April 04, 2026
The Daily Star
Bangladesh Exports Drop In March 2026 | Export earnings fall for eighth straight month
Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), attributed the sustained downturn to US reciprocal tariffs, headwinds caused by the US-Israel war on Iran, and February’s general election. He said factory output was also hit by extended public holidays during Eid. Khan said, “Buyers had begun regaining confidence after the February election and started placing fresh orders, but the US-Israel war on Iran had since disrupted that recovery, seriously affecting export prospects.”“A rebound in global apparel markets would depend largely on how that conflict develops,” he added. Some domestic issues also impacted the export and production of garments at the factory level. “For instance, in February, the production at the factories was affected due to long public holidays because of the election.”
বণিক বার্তা
রফতানির ধারাবাহিক পতন টেনে ধরছে চট্টগ্রাম বন্দরের গতি
দেশের অন্যতম শীর্ষ রফতানিকারক প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বণিক বার্তাকে বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে আরো সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন। কোন খাতে কতটা জ্বালানি সাশ্রয় করা হবে, তা যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে। এখন নির্বাচিত সরকার দায়িত্বে আছে, তাই জরুরি ভিত্তিতে সব স্টেকহোল্ডারকে নিয়ে সমন্বিত রোডম্যাপ তৈরি করে তা সবার সঙ্গে শেয়ার করা দরকার। বর্তমানে আন্তর্জাতিক বায়াররা নতুন করে অর্ডার দেয়ার আগে খোঁজ নিচ্ছেন জ্বালানি সরবরাহ নিশ্চিতে সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে আগামী চার মাসে পরিস্থিতি কীভাবে সামাল দেয়া হবে, সে বিষয়ে তারা স্পষ্ট ধারণা চাইছেন। এ বার্তাগুলো যদি আমাদের পরিষ্কারভাবে দেয়া যায়, তাহলে বায়ারদের সঙ্গে যোগাযোগেও আমাদের একটি আস্থা তৈরি হবে।
সমকাল
মার্চে রপ্তানিতে বড় পতন
মার্চ মাসে বড় অঙ্কে রপ্তানি কমে যাওয়ার কারণ সম্পর্কে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন সমকালকে বলেন, রোজার ঈদের কারণে ১০ দিনের মতো কারখানা বন্ধ ছিল। এই ১০ দিনের রপ্তানি কম হয়েছে মার্চ মাসে। পোশাক খাতের সাধারণত বছরের দুই ঈদে লম্বা ছুটি থাকে। এটা তো একটা কারণ মার্চের রপ্তানির ক্ষেত্রে। তবে যেসব কারণে গত আট মাস ধরে রপ্তানি কমছে সে সব কারণের প্রভাব মার্চ মাসের রপ্তানিতেও ছিল। অর্থাৎ বিশ্বব্যাপী মার্কিন পাল্টা শুল্কের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমছে। সেখানে চাহিদা কমছে। আর পরোক্ষ প্রভাব হিসেবে রয়েছে চীন, ভিয়েতনাম, ভারতের মতো দেশগুলো ইইউতে আগ্রাসী রপ্তানি কার্যক্রম। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এতে গোটা মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা শুরু হয়েছে কবে নাগাদ তার সুরাহা হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে উৎপাদন ব্যয়ও বাড়বে। এতে উৎপাদন ব্যাহত হতে পারে। যদিও এখন পর্যন্ত উৎপাদন চালিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। তবে এসব কারণে রপ্তানি খাতের জন্য শিগগিরই কোনো সুখবর দেখা যাচ্ছে না।
The Business Standard
Surging freight costs threaten exports, stoke inflation fears
Rakibul Alam Chowdhury, former vice president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said most carriers have increased both detention charges and fuel surcharges. "Earlier this month, they imposed fuel surcharges which were not factored into our cost calculations," he told The Business Standard. Abu Tayyab, director of BGMEA, said exporters have little room to pass on the additional burden. "Buyers will not pay the increased freight or detention charges. We have to absorb these costs, which will reduce profitability and weaken competitiveness," he said.
The Financial Express
Rising raw material, freight costs squeeze RMG industry
Bangladesh's apparel industry is coming under mounting pressure as rising yarn and cotton prices, coupled with higher freight costs and longer lead times, continue to erode profit margins, entrepreneurs say. Ashikur Rahman Tuhin, managing director of TAD Group, says rising fuel prices are directly driving up freight charges. "Any adjustment in domestic fuel prices will further intensify cost pressures." Rakibul Alam Chowdhury, former vice-president of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), says freight rates on the China-Bangladesh route have already increased more than $500 per container, on top of the existing costs of $1,450-1,500. "If the conflict persists, freight charges could surge to Covid-era levels - from around $4,000 to as high as $18,000 per container," he forewarns.