BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 07, 2026

uploads/trade_daily/digest_photo_t_t__1775541066.jpeg
Textile Today
A delegation of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) led by Mahmud Hasan Khan, President met Housing and Public Works Minister Zakaria Taher, MP, in a courtesy call on Sunday. Member of Parliament Mustafizur Rahman Bhuiyan was also present at the meeting.The Bangladesh Garment Manufacturers and Exporters Association delegation comprised Vice President Reazwan Selim, Vice President (Finance) Mijanur Rahman, Vice President Vidiya Amrit Khan, and Vice President Shehab Udduza Chowdhury.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.35.22_AM__1775541066.jpeg

প্রথম আলো
যুক্তরাষ্ট্রের তদন্তের শুনানি এ মাসে, প্রস্তুতিতে ঘাটতি পণ্য উৎপাদনে জোর করে শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না; উৎপাদন খাতের সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন করা হচ্ছে কি না, সে বিষয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে পৃথক দুটি তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২৮ এপ্রিল জোর করে শ্রমের বিষয়ে শুনানি শুরু হবে; আর ৫ মে শুরু হবে উৎপাদন খাতের সক্ষমতা বিষয়ে তদন্তের শুনানি। জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান গত সপ্তাহে প্রথম আলোকে বলেন, তৈরি পোশাকশিল্পে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। তা ছাড়া জোর করে শ্রমের সুযোগ নেই। শ্রম অধ্যাদেশ আইন আকারে স্বীকৃতি পেতে যাচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত তথ্য–উপাত্তভিত্তিক প্রতিবেদন তৈরি করা। বাণিজ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত এ নিয়ে কোনো বৈঠক করেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো বৈঠক করেনি। এখনো সময় আছে। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করবে বলে আমরা আশা করছি।

uploads/trade_daily/digest_photo_bnes__1775541066.jpg

বাংলা নিউজ২৪
‘দেশে আর কোনো ক্ষুদ্র ও মাঝারি তৈরি পোশাক কারখানাও বন্ধ হবে না’ বর্তমান বোর্ডের সময়ে আর কোনো ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা বন্ধ হবে না উল্লেখ করে বিজিএমইএর সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বলেছেন, এ বিষয়ে সরকারের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। বিজিএমইএর পরিচালক মো. সাইফ উল্যাহ মানসুরের প্রস্তাবে এসএমই খাতের জন্য একটি পৃথক পলিসি গাইডলাইন প্রণয়নের কাজ চলছে এবং এ বিষয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।বিজিএমইএর উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মালিকদের সঙ্গে তৈরি পোশাক শিল্পখাতের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের বিজিএমইএ ভবনে রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।সভায় বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, মো. সাইফ উল্যাহ মানসুর, এনামুল আজিজ চৌধুরী, এসএমই বিষয়ক স্থায়ী কমিটির উপদেষ্টা খন্দকার বেলায়েত হোসেন, চেয়ারম্যান মোহাম্মদ আবদুল শুক্কুর প্রমুখ উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.44.59_AM__1775541066.jpeg

The Dhaka Tribune
Business leaders want single digit interest rate A delegation of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), the country's top business organization, paid a courtesy call on Bangladesh Bank Governor Md Mostakur Rahman and exchanged views. The meeting was held at the Bangladesh Bank office on Monday (April 6). The business delegation was also attended by Dhaka Chamber President Taskin Ahmed, Bangladesh Chamber of Industries President Anwar-ul-Alam Chowdhury Parvez, Chapainawabganj Chamber President Abdul Wahed, former BGMEA President SM Fazlul Haque, BTMA Vice President Shafiqul Islam Sarkar, BGMEA Director Majumder Arifur Rahman, BKMEA President Mohammad Hatem, Barvida President Md. Abdul Haque, Women Entrepreneurs Association of Bangladesh President Nasrin Fatema Awal and business leaders from various sectors.

uploads/trade_daily/digest_photo_bonik__1775541066.jpeg

বণিক বার্তা
রফতানি পতনে তৈরি পোশাক ও বস্ত্র খাতে বিনিয়োগকারী ব্যাংকগুলোর উদ্বেগ বাড়ছে দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক ও বস্ত্র খাত থেকে। চলতি অর্থবছরে এসে রফতানি আয়ের প্রধান এ দুই খাতই সংকোচনের মুখে পড়েছে। প্রতিনিয়তই কমছে ক্রয়াদেশ। এ পরিস্থিতিতে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ঋণ দেয়া ব্যাংকগুলোর বিপদ আরো বাড়ছে। বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্যোক্তারাও একই ধরনের উদ্বেগের কথা বলছেন। তাদের ভাষ্য, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রফতানি ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। চলতি মাসেও রফতানি বাড়বে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। রফতানি আয়ের এ টানা নেতিবাচক প্রবণতায় তৈরি পোশাক খাতের উদ্যোক্তারাই সবচেয়ে বেশি চাপে পড়েছেন। এক্ষেত্রে বৈশ্বিক ভূরাজনীতির পাশাপাশি অভ্যন্তরীণ জ্বালানি সংকটের দায়ও রয়েছে। যে হারে রফতানি কমছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে তাতে ঋণ পরিশোধ নিয়ে নতুন সংকট তৈরির শঙ্কা দেখা দিচ্ছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.55.41_AM__1775541066.jpeg

আমার দেশ
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় কমছে রপ্তানি, রাজস্ব আদায়ে শঙ্কা বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন চৌধুরী জানান, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফের মধ্যপ্রাচ্য সংকট আমাদের সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করে কত সময় টিকে থাকা যাবে সেটিই এখন গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সরাসরি রপ্তানি বাজার কম থাকলেও জ্বালানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এ বিষয়টি উদ্যোক্তাদের পাশাপাশি বায়ারদেরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন যেসব অর্ডার আসছে, তারা আগামী অন্তত চার মাসের জ্বালানি সরবরাহ ঠিক আছে কি নাÑজানতে চাচ্ছে। কেউ কেউ সরকারের জ্বালানি বিতরণের রূপরেখাও জানতে চাচ্ছে। কিন্তু আমাদের কাছে সরকারের কোনো পরিকল্পনা নেই। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেও কোনো সুফল পাচ্ছি না। এ অবস্থায় নতুন অর্ডার পাওয়া ঝুঁকির মধ্যে পড়ছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_11.45.53_AM__1775541066.jpeg

The Business Standard
Industrial raw material prices soar on Mideast war Industrial production in Bangladesh is facing a severe cost-push crisis as the Middle East war drives up global fuel prices, shipping tariffs, and raw material costs. A prolonged conflict could further drive up input costs, inevitably trickling down to consumers through higher commodity prices, warn industry leaders. Garment industry stakeholders cautioned that the cooling global demand for apparel makes it difficult to pass on the full extent of increased production costs to international buyers. This scenario is expected to place significant fresh strain on the country's RMG exporters, who are already navigating a volatile market.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.46.22_AM__1775541066.jpeg

সমকাল
ব্যয়সাশ্রয়ী বাজেটের চিন্তা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকিতেই খরচ হবে প্রায় লাখ কোটি টাকা। এর বাইরে কৃষি ও সারের ভর্তুকিও বাড়বে। নতুন সরকারের নির্বাচিত প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি না ফেরায় সরকারের আয় বাড়ানোর পথও সীমিত। এ কারণে জরুরি ব্যয়ের বাইরে বর্তমান সরকারের প্রথম বাজেট সংকোচনমূলক রাখার পরিকল্পনা করা হয়েছে। এ অবস্থায় আগামীকাল বুধবার অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা, ঝুঁকি চিহ্নিত করে তা মোকাবিলার পথ বের করা ও আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট কেমন হবে, তা পর্যালোচনা করতে সরকারের আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার-সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল এবং বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি প্রথম বৈঠকে বসছে। আগামীকাল বুধবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.47.19_AM__1775541066.jpeg

বাংলাদেশ প্রতিদিন
মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে টান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক খাত নানা প্রতিকূলতার মধ্যে যাচ্ছে। ২০২৫ সালে এ বাজারে কঠিন সময় পার করেছে। বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, পাল্টা শুল্ক, মার্কিন ভোক্তা ব্যয়ের চাপ মিলিয়ে এ বাজারের এখনো প্রতিকূলতা কমেনি। ২০২৫ সালের জানুয়ারির তুলনায় ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের চাহিদা আরও কমেছে। ২০২৬ সালের প্রথম দুই মাসেই (জানুয়ারি ও ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে। অথচ একই সময়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়ায় পোশাক রপ্তানি বেড়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.50.16_AM__1775541066.jpeg

দেশ রুপান্তর
বিদ্যুৎ শিল্প কৃষিতে বহুমুখী বিপর্যয় বিদ্যুতের লোডশেডিংয়ের সময় জ্বালানি তেলের অভাবে জেনারেটর চলছে না শিল্পকারখানায়। এতে করে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে উদ্যোক্তাদের। আবার লোডশেডিং বাড়লে জ্বালানি তেলের জন্য উৎপাদন ব্যয় বাড়বে। গ্যাস ও এলএনজি সরবরাহ ব্যাহত হওয়া এবং আন্তর্জাতিক পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ছোট ও মাঝারি আকারের অনেক কলকারখানা বন্ধ হওয়ার পথে। শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিকল্প হিসাবে ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করতে গিয়ে উৎপাদন খরচ ক্ষেত্রবিশেষে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-07_at_10.58.01_AM__1775541066.jpeg

জাগো নিউজ২৪
প্রবৃদ্ধি নেতিবাচক, করহারে ‘সমান সুযোগ’ চান বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায় নেতিবাচক প্রবৃদ্ধি ও চলমান অর্থনৈতিক চাপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) বা ফিকি। সংগঠনটি বলছে, কোভিড-পরবর্তী পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলার সংকট ও মূল্যস্ফীতি বাড়ায় বিভিন্ন খাতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় টেকসই বিনিয়োগ ও কর্মসংস্থান ধরে রাখতে সরকারকে সহায়তামূলক ও বিনিয়োগবান্ধব করনীতি গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। পাশাপাশি কর প্রদানে লেভেল প্লেয়িং ফিল্ডি (ন্যায়সঙ্গত বা সমান সুযোগের পরিবেশ) নিশ্চিত করার প্রস্তাবও করেছে সংগঠনটি।