April 13, 2026
প্রথম আলো
এক কারখানায় পাঁচটি নয়, করা যাবে তিনটি ইউনিয়ন
দেশে একটি প্রতিষ্ঠান বা কারখানায় সর্বোচ্চ পাঁচটি ট্রেড ইউনিয়ন করার সুযোগ তৈরি করেছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সেটি কমিয়ে এখন তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এ ছাড়া শ্রমিকের সংজ্ঞায়ও আবার পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ভবিষ্য তহবিল করার ক্ষেত্রে মালিকদের জটিলতা কমানো হয়েছে। জাতীয় সংসদে গত বৃহস্পতিবার বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাস করে সরকার। বিদায়ী অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয় শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ–২০২৫। সেখানে কিছু সংশোধনী এনে বিলটি পাস হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিলে সই করলে এটি আইনে পরিণত হবে।
আজকের পত্রিকা
বাড়তি ভাড়ার চাপে আমদানি-রপ্তানি
যুদ্ধজনিত অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তাঝুঁকি বাড়ার কারণে বৈশ্বিক শিপিং খাতে ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে চাপ তীব্র হচ্ছে। পরিবহনঝুঁকি বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, দীর্ঘ ও বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। ফলে সময় ও খরচ—দুটোই বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে নিত্যপণ্যের দামে, যা ভোক্তা পর্যায়ে মূল্যচাপ তৈরি করছে। বিজিএমইএর সাবেক সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, অধিকাংশ শিপিং কোম্পানি ডিটেনশন চার্জ ও জ্বালানি সারচার্জ—উভয়ই বাড়িয়েছে। কনটেইনার ভাড়া প্রায় এক হাজার ডলার পর্যন্ত বেড়েছে; পাশাপাশি দেশের অভ্যন্তরে ট্রাকভাড়া ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে, যা সামগ্রিক লজিস্টিক খরচকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অতিরিক্ত ব্যয়ের চাপ খুব দ্রুত ভোক্তা পর্যায়ে পৌঁছাবে।
The Business Standard
SME production plunges by 30% as energy crisis, soaring costs hit hard
Bangladesh's Small and Medium Enterprise (SME) sector is witnessing a sharp decline in activity, with production down by as much as 30% in recent weeks amid the global energy crisis, rising raw material costs, and frequent load-shedding.
দৈনিক আমাদের সময়
জ্বালানি তেলের সংকট দ্রুত কাটছে না, বাড়ছে উদ্বেগ
পাকিস্তানের ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের বৈঠক ব্যর্থ হওয়ার পর নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। বিশেষ করে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়া হতে পারে এমন খবরে যে স্বস্তি তৈরি হয়েছিল সেটা আবারও এক ধরনের শঙ্কায় রূপ নিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহব্যবস্থায় যে শঙ্কা, সেখানে বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধ বন্ধের অনিশ্চয়তা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের ঊর্ধ্বমুখিতার কারণে বাংলাদেশে জ্বালানি তেলের জোগান ও সরবরাহব্যবস্থা আরও নাজুক হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পেট্রলপাম্পগুলোতে লাইন ছোট হওয়ার পরিবর্তে আরও বড় হচ্ছে।
জাগো নিউজ২৪
জোরপূর্বক শ্রম: বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের শুনানি ২৯ এপ্রিল
পণ্যের অতিউৎপাদন ও জোর করে শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না- এসব বিষয়ে বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। ২৯ এপ্রিল এ বিষয়ে শুনানি শুরু হবে বলে জানা গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ বর্তমানে এই শুনানির প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআরের সঙ্গে এই শুনানি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের ১৬ দেশের বিরুদ্ধে এ তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র।শুনানির বিষয়ে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক হয়েছে। যেখানে দেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা বা উৎপাদনের প্রবণতা নেই বলে উঠে এসেছে। একই সঙ্গে শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমের কোনো অস্তিত্ব নেই বলেও বাণিজ্য মন্ত্রণালয় পর্যবেক্ষণে এসেছে।
The Financial Express
Policy-implementation gap threatens LDC transition, say experts
Policymakers, economists and development partners have warned of a persistent gap between policy formulation and execution as Bangladesh prepares for its transition from Least-Developed Country (LDC) status. The concerns emerged at a knowledge-dissemination event titled "Bangladesh's Economic Transition: Trade, Competitiveness, and Structural Reform", held on Sunday and organised by the South Asian Network on Economic Modelling (SANEM) in partnership with the Australian High Commission at the BRAC Centre Inn in the capital.