BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 08, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-08_at_10.56.34_AM__1775625653.jpeg
The Business Standard
In a move to lower financing costs and enhance global competitiveness, the Bangladesh Bank is set to introduce offshore dollar loans for exporters at a significantly lower interest rate. Mahmud Hassan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said at a time when the country's export earnings are consistently declining, such an initiative to bolster export capacity and support exporters is a highly positive step. However, he noted that the interest rate for these loans should be lower than 8%. "Currently, when borrowing in dollars from the Bill Transformation Fund and the Technological Development Fund, the interest rate is 5%. Therefore, it is only logical that the interest rate for loans from offshore banking be set at 6% or 7%," he argued.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-08_at_10.45.57_AM__1775625653.jpeg

দেশ রুপান্তর
মূসক ও শুল্কে ছাড় দেবে না এনবিআর ব্যবসায়ীদের যৌক্তিক দাবিতে রাজস্ব বোর্ডের সম্মতি থাকলেও মূল্য সংযোজন কর (মূসক) ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এমনকি সামনে নানা খাতের কর অব্যাহতি সুবিধাও তুলে দেওয়া হতে পারে বলে তিনি জানিয়েছন। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কয়েকটি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন। এ সময় খাত-সংশ্লিষ্টরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-08_at_10.47.19_AM__1775625653.jpeg

The Daily Star
Industry loses share as services race ahead in economy Anwar-ul Alam Chowdhury, president of the Bangladesh Chamber of Industries, said that some local sectors have reached saturation. To sustain both economic growth and employment, the country must become a diversified manufacturing hub with a stronger focus on labour-intensive industries. The business leader said that while Bangladesh’s development has heavily relied on the industrial and RMG sectors, employment growth continues to come mainly from labour-intensive industries such as RMG and light engineering.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-08_at_11.10.05_AM__1775625653.jpeg

দেশ রুপান্তর
জল-স্থল পথের ভাড়ায় পিষ্ট আমদানি ও রপ্তানি বাণিজ্য ঢাকা-চট্টগ্রাম রুটে ৪০ হাজার টাকার প্রাইম মুভার ভাড়া এখন ৬০ থেকে ৭০ হাজার টাকা পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে ২০ হাজার টাকার ট্রাক ভাড়া দিতে হচ্ছে ৩৬ হাজার টাকা। এ বিষয়ে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, একদিকে ট্রাক ভাড়া অন্যদিকে জাহাজের ভাড়া ও কাঁচামালের আমদানিতে বাড়তি দামে আমরা দিশাহারা। আমরা একেবারে পিষ্ট হয়ে যাচ্ছি। এ বিষয়ে বিজিএমইএ’র অপর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, আমদানি পণ্য সবচেয়ে বেশি আমরাই এনে থাকি এবং রপ্তানি পণ্যেও আমরাই শীর্ষে। তাই জাহাজের ভাড়া বাড়লে সবার আগে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস খাত। আবার ট্রাকের ভাড়া বাড়লেও আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।

uploads/trade_daily/digest_photo_bonik_expo__1775625653.jpg

বণিক বার্তা
ব্যবসায়িক খাত ও রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে রফতানি পণ্য ও গন্তব্যে বৈচিত্র্য আনার কথা জনপরিসরে বহুল আলোচিত বিষয়। কিন্তু এর পরও দেখা যায় এ লক্ষ্য পূরণে তেমন কোনো বাস্তব উদ্যোগ নেয়া হচ্ছে না। আবার দেশে যেকোনো উদ্যোগে অর্থায়নের উৎস করা হয়েছে ব্যাংক খাতকে। যে কারণে ব্যবসা বা রফতানিতে মন্দাবস্থা তৈরি হলেই তার নেতিবাচক প্রভাব পড়ে ব্যাংক খাতে; ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যায়। এতে ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দেয় এবং ব্যাংকগুলো অর্থায়নের সক্ষমতা হারায়। এতে চক্রকারে আবার ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এমন পরিস্থিতিই তৈরি হয়েছে। সুতরাং যতদিন পর্যন্ত রফতানি পণ্য ও গন্তব্যে বৈচিত্র্য আনা যাবে না ততদিন যুদ্ধ বা যেকোনো বিরূপ বৈশ্বিক পরিস্থিতিতে রফতানি খাত অরক্ষিত হয়ে পড়বে। এর সামগ্রিক চাপ পড়বে দেশের অর্থনীতিতে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-08_at_10.26.27_AM__1775625653.jpeg

বিডিনিউজ২৪
আমদানির চালান অনলাইনে যাচাই করবে শুল্ক কর্তৃপক্ষ এর জন্য বাংলাদেশ ব্যাংকের ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফএক্সটিএমএস) এর সঙ্গে আমদানি ও রপ্তানির হিসাব রাখার মাধ্যম ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের’ সঙ্গে আন্তঃসংযোগ করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, ইতোমধ্যে এটির ব্যবহারকারী গ্রহণযোগ্যতা যাচাই শেষ হয়েছে। মঙ্গলবার থেকে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কার্যক্রম উদ্বোধন করেন। এত দিন আমদানিকারকরা তাদের পণ্যের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকে এলসি খোলার সময় পণ্য আমদানির মূল্যের বাণিজ্যিক চালান দিত। সেটি পরবর্তীতে ব্যাংকগুলো ভেরিফাই করে একটি প্রত্যয়িত নথি ওই আমদানিকারককে দিত। সেই চালান পরে পণ্য খালাসের সময় শুল্ক কর্তৃপক্ষকে দিতে হত আমদানিকারকদের।

uploads/trade_daily/digest_photo_bon__1775625653.jpg

বণিক বার্তা
রফতানির পতন ঠেকাতে নতুন সরকারের করণীয় : মামুন রশীদ: অর্থনীতি বিশ্লেষক বাংলাদেশকে তাই আপৎকাল কাটিয়ে রফতানি বাণিজ্যে চাঞ্চল্য আনতে গেলে বিশ্ব পরিস্থিতির উন্নতি ছাড়াও স্থানীয়ভাবে নিয়মিত ব্যবসায়ী-রফতানিকারকদের সঙ্গে সরকার ও নীতিনির্ধারকদের যোগাযোগ বৃদ্ধি, ‌ঋণের সুদহার হ্রাসের পরিকল্পনা কিংবা কিছু ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা, বিনিময় হারের ওপর সার্বক্ষণিক নজর, ব্যাংক খাতে তারল্য বৃদ্ধির সঙ্গে অপরাপর প্রতিযোগী দেশগুলো তাদের রফতানি ধরে রাখতে কী করছে সেদিকে নজর রাখতে হবে।