BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

March 28, 2026

uploads/trade_daily/digest_photo_s_alo__1774677986.jpg
সময়ের আলো
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের বাজার টালমাটাল অবস্থা। ইতিমধ্যেই প্রতি ব্যারেল তেলের দাম ১১০ ডলার ছাড়িয়েছে। এর প্রভাব বেশ প্রকট আকারে পড়েছে দেশেও। বিশেষ করে জ্বালানি তেলের চাপ ক্রমশই বাড়ছে অর্থনীতিতে। পেট্রোল পাম্পগুলোতে যেমন জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও বেড়ে গেছে। এ কারণে পণ্যমূল্যও বেড়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এভাবে যদি আরও কিছু দিন চলতে থাকে তা হলে মূল্যস্ফীতির চাপ প্রকট হবে, সাধারণ মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়বে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-28_at_11.48.53_AM__1774677986.jpeg

সমকাল
বাণিজ্য ও শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের তদন্ত নিয়ে বিশ্লেষকরা : উদ্বেগ নয়, সতর্কতা প্রয়োজন তৈরি পোশাক খাতের রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বাবলু সমকালকে বলেন, বাংলদেশের শিল্পের ইতিহাসে জোরপূর্বক শ্রমের নজির কখনোই ছিল না। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতের সংস্কার তদারকিতে মার্কিন ব্র্যান্ড ক্রেতাদের নেতৃত্বাধীন জোট ‘অ্যালায়েন্স’ ও ইউরোপিয়ানের ব্র্যান্ড-ক্রেতাদের জোট ‘অ্যাকর্ড’-এর তৎপরতার ফলে বাংলাদেশের তৈরি পোশাকের কমপ্লায়েন্স এখন বিশ্বস্বীকৃত। সেখানে জোরপূর্বক শ্রমের প্রশ্নই আসে না। ১৯৯৬ সালে শতভাগ শিশুশ্রমমুক্ত শিল্প হিসেবে তৈরি পোশাক খাতকে ঘোষণা করা হয়েছে। এর পর থেকে শিশুশ্রমও নেই শিল্পে। অতীতেও যুক্তরাষ্ট্র বহুবার এ ধরনের তদন্ত করেছে। তারা আবারও করবে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

uploads/trade_daily/digest_photo_fe__1774677986.jpeg

The Financial Express
Shipping lines imposing surcharges over fuel-price hike Industry insiders say the latest surcharge reflects mounting pressure from rising bunker fuel prices and ongoing geopolitical tensions, particularly disruptions on key global shipping routes. For Bangladesh, which relies heavily on import of raw materials, industrial inputs, machinery, chemicals and accessories -- primarily from China and other Asian markets -- the surcharge is expected to further inflate import costs and strain export-oriented sectors, especially the ready-made garment industry. Ashikur Rahman Tuhin, Managing Director of TAD Group, says shipping lines are increasing freight charges in line with global fuel-price hikes, which will directly raise business costs. He adds: "Any adjustment in domestic fuel prices in response to global trends would further intensify cost pressures."Rakibul Alam Chowdhury, former vice president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), says, "The recent spike in freight rates on the China-Bangladesh route has already added more than $500 per container, on top of the existing $1,450-1,500.

uploads/trade_daily/digest_photo_bonik__1774678256.jpg

বণিক বার্তা
স্বনির্ভর, ভারসাম্যপূর্ণ ও টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলা কেন জরুরি :মো. মহিউদ্দিন রুবেল: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক স্বনির্ভর জ্বালানি খাত ছাড়া কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। অর্থনৈতিক সমৃদ্ধির অধিকাংশ ধাপে জ্বালানি অবকাঠামো ওতপ্রোতভাবে জড়িত। এখানেই আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ এখন পর্যন্ত তেমন কোনো স্বনির্ভর, ভারসাম্যপূর্ণ ও টেকসই জ্বালানি কাঠামো গড়ে তুলতে পারেনি। দেশ যখন স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার দ্বারপ্রান্তে, ঠিক তখন আমরা সঠিক জ্বালানিনীতি নিয়ে শুধু আলাপ-আলোচনায়ই সীমাবদ্ধ।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-28_at_11.42.03_AM__1774677986.jpeg

The Business Standard
Fuel shortage hurts Chattogram industries The country's top export-earning ready-made garment sector is also feeling the strain, particularly as rising temperatures trigger increased load shedding. Factories typically rely on diesel-powered generators to maintain production during power outages. However, industry leaders say limited fuel supply is forcing many units to halt operations during these periods.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-03-28_at_11.38.26_AM__1774677986.jpeg

বাংলাদেশ প্রতিদিন
এলডিসি উত্তরণে সময় চায় বাংলাদেশ : বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন শুরু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ক্যামেরুনের ইয়াউন্দেতে শুরু হয়েছে। সংস্থাটির ১৬৬টি সদস্য দেশের বাণিজ্যমন্ত্রী ও আলোচকরা এই বৈঠকে অংশ নিচ্ছেন। ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বাংলাদেশ চলতি বছরের নভেম্বরের মধ্যে এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার কথা রয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএনসিডিপি) কাছে তিন বছরের সময় বাড়ানোর আবেদন করেছে।

uploads/trade_daily/digest_photo_tt__1774677986.jpeg

Textile Today
Safeguarding Bangladesh’s textile trade in a time of war The war involving the United States, Israel, and Iran has quickly moved from a geopolitical headline to a commercial reality. For Bangladesh’s textile and garment sector, the consequences are beginning to unfurl across logistics, energy markets, and global supply chains.Commotions around the Suez Canal and escalating volatility in the Strait of Hormuz are creating a multifold shock to global trade - affecting time, cost, capacity, and energy security. For an export-dependent industry like Bangladesh’s ready-made garment sector, it is a serious stress test of resilience.