BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

April 29, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-29_at_11.09.04_AM__1777442886.jpeg
The Daily Star
The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) has urged the government to allocate 2–3 acres of land in different parts of Chattogram to establish compliance-based “garment villages” for small and medium-sized enterprises (SMEs) in the apparel sector. The apex trade body made the call at a meeting with the Chattogram district administration at the deputy commissioner’s office in the port city. Selim Rahman, first vice-president of BGMEA; Mohammad Rafiq Chowdhury, vice-president; Md M Mohiuddin Chowdhury; Saif Ullah Mansur; and Enamul Aziz Chowdhury, directors, along with officials from the relevant departments, were also present.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-29_at_10.39.32_AM__1777442886.jpeg

সমকাল
বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে বন্ধ কল-কারখানা সচল করে কর্মসংস্থান বাড়াতে কম সুদে ঋণের জন্য বিশেষ একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের অর্থায়নে নাকি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে এ তহবিল হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের নেতৃত্বে গত রোববার গঠিত কমিটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই কমিটিতে চারজন নির্বাহী পরিচালক, ৬ জন পরিচালক, ৫ জন অতিরিক্ত পরিচালক এবং একজন করে যুগ্ম-পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন। গতকাল এই কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন ব্যবসায়ীরা। গভর্নর মোস্তাকুর রহমানও তাঁর যোগদানের পর থেকে বিভিন্ন বৈঠকে বন্ধ কারখানা সচল করার কথা বলে আসছেন। গত শনিবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, বন্ধ হওয়া কারখানাগুলো আবার চালু করতে শিগগিরই প্রণোদনা প্যাকেজ দেওয়া হবে। তবে বিস্তারিত কিছু তিনি জানাননি।

uploads/trade_daily/digest_photo_kk__1777442886.jpg

কালের কন্ঠ
ডিপো চার্জ বৃদ্ধিতে বছরে বাড়তি ব্যয় ১০০ কোটি টাকা দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারি অফডক বা ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোর (বিকডা) হ্যান্ডলিং ও পরিবহন চার্জ আরো সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। গত চার মাসের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার চার্জ বাড়াল অফডকগুলো। দফায় দফায় এই ব্যয় বৃদ্ধিতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের হিসাব মতে, নতুন এই দফায় চার্জ বৃদ্ধির ফলে বছরে অতিরিক্ত খরচ গুনতে হবে ১০০ কোটি টাকারও বেশি।

uploads/trade_daily/digest_photo_nd__1777442886.jpg

নয়াদিগন্ত
চট্টগ্রাম ডিসির সাথে বিজিএমইএর মতবিনিময় : কমপ্লায়েন্সভিত্তিক গার্মেন্ট ভিলেজ স্থাপনে জমি বরাদ্দের আহ্বান দেশের ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প (এসএমই) খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কমপ্লায়েন্সভিত্তিক গার্মেন্ট ভিলেজ বা ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে ২-৩ একর করে জমি বরাদ্দের আহ্বান জানিয়েছে বিজিএমইএ। এ উপলক্ষে গতকাল ডিসি অফিসে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ মানিউল হাসান ও তামজিদুর রহমান, পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্যাহ মানসুর ও এনামুল আজিজ চৌধুরী এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

uploads/trade_daily/digest_photo_sun__1777442886.jpg

The Daily Sun
US envoy urges swift implementation of trade pact United States Ambassador Brent T Christensen has called for swift and coordinated implementation of the newly concluded Agreement on Reciprocal Trade (ART), urging Bangladesh to move decisively from policy framework to execution to realise its full economic potential.Speaking at a high-level luncheon and policy dialogue hosted by the American Chamber of Commerce (AmCham) in Dhaka on Tuesday, Christensen said the ART ensures continued access for Bangladeshi exports to the US market at a competitive 19% tariff, reduced from 35%, while laying the foundation for a more balanced bilateral trade relationship.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-04-29_at_10.52.13_AM__1777442886.jpeg

বাংলাদেশ প্রতিদিন
এলডিসি উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে বাংলাদেশের মসৃণ উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা প্রয়োজন। এ লক্ষ্যে ঢাকা উত্তরণকাল বৃদ্ধির প্রস্তাব দিয়েছে এবং নভেম্বর ২০২৯ সালের মধ্যে উত্তরণের লক্ষ্য নির্ধারণ করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থিত আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।