the Middle East conflict is unlikely to significantly affect raw material imports for the ready-made garment industry. However, a fuel shortage could disrupt production. He added that if the government imports fuel at higher prices and the cost burden is passed on to industries, production expenses will increase. In that case, the government could consider temporarily reducing existing duties, taxes, and value-added tax on fuel imports.Md Mohiuddin Rubel, a former director of the BGMEA, said that since late 2023 and early 2024, nearly all westbound RMG shipments from Bangladesh have been transported through this alternative route. As a result, shipping times have increased by an average of 10 to 15 days compared with earlier routes. Transport costs have also risen.
The Daily Sun বাংলা
বিজিএমইএ’তে ইফতার মাহফিল: স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ
পোশাক শিল্পখাতে নিয়োজিত শ্রমিক নেতাদের সম্মানে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিজিএমইএ কমপ্লেক্সে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক শ্রমিক ফেডারেশন/সংগঠনের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজিএমইএ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল এবং সাবেক পরিচালক আ ন ম সাইফ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ-এর সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম।
জনকন্ঠ
চট্টগ্রাম বন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী পণ্য আটকা : মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষাপটে চ্যালেঞ্জের মুখে দেশের রপ্তানি খাত
পোশাক রপ্তানিকারক আবদুস সালাম বলেন, কাঁচামাল কেনা থেকে শুরু করে পণ্য তৈরি এবং অর্ডার নেওয়া- সব সেরে ফেলেছি আমরা। ‘ক্রেতাদের শোরুমগুলোতে ঈদের স্টক পৌঁছনো দরকার। সাধারণত রমজানের শুরুতেই শিপমেন্ট পাঠানো হয়। কিন্তু ঠিক সেই সময়েই যুদ্ধ শুরু হয়ে গেল।’ তিনি আরও বলেন, ‘আমাদের পণ্য পাঠানো যাচ্ছে না, ওদিকে তাদের শোরুমও ফাঁকা পড়ে আছে। আবার এই সময়ে আমাদের কর্মীদের ঈদ বোনাস আর বেতনও দিতে হবে। আমরা ভীষণ কঠিন পরিস্থিতিতে পড়েছি।’ শিপিং লাইনগুলোর বুকিং স্থগিত ॥ শিপিং কোম্পানিগুলো নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের অনেক গন্তব্যে কন্টেইনার বুকিং স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইয়ের সাবেক সহ-সভাপতি রাকিবুল আলম বলেন, জাহাজ ভাড়া বৃদ্ধি আমদানিকারকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে চীন থেকে হাই-কিউব কন্টেইনারে পণ্য আমদানিতে ভাড়া প্রায় ৫০০ ডলার পর্যন্ত বেড়ে গেছে।
The Daily Star
Freight piling up at Dhaka airport : RMG exporters worried
The piling up of freight at the Hazrat Shahjalal International Airport (HSIA) has been increasing as some of the Middle East-based airliners suspended cargo flights due to the US-Israel war on Iran. The cargo flight operations to some key destinations such as Dubai, Abu Dhabi, Doha, and Muscat remained halted because of closures of airspace with the outbreak of war.Many cargo flights from Bangladesh operate via airports in some Middle Eastern countries to transport goods to Europe or the US.
বণিক বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে
দুই দেশের মোট বাণিজ্যের ৮৫ শতাংশই মূলত ভারত থেকে পণ্য আমদানি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এরই মধ্যে জ্বালানি পণ্য নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের কাছে বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আজ বাংলাদেশে আসছে পাঁচ হাজার টন ডিজেল। বিপিসি সূত্রে জানা গেছে, পাইপলাইনে করে এ ডিজেল বাংলাদেশে পৌঁছনোর কথা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে ভারতের ওপর বাংলাদেশের বাণিজ্যনির্ভরতা আরো বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কালের কন্ঠ
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে পড়তে পারে শিল্প খাত
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিল্প খাতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগে স্থবিরতার কারণে বাংলাদেশের বেসরকারি খাতের অগ্রগতি তেমন আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে জ্বালানির বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় দেশের শিল্প খাতের প্রভাব পড়তে পারে। গতকাল রবিবার ডিসিসিআই আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
জাগো নিউজ২৪
১৭-১৯ মার্চ চালু থাকবে ইপিবির বস্ত্র বিভাগের কার্যক্রম
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বস্ত্র বিভাগের কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এর অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইপিবি সোমবার (৯ মার্চ)এক সার্কুলারের মাধ্যমে বিষয়টি ঘোষণা নিশ্চিত করেছে এবং দেশের গার্মেন্টস রপ্তানিকারকদের সেবা প্রদানে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর ফলে পোশাক খাত সংশ্লিষ্ট রপ্তানি কার্যক্রম ও প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখা সম্ভব হবে।