April 22, 2026
ঢাকা পোস্ট
পোশাক রপ্তানি সহজ করতে কাস্টমসের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
পোশাক রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর করতে কাস্টমস সেবার আধুনিকায়ন, পারস্পরিক সমন্বয় জোরদার এবং প্রক্রিয়া সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিজিএমইএ নেতৃবৃন্দ। চট্টগ্রামে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় তারা এসব দাবি জানান। সোমবার (২০ এপ্রিল) বিজিএমইএর একটি প্রতিনিধি দল চট্টগ্রামের আইসিডি কাস্টমস হাউজের কমিশনার আবু বাশার মো. শফিকুর রহমান, কাস্টমস কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন এবং কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. জাকির হোসেনের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।মতবিনিময় সভায় বিজিএমইএ’র পরিচালক ফয়সাল সামাদ, এম. মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের কন্ঠ
কনটেইনার ডিপোর মাশুল বৃদ্ধি ব্যবসায়ী মহলে অসন্তোষ
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে (অফডক) হঠাৎ ‘ফুয়েল সারচার্জ’ বাড়ানোর ঘোষণা দিয়েছে মালিকদের সংগঠন বিকডা। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে একতরফাভাবে সাড়ে ৮ শতাংশ মাশুল বৃদ্ধি করায় ব্যবসায়ী মহলে চরম অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
রপ্তানিকারক ও ব্যবসায়ীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী অফডকের মাশুল নির্ধারণের জন্য একটি নির্দিষ্ট ট্যারিফ কমিটি রয়েছে। এই কমিটিতে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস এবং ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা। কিন্তু সেই কমিটির কোনো তোয়াক্কা না করে এবং কোনো বৈঠক ছাড়াই বিকডা এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত। তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, বর্তমানে বিশ্ববাজারে অর্ডারের টানাপোড়েন এবং দেশের অভ্যন্তরীণ জ্বালানিসংকটে শিল্প খাত এমনিতেই চাপে আছে।
Textile Focus
Customs Authority Assures Maximum Support to Facilitate Faster and Easier RMG Exports
On April 20, 2026, a BGMEA delegation held separate meetings with Abu Bashar Md. Shafiqul Rahman, Commissioner of the newly established ICD Customs House, Chattogram; Mohammad Shafi Uddin, Customs Commissioner, Chattogram; and Md. Zakir Hossain, Commissioner of Customs Bond Commissionerate, Chattogram.The meetings were attended by BGMEA Acting First Vice President Mohammad Rafiq Chowdhury; Directors Faisal Samad, Md. M. Mohiuddin Chowdhury, Enamul Aziz Chowdhury; former Director and Chairman of BGMEA’s Standing Committee on Customs Affairs in Chattogram Anjan Shekhar Das; along with senior officials from the respective departments.
The Daily Star
Renewables key to RMG survival : Mohiuddin Rubel, Former director of BGMEA and additional managing director at Denim Expert Ltd
The textile and RMG sectors must be central to energy policy. Policies detached from factory realities will fail. The priority must shift from announcements to implementation. Renewable energy is no longer a distant aspiration or a branding exercise. It is an industrial necessity. If we do not accelerate the transition now, we risk leaving our most vital sector behind as global trade shifts towards low-carbon production.
The Business Standard
USTR delegation to visit Dhaka as Bangladesh, US seek deeper trade ties
A high-level delegation from the Office of the United States Trade Representative (USTR) is set to visit Dhaka shortly as Bangladesh and the United States move to deepen bilateral trade, investment and economic cooperation.The development was shared during a meeting today (21 April) between Commerce Minister Khandaker Abdul Muktadir and US Ambassador to Bangladesh Brent T Christensen at the Secretariat, reads a press release.
খবরের কাগজ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বেকায়দায় শিল্পের মালিকরা, বেকারত্ব বাড়ার শঙ্কা
দেশের শিল্প খাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বেশির ভাগ কাঁচামালের দাম বেড়েছে। জ্বালানিসংকটে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। ক্রয়াদেশ অনুযায়ী সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সবকিছু মিলিয়ে খরচ বেড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানোয় শিল্প খাতের সংকট আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে সমগ্র অর্থনীতির সংকট বাড়বে।