BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 28, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-28_at_11.51.03_AM__1777358453.jpeg
The Business Standard
Load shedding across the country is expected to ease from next week as the overall power situation improves, Power, Energy and Mineral Resources Minister Iqbal Hasan Mahmud Tuku said today (27 April).Load shedding will fall to around 800–900MW within a week, signalling a significant improvement in electricity supply, the minister said while speaking as the chief guest at the Fourth Bangladesh-China Renewable Energy Forum organised by the Centre for Policy Dialogue in Dhaka.
uploads/trade_daily/digest_photo_b_tri__1777358453.jpg

বাংলা ট্রিবিউন
রূপপুরে বিকাল থেকে শুরু হচ্ছে জ্বালানি লোডিং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্লাবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল থেকে ইউরেনিয়াম লোডিং কার্যক্রম ও ফিজিক্যাল স্টার্ট-আপ শুরু হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, “জ্বালানি লোডিংয়ের মাধ্যমে প্রকল্পের উৎপাদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী আগস্টের প্রথম সপ্তাহে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে ইউনিটটি পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারে।

uploads/trade_daily/digest_photo_bd__1777358453.jpg

বাংলাদেশ প্রতিদিন
সংকটে পোশাক খাত : নীতি সহায়তা দেওয়া হোক ২০২৫-২৬ অর্থবছরের ফেব্রুয়ারিতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পোশাক রপ্তানি আয় প্রায় ৪ শতাংশ কমেছে। বিশেষ করে ২০২৫-এর আগস্ট থেকে রপ্তানি নিম্নমুখী। কারখানাগুলো পরিপূর্ণ সক্ষমতায় চলতে পারছে না। অথচ নির্ধারিত ব্যয়ের বোঝা ঠিকই বইতে হচ্ছে। যা সব উদ্যোক্তার পক্ষে সহনীয় নয়। অনেকের পক্ষে অসম্ভব। তারাই কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। বিরূপ প্রভাব পড়েছে সার্বিক জাতীয় উৎপাদন ও আয়ে। অসংখ্য শ্রমিক-কর্মচারী কাজ হারিয়ে বিপন্ন হয়েছেন। বিভিন্ন ব্যাংকে বন্ধ কারখানাগুলোর ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে। এসব বহুমুখী নেতিবাচকতা মোকাবিলা করে পরিস্থিতি সামাল দেওয়া সহজ না হলেও তার পথরেখা তৈরি করা সরকারের দায়িত্ব। আসন্ন জাতীয় বাজেটে যেন তার লক্ষ্যে উপযুক্ত নীতি সহায়তার পরিকল্পনা ও বরাদ্দ থাকে-সেটাই সবার চাওয়া। ব্যাপক শ্রমঘন পোশাক খাত ক্ষতিগ্রস্ত হলে নানাভাবে তার নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতি এবং সামাজিক শৃঙ্খলায়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-28_at_11.40.53_AM__1777358453.jpeg

প্রথম আলো
আঙ্কটাডের প্রতিবেদন প্রকাশ : বিদেশি বিনিয়োগে ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার চেয়ে কতটা পিছিয়ে বাংলাদেশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে আঞ্চলিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ২০২৪ সালের হিসাবে দেখা যাচ্ছে, এফডিআই স্টকের (এখন পর্যন্ত মোট যত বিদেশি বিনিয়োগ আছে) দিক থেকে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশ বাংলাদেশের চেয়ে কয়েক গুণ এগিয়ে। হিসাবে দেখা গেছে, ২০২৪ সালে বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের এফডিআই স্টক ১৩ গুণ, ইন্দোনেশিয়ার প্রায় ১৭ গুণ ও কম্বোডিয়ার প্রায় ৩ গুণ বেশি। এফডিআই স্টক কম হওয়ার কারণ হলো, বাংলাদেশে এফডিআইয়ের প্রবাহও কম। নানা কারণে বাংলাদেশ এই দেশগুলোর তুলনায় এতটা পিছিয়ে আছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-28_at_11.33.55_AM__1777358453.jpeg

The Daily Star
Rising global protectionism may delay Bangladesh’s LDC graduation Rising global protectionism and trade fragmentation could slow economic progress across the wider developing Asia-Pacific region, potentially delaying graduation from least developed country (LDC) status for countries including Bangladesh, according to a new United Nations survey.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-28_at_11.42.09_AM__1777358453.jpeg

সমকাল
যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের শুনানি মে মাসের শুরুতে অতিরিক্ত উৎপাদন ও জোরপূর্বক শ্রম ইস্যুতে বাংলাদেশসহ ১৬টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে এটি মে মাসের শুরুতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে এ শুনানির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক বৈঠকে বলা হয়েছে, দেশের উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা বা অতি উৎপাদনের প্রবণতা নেই। একই সঙ্গে শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমের কোনো অস্তিত্বও পাওয়া যায়নি বলে মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ। এ পরিপ্রেক্ষিতে দুটি আলাদা শুনানির জন্য অবস্থানপত্র প্রস্তুত করা হচ্ছে, যেখানে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হবে।

uploads/trade_daily/digest_photo_fe_aafa__1777359541.jpg

The Financial Express
AAFA issues heat stress guidance to protect garment workers A major US-based fashion trade group has issued guidance to address rising heat stress, recommending setting maximum workplace heat threshold and structural mitigation strategies and promoting shared responsibility between buyers and suppliers. The guidance, issued on April 17 last by American Apparel and Footwear Association (AAFA), said protecting workers in the apparel, footwear, and travel goods industry from extreme heat is becoming increasingly important as global temperatures and the incidence of heat stress in the workplace continue to rise.

uploads/trade_daily/digest_photo_kk__1777359541.jpg

কালের কন্ঠ
আংকটাডের প্রতিবেদন : জ্বালানির উচ্চমূল্যে বিশ্বজুড়ে বাণিজ্য ব্যয় বাড়ছে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শক্তিশালী বাণিজ্য প্রবৃদ্ধি ২০২৬ সালের শুরুর দিকেও অব্যাহত রয়েছে। তবে এতে বাদ সেধেছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, ক্রমাগত মূল্যস্ফীতির চাপ এবং ক্রমবর্ধমান বাণিজ্য ব্যয়। ফলে ২০২৬ সালে তুলনামূলকভাবে বাণিজ্যিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিঘ্ন এরই মধ্যে চাপের মুখে থাকা বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরো বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-28_at_11.28.03_AM__1777359541.jpeg

দেশ রুপান্তর
বন্দরে বিদেশি বিনিয়োগে জোয়ার শতভাগ বেসরকারি দেশি-বিদেশি বিনিয়োগের পথে চট্টগ্রাম বন্দর। এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর প্রাতিষ্ঠানিক বন্দরের পরিবর্তে ল্যান্ডলর্ড পদ্ধতির বন্দরের দিকে ধাবিত হচ্ছে। ২০২৪ সালে ২২ বছরের চুক্তিতে সৌদি আরবের রেড-সি গেটওয়েকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বরাদ্দ দেওয়ার মাধ্যমে বেসরকারি বিনিয়োগের যে সূচনা হয়েছিল, এর সর্বশেষ সংযুক্তি দেশীয় বহুজাতিক কোম্পানি এমজিএইচ। এর আগে আগামীর বন্দর বলে খ্যাত বে-টার্মিনালে পোর্ট অব সিঙ্গাপুর ও দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড এবং পতেঙ্গার লালদিয়ায় ডেনমার্কের এপি মুলারের মায়ের্সক, কর্ণফুলী নদীর ওপারে আনোয়ারা অংশে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাইডক ইয়ার্ড নির্মাণ করে। এসবের সঙ্গে নতুন যুক্তের তালিকায় রয়েছে চট্টগ্রাম বন্দরের আলোচিত চিটাগাং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। এই টার্মিনালকেও ডিপি ওয়ার্ল্ডকে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। অর্থাৎ, চট্টগ্রাম বন্দর ঘিরে দেশি-বিদেশি বিনিয়োগের জোয়ার বইছে।