BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 09, 2026

uploads/trade_daily/digest_photo_su__1778309562.jpg
The Daily Sun
Commerce Minister Khandakar Abdul Muktadir on Friday said clauses in international trade deals can be amended if they are later found to be contrary to Bangladesh's national interest during implementation. "Bilateral agreements between sovereign states are fundamentally different from private contracts and cannot be changed or cancelled unilaterally at will. Such agreements are formed on the basis of mutual benefit and generally contain provisions that allow adjustments if necessary," he said.The Minister made the remarks while talking to reporters after inspecting the proposed "Zila Parishad Natural Park" project in the Baishtilla area adjacent to Sylhet Airport.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-09_at_11.12.12_AM__1778309562.jpeg

মানবজমিন
কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ ও আইভি ডিকার্বের সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে কার্বন নিঃসরণ কমানো এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএল এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজিএমইয়ের সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং আইভি ডিকার্ব মার্কেটপ্লেস এসএলের ব্যবস্থাপনা পরিচালক হোসে ম্যানুয়েল ক্যাবালেরো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বুধবার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইয়ের পরিচালক শাহ রাঈদ চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ এবং আইভি ডিকার্বের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. মাসুদ রানা ও রিসপোনছিবল ব্যবসায়িক কেন্দ্র ও টেকসই প্রতিবেদন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ওয়াসিম জাকারিয়া উপস্থিত ছিলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-09_at_12.48.15_PM__1778309562.jpeg

সমকাল
খেলাপি ঋণ পুনঃতপশিলের সময় আরেক দফা বাড়ল নামমাত্র ডাউনপেমেন্ট দিয়ে খেলাপি ঋণ পুনঃতপশিলের মেয়াদ আরেক দফা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। ২ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে আগামী জুন পর্যন্ত দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য ঋণ পুনঃতপশিল করা যাবে। এর আগে বিশেষ পুনঃতপশিলের মাধ্যমে গত বছরের শেষ তিন মাসে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকার খেলাপি ঋণ কম দেখানো হয়। এভাবে খেলাপি ঋণ কম দেখানোর পুরোনো সংস্কৃতিতে ফেরা নিয়ে সমালোচনার মধ্যেই আরেক দফা বাড়ানো হলো। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব ব্যাংকে পাঠানো হয়।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-09_at_11.26.10_AM__1778309562.jpeg

প্রথম আলো
পাঁচ বছরে বদলে যাবে তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা: শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক, বিজিএমইএ ও ব্যবস্থাপনা পরিচালক, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড গত তিন দশক ধরে বৈশ্বিক পোশাক ক্রেতাদের প্রধান প্রশ্ন ছিল—কোন দেশে সবচেয়ে কম খরচে, ঠিক সময়ে ও ভালো মানের পণ্য তৈরি করা যায়। এই প্রশ্ন এখনো গুরুত্বপূর্ণ। তবে আগামী পাঁচ বছরে শুধু কম দাম দিয়ে ক্রয়াদেশ (অর্ডার) ধরে রাখা সম্ভব হবে না। এখন ক্রেতারা শুধু উৎপাদন খরচ দেখছেন না; তাঁরা দেখছেন শুল্ক, পণ্যের উৎসবিধি, কাঁচামালের অনুসরণযোগ্যতা, শ্রম অধিকার, পরিবেশগত তথ্য, রাজনৈতিক ঝুঁকি, জ্বালানি ব্যয় এবং প্রয়োজনীয় প্রমাণপত্র সংরক্ষণ ও সরবরাহ করার সক্ষমতা। বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য এটি একই সঙ্গে ‘বড় ঝুঁকি’ ও ‘বড় সুযোগ’। কারণ, বিশ্ববাজার এখন আর শুধু ‘সস্তা উৎপাদন’ খুঁজছে না; তারা খুঁজছে এমন সরবরাহকারী, যারা পণ্য তৈরি করতে পারে, পুরো সরবরাহ শৃঙ্খলের তথ্য দিতে পারে, শ্রম ও পরিবেশগত ঝুঁকি ব্যাখ্যা করতে পারে এবং সময়মতো নির্ভরযোগ্য প্রমাণপত্র জমা দিতে পারে।

uploads/trade_daily/digest_photo_bss__1778309562.jpg

BSS
BGMEA, IVY Decarb sign MoU to advance industrial decarbonisation in Bangladesh’s RMG Sector Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and IVY Decarb Marketplace SL signed a Memorandum of Understanding (MoU) on Wednesday to strengthen collaboration on industrial decarbonisation, productivity improvement, and sustainable machinery transition in Bangladesh’s garment and textile sector. The MoU was signed by Vidiya Amrit Khan, Vice President, BGMEA, and José Manuel Caballero, Managing Director, IVY Decarb Marketplace SL. The signing was witnessed by Shah Rayeed Chowdhury, Director, BGMEA, and Md. Masud Rana, Business Development Director, IVY Decarb. Sheikh Hossain Muhammad Mustafiz, Director, BGMEA; and Wasim Zakariah, Chairman, Standing Committee on Responsible Business Hub and Sustainability Reporting were also present on the occasion.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-09_at_11.29.30_AM__1778309562.jpeg

দেশ রুপান্তর
ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক বাতিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। আদালত জানিয়েছে, ১৯৭০-এর দশকের একটি বাণিজ্য আইনের অধীনে এ ধরনের ঢালাও শুল্কারোপের কোনো যৌক্তিকতা নেই। আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২৪ ফেব্রুয়ারি কার্যকর হওয়া ওই শুল্ককে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালত গত বৃহস্পতিবার ওই ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে রায় দিয়েছে। বাণিজ্য আদালতের তিন বিচারকের দুজনই ব্যবসায়ীদের পক্ষ নেন। ভিন্নমত পোষণ করা বিচারক বলেছেন, মামলাকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে এখনই জয় তুলে দেওয়া ঠিক হবে না।

uploads/trade_daily/digest_photo_bd__1778309562.jpg

বাংলাদেশ প্রতিদিন
ছোট ব্যবসায়ীরাও আসছেন ভ্যাটের আওতায় ভ্যাটের পরিধি বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন অর্থবছরে ২০ লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনবিআর। এজন্য নিজস্ব সফটওয়্যার চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। ইতোমধ্যে সফটওয়্যারের কাজ শেষের দিকে। আগামী অর্থবছরে (২০২৬-২৭) থেকে শহরাঞ্চলের সীমানা ছাড়িয়ে গ্রামেও ভ্যাটের আওতায় আনার চিন্তা চলছে। এজন্য পরীক্ষামূলকভাবে ছোট ব্যবসায়ীদের জন্য ৫০০ থেকে ১ হাজার টাকার এশটি টোকেন ভ্যাট চালুর পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়া ব্যবসায়িক ব্যাংক হিসাব পরিচালনা এবং ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও এ পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

uploads/trade_daily/digest_photo_n_d__1778309562.jpg

নয়াদিগন্ত
দেশের শিল্প খাতে নীরব মন্দা বাংলাদেশের শিল্প খাত ধীরে ধীরে এক ধরনের ‘নীরব মন্দা’র মধ্যে প্রবেশ করছে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। বড় ধরনের ধস দৃশ্যমান না হলেও উৎপাদন কমে যাওয়া, নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়া, ছোট শিল্পে কারখানা আংশিক বন্ধ থাকা এবং বিদ্যুৎ-গ্যাস সঙ্কটে শিল্প সমতা হ্রাস, সব মিলিয়ে দেশের শিল্প অর্থনীতিতে চাপ বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, মন্দার প্রভাবে তৈরী পোশাক খাত, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং জ্বালানিনির্ভর উৎপাদন খাত সবচেয়ে বেশি তির সম্মুখীন হয়েছে।