BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 25, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.34.58_AM__1777099566.jpeg
দৈনিক ইত্তেফাক
রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.25.09_AM__1777099566.jpeg

BGMEA DAILY DIGEST
BGMEA pays tribute to Rana Plaza victims on 13th anniversary The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Friday paid tribute to the victims of the Rana Plaza collapse, marking its 13th anniversary. The programme included a mourning rally, wreath-laying and grave visits at Jurain graveyard in the capital. Led by BGMEA President Mahmud Hasan Khan, the organisation’s board members laid floral wreaths at the graves of the victims, expressing deep respect for the deceased workers. Later, they joined a special prayer seeking eternal peace for the departed souls. Senior Vice President Inamul Haque Khan, Vice Presidents Md Rezaul Selim and Md Shihab Uddouza Chowdhury, and directors Nafis-ud-Doula and Mohammad Sohel, along with other members and senior officials of BGMEA, attended the programme.

uploads/trade_daily/digest_photo_b_tri__1777099566.jpg

বাংলা ট্রিবিউন
ক্ষতিপূরণ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি: প্রমাণ দিন, ব্যবস্থা নেবো বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, রানা প্লাজা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের বেশিরভাগই জাতীয় ও আন্তর্জাতিক নানা উদ্যোগের মাধ্যমে ক্ষতিপূরণ পেয়েছেন। তবে ক্ষতিপূরণের পর্যাপ্ততা নিয়ে ভিন্নমত রয়েছে বলেও তিনি স্বীকার করেন। ক্ষতিপূরণ প্রক্রিয়া থেকে কিছু ভুক্তভোগী বাদ পড়েছেন—এমন অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন মাহমুদ হাসান খান। তিনি জানান, এত বড় একটি দুর্ঘটনার পর ক্ষতিপূরণ বণ্টন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জটিল। তবে তিনি বলেন, ‘‘পৃথকভাবে অভিযোগ পর্যালোচনার সুযোগ রয়েছে।’’ তার ভাষ্য, “যদি কেউ মনে করেন তিনি বাদ পড়েছেন, তাহলে ওই ভবনে কর্মরত থাকার প্রমাণসহ সামনে আসুন। আমরা বিষয়টি দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.31.21_AM__1777099566.jpeg

ঢাকা পোস্ট
বিজিএমইএ সভাপতি : রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য কর্মসংস্থানের ঘোষণা রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কোনো শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, রানা প্লাজা ইস্যু নিয়ে কেউ যেন কোনো অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পারে, বিজিএমইএ সে বিষয়ে সজাগ থাকবে। রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উত্তরায় বিজিএমইএ দপ্তরে আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

uploads/trade_daily/digest_photo_n_age__1777099566.jpg

The New Age
Progress made, challenges remain in RMG sector Industries invested heavily in safety upgrade, while regulatory bodies strengthened compliance mechanisms resulting in Bangladesh being cited as one of the safest RMG sourcing hubs. ‘We have learned a lesson from the tragedy and transformed the sector significantly in the past 13 years, which prevented the repeat of such incidents in the RMG sector,’ said Mahmud Hasan Khan Babu, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association. He told New Age that entrepreneurs invested crores of taka in making a factory compliant, taking the safety issues as one of the core agenda for production units to stop further industrial accidents,’ he added.

uploads/trade_daily/digest_photo_fe__1777099566.jpg

The Financial Express
BGMEA pays tribute to Rana Plaza victims on 13th anniversary The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) on Friday paid tribute to the victims of the Rana Plaza collapse, marking its 13th anniversary. The programme included a mourning rally, wreath-laying and grave visits at Jurain graveyard in the capital. Led by BGMEA President Mahmud Hasan Khan, the organisation’s board members laid floral wreaths at the graves of the victims, expressing deep respect for the deceased workers. Later, they joined a special prayer seeking eternal peace for the departed souls.Senior Vice President Inamul Haque Khan, Vice Presidents Md Rezaul Selim and Md Shihab Uddouza Chowdhury, and directors Nafis-ud-Doula and Mohammad Sohel, along with other members and senior officials of BGMEA, attended the programme.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.41.12_AM__1777099566.jpeg

জাগো নিউজ২৪
প্রি-শিপমেন্ট ঋণ চালু, রপ্তানি বাণিজ্যে ফিরবে গতি বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে রপ্তানিকারকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ব্যবসায়ীরা মনে করছেন, কম সুদে সহজ ঋণ সুবিধা দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনবে। একই সঙ্গে উৎপাদন ব্যয় সামাল দেওয়া, শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিক অসন্তোষ কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রপ্তানিমুখী খাতের জন্য দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার এই তহবিল ব্যবসায়ীদের জন্য বড় সহায়তা হবে। এতে দেশের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে।

uploads/trade_daily/digest_photo_fe_natio__1777099566.jpg

The Financial Express
Bangladesh National Building Code : Garment exporters form committee for review BGMEA President Mahmud Hasan Khan told The Financial Express there "are some misconceptions regarding the National Building Code" and discussions "are ongoing with engineers and relevant stakeholders". "A technical team with engineers and experts is working on identifying the key challenges or misconceptions," he said, adding that the issues would be placed before the authorities concerned for clarification if "we have a lack of understanding of these issues". Responding to a query, he said one key area of confusion was whether dining facilities could be allowed within the same building as production in newly constructed factories. "Technical experts are currently reviewing such matters," he said, adding that further consultations would be held with the related bodies of the government to clarify or bring changes,if necessary.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_12.22.17_PM__1777099566.jpeg

জাগো নিউজ২৪
পোশাক খাতের সংকট নিরসনে নীতি সহায়তা বাড়ানোর অনুরোধ বিজিএমইএর পোশাক শিল্পের বর্তমান বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বুধবার (২২ এপ্রিল) বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক ভবনে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানায়। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

uploads/trade_daily/digest_photo_bonik__1777099566.jpg

বণিক বার্তা
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব : উৎপাদন খরচ বেড়েছে তৈরি পোশাকের, ক্রেতাদের দাম বাড়ানোর প্রস্তাব বাংলাদেশে পোশাক তৈরিতে ব্যবহৃত অধিকাংশ সুতা, কাপড়, রাসায়নিক ও অ্যাকসেসরিজ আমদানি করতে হয়। আমদানীকৃত এসব কাঁচামালের অধিকাংশ আসে চীন ও ভারত থেকে। কিন্তু মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে শিপমেন্টে দেরি, পরিবহন খরচ বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে সরাসরি সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া কারখানাগুলো ঠিকমতো জ্বালানি না পাওয়ায় তাদের কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে উৎপাদন খরচে। ফলে অনেক উৎপাদক কম দামে ক্রয়াদেশ নিলেও এখন ঝুঁকিতে পড়েছেন। কেউ কেউ ক্রেতাদের দাম বাড়িয়ে দেয়ার প্রস্তাবও দিচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে ছোট ও মাঝারি কারখানাগুলোর টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

uploads/trade_daily/digest_photo_bss__1777099566.jpg

BSS
BGMEA urges BB for enhanced policy support to revitalize RMG sector The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has called upon the Bangladesh Bank (BB) to strengthen policy support and extend the application deadlines under a key circular to help the industry navigate current multidimensional challenges. In a meeting held on Wednesday at the central bank headquarters, a BGMEA delegation led by Director Majumdar Arifur Rahman met with Deputy Governor Dr. Md. Kabir Ahmed to discuss urgent interventions required for the Ready-Made Garment (RMG) sector.The meeting was also attended by former BGMEA Vice President Shahidul Islam, Chairman of the Public Relations Committee Masud Kabir, and senior officials from the Banking Regulation and Policy Department of Bangladesh Bank.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.58.16_AM__1777099566.jpeg

প্রথম আলো
ইউরোপের কঠোর কার্বননীতি, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ : বিজিএমইএ’র সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। এই বাস্তবতায় দেশের পোশাক সরবরাহকারী ও উৎপাদকদের সামনে এখন বেশ কিছু জরুরি করণীয় রয়েছে। প্রথমত, ইইউর নিয়ম মেনে কার্বন নিঃসরণ পরিমাপ ও হিসাব করার জন্য কারখানার নিজস্ব বা অভ্যন্তরীণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, কার্বন নিঃসরণের তথ্য যাচাইয়ের জন্য স্বীকৃত তৃতীয় পক্ষের (থার্ড পার্টি ভেরিফায়ার) সঙ্গে যুক্ত হতে হবে। তৃতীয়ত, ইউরোপীয় ক্রেতাদের কাছে যাচাইকৃত এসব তথ্য সহজে পৌঁছে দেওয়ার জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কারখানাকে সিবিএএম রেজিস্ট্রিতে স্বেচ্ছায় নিবন্ধন করতে হবে। সর্বোপরি, দীর্ঘ মেয়াদে সনদের খরচ কমাতে কম কার্বন নিঃসরণ হয়—এমন উৎপাদনব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে। এর কোনোটিই এখন আর হালকাভাবে নেওয়ার বা ভবিষ্যতের জন্য ফেলে রাখার সুযোগ নেই।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-25_at_11.50.17_AM__1777099566.jpeg

The Business Standard
Govt working to finalise National Circular Textile Strategy by year-end The Ministry of Commerce has reaffirmed its commitment to finalising the National Strategy on Circular Economy for the Textile and Ready-Made Garment (RMG) sector by the end of 2026. The announcement came during a national stakeholder consultation held in Dhaka yesterday (23 April), aimed at transitioning the country's largest export sector toward a climate-neutral and sustainable manufacturing model, according to a press release. Organised by the United Nations Industrial Development Organization (Unido) and the Ministry of Commerce, the event focused on the draft strategy developed under the "Switch to Circular Economy Value Chains" (SWITCH2CE) project.

uploads/trade_daily/digest_photo_ajker__1777099566.jpg

আজকের পত্রিকা
বাংলাদেশসহ এশিয়ায় পলিয়েস্টার সরবরাহে যুদ্ধের ধাক্কা, পোশাকশিল্পে ব্যয় বৃদ্ধির শঙ্কা ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের আকাশচুম্বী দামের কারণে এবার বাংলাদেশ ও ভারত উভয় দেশের পলিয়েস্টার পোশাকশিল্পের ওপর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে হরমুজ প্রণালি দিয়ে এই সুতা তৈরির কাঁচামাল আমদানি অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে চীনা সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছে। ফলে পেট্রোলিয়াম থেকে উৎপাদিত এই কাঁচামাল কিনতে খাতসংশ্লিষ্টদের প্রায় ৩০ শতাংশ বেশি ব্যয় হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।