March 11, 2026
The Daily Sun
Middle East tensions threaten Bangladesh’s energy-dependent sectors
Speaking to Daily Sun, Bangladesh Chamber of Industries (BCI) President Anwar-ul-Alam Chowdhury (Parvez) said interruptions in energy supply are impacting manufacturing sectors ranging from textiles and steel to cement, light engineering, agriculture, and small and medium enterprises. BGMEA President Mahmud Hasan Khan told Daily Sun that production has been affected as load shedding increased in factories. “However, some factories are now able to collect oil from nearby petrol pumps after discussions with the Bangladesh Petroleum Corporation (BPC),” he said. BGMEA Director Faisal Samad said the conflict has created uncertainty for foreign trade, particularly for garment exports.
বণিক বার্তা
ইফতার মাহফিলে বিজিএমইএ সভাপতি : বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ অংশীদারত্বের আহ্বান
শিল্পের প্রবৃদ্ধি ও রূপান্তরের পরবর্তী ধাপ বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ নিরন্তর অংশীদারত্ব অপরিহার্য। রাজধানীর একটি হোটেলে গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ইফতার মাহফিলে এ কথা বলেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান, ব্র্যান্ড প্রতিনিধি, কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান। ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে এইচঅ্যান্ডএমের কান্ট্রি হেড জিয়াউর রহমান বক্তব্য রাখেন।
সমকাল
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব : সংকটের মুখে পড়েছে দেশের রপ্তানি খাত
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক বাবলু গতকাল মঙ্গলবার সমকালকে বলেন, বাণিজ্যিক যোগাযোগে সাধারণত মধ্যপ্রাচ্যভিত্তিক এয়ারলাইন্স ব্যবহার করে থাকেন তারা। সংকটের কারণে এসব উড়োজাহাজে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে বিকল্প রুটের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। এতে বাড়তি যে সময় এবং অর্থ ব্যয় হয় তা শেষ পর্যন্ত বাণিজ্যকভাবে আর লাভজনক নয়। তিনি বলেন, জরুরি রপ্তানি এবং হায়ার-এন্ডের পণ্য রপ্তানিতে এয়ারশিপমেন্টের একটা উল্লেখযোগ্য ব্যবহার হয়ে থাকে। এছাড়া ব্র্যান্ড-ক্রেতা আর রপ্তানিকারক উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে পোশাকের স্যাম্পল, বিভিন্ন বিল ডকুমেন্টস আনা-নেওয়া করতে হয়। এসব যোগাযোগ ব্যাহত হওয়ায় অনেক ব্র্যান্ড-ক্রেতা প্রতিষ্ঠান রপ্তানি আদেশ স্থগিত করেছে। এরকম পরিস্থিতি নতুন রপ্তানি আদেশ আসার আশা কেউ করে না। এ পরিস্থিতি অবশ্য, আমাদের একার নয়, সারা বিশ্বের আমদানি-রপ্তানি বাণিজ্য কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
The Business Standard
Exporters alarmed as energy costs dampen global demand
Industry leaders say higher energy costs are already driving up prices of essential goods such as groceries and transport in key destinations including Europe, the United States and Australia. As households spend more on necessities, exporters fear demand for non-essential products such as ready-made garments (RMG) may weaken, potentially leading to fewer purchase orders. MA Rahim Feroz, vice chairman of DBL Group, said grocery prices in Europe are already increasing. "With rising fuel prices, transportation costs will also increase," he said. "Since incomes cannot easily increase, consumers will prioritise spending on groceries and transport, pushing clothing purchases further down their list of priorities." Nafis-Ud-Doula, a director of BGMEA, said the issue has already been raised with the power, energy and mineral resources ministry. "We have requested that a quota be allocated for industries in diesel distribution," he said.
আজকের পত্রিকা
ঈদের আগে পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাকবে যে দুই দিন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে। আর অফিস চলবে বেলা ২টা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
বণিক বার্তা
ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছে বাংলাদেশী পোশাক রফতানিকারকরা
বাংলাদেশী পোশাক প্রস্তুতকারক স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ১০ শতাংশ আকাশপথে এবং ৪০-৫০ শতাংশ জাহাজে করে উপসাগরীয় রুটে পরিবহন করা হয়। এ রুট ব্যবহার করলে দূরত্ব তুলনামূলক কম পড়ে। বাংলাদেশের অন্যতম রফতানি গন্তব্য যেহেতু ইউরোপ তাই এটি আমাদের জন্য অন্যতম প্রধান রুট। এর বাইরে আমরা যে বিকল্প ট্রানজিট সবচেয়ে বেশি ব্যবহার করতাম, তা হলো ভারতের ট্রানজিট সুবিধা। ট্রাকে করে পণ্য ভারতের বিমানবন্দরে পাঠিয়ে সেখান থেকে ট্রানজিট করা হতো। এটি আমাদের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সে সুবিধা বন্ধ হয়ে যায়। এখন মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গালফ রুটও কার্যত বন্ধ হয়ে পড়েছে। এখন আমাদের কার্যত ভরসা প্যাসিফিক রুট। কিন্তু এ রুটে পরিবহন খরচ বেশি, সময়ও বেশি লাগে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ পণ্য এয়ার কার্গোতেও যায়। অনেক ক্রেতা নিজেদের খরচে দ্রুত চালান নিয়ে থাকেন। সেখানেও এখন বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে এটি আমাদের জন্য একটি বড় বিপর্যয়।’
বাংলা ট্রিবিউন
মার্কিন বাজারে পোশাক ক্রয় কমছে, নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘‘ইউরোপ ও আমেরিকায় রফতানি কমেছে, যা মোট রফতানিতে প্রভাব ফেলেছে। অপ্রচলিত বাজারেও আমরা ভালো করতে পারিনি। ফেব্রুয়ারি নির্বাচনের কারণে কাজের সময় কম এবং বন্দর বন্ধ থাকায় ক্ষতি হয়েছে। নতুন সরকার কিছু ভালো আশা দিতে পারে, কিন্তু ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ববাজারে আরও প্রভাব পড়বে।’’
প্রথম আলো
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে।