May 14, 2026
দৈনিক ইত্তেফাক
তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা :উৎপাদন ব্যয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে বন্ধ হচ্ছে কারখানা
একদিকে কমছে আন্তর্জাতিক ক্রয়াদেশ, অন্যদিকে বাড়ছে উৎপাদনব্যয়। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিশ্বব্যাপী জ্বালানিসংকট ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার চাপ। সব মিলিয়ে সংকটে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। গত তিন বছরে অন্তত ৪০০ কারখানা বন্ধ হয়ে গেছে, দ্রুত নীতিগত সহায়তা না পেলে এই খাতে চাপ আরো বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে পোশাক শিল্প মালিকদের বিভিন্ন প্রস্তাবনায় এই চিত্র উঠে এসেছে। জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ইত্তেফাককে বলেন, ‘বর্তমানে আগের মতো জ্বালানিসংকট নেই। এটি অনেকাংশেই কমে গেছে। আশা করছি সামনে এটি আরো কমবে। বন্ধ কারখানাগুলো নিয়ে ইতিমধ্যেই একটি তালিকা তৈরি করা হয়েছে। সামনের বাজেটে আমাদের বেশ কিছু চাওয়া-পাওয়া রয়েছে। এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং হয়েছে। আমরা ইতিমধ্যেই আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিয়েছি। আশা করছি বাজেটের পর ব্যবসার পরিধি বাড়বে।’
সময়ের আলো
রফতানি প্রণোদনার ওপর কর দ্বিগুণ হচ্ছে
আসন্ন জাতীয় বাজেটে সরকার ঘোষিত রফতানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।প্রস্তাবটি বাস্তবায়ন হলে রফতানি প্রণোদনার বিপরীতে সরকারের কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এমন সময়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে যখন দেশের রফতানিকারকরা, বিশেষ করে মোট রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশ অবদান রাখা তৈরি পোশাক খাত রফতানি কমে যাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে।
দেশ রুপান্তর
ঈদে কাস্টমস হাউজ ও ব্যাংক খোলা রাখার দাবি বিজিএমইএর
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (ঈদের দিন ছাড়া) চট্টগ্রাম কাস্টম হাউজসহ দেশের অন্য কাস্টমস হাউজ/স্টেশন এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার দাবি জানিয়েছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
জাগো নিউজ২৪
বিষাক্ত বর্জ্যের বিরুদ্ধে ‘নীরব যোদ্ধা’ ইটিপি
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জাগো নিউজকে বলেন, শিল্পকারখানার জন্য ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পরিবেশ রক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকারগুলোর একটি। কোনো শিল্পকারখানায় ইটিপি না থাকলে বর্জ্য সরাসরি খাল, নদী ও জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণের কারণ হবে, যা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে শিল্পবর্জ্যের কারণে পানিদূষণ ভয়াবহ আকার নিতে পারে। তাই যেসব শিল্প থেকে দূষিত বর্জ্য নিঃসরণ হয়, সেখানে ইটিপি অপরিহার্য। তিনি বলেন, রপ্তানিমুখী অনেক শিল্পপ্রতিষ্ঠান কোটি কোটি টাকা ব্যয় করে ইটিপি স্থাপন ও পরিচালনা করছে। কিন্তু একই এলাকার অসংখ্য অন্য শিল্পকারখানা ইটিপি ছাড়াই দূষিত পানি একই খাল বা জলাশয়ে ফেলছে। এতে যারা পরিবেশ রক্ষায় বিনিয়োগ করছেন, তাদের উদ্যোগ কার্যত অর্থহীন হয়ে পড়ছে। একটি প্রতিষ্ঠান ১০, ১৫ বা ২০ কোটি টাকা ব্যয় করে ইটিপি স্থাপন করলেও পাশের প্রতিষ্ঠান যদি কোনো ধরনের শোধন ছাড়াই বর্জ্য ফেলতে থাকে, তাহলে সামগ্রিকভাবে পরিবেশ দূষণ কমে না।
The New Age
RMG exports to EU, non-traditional markets decline
The country’s readymade garment exports to Europe and nontraditional markets declined during the July-April period of the current financial year 2025-26 due to weak demand. However, the exports to the United States, United Kingdom, and Canada witnessed a slight increase in the past ten months of FY26.According to detailed country-wise export data from the Export Promotion Bureau, Bangladesh exported RMG items worth $31.72 billion in the July-April period of FY26, although overall exports declined by 2.82 per cent from $32.64 billion earned in the same period of FY25. Exporters said that exports had been declining over the past nine months due to weak global demand, fewer buyer inquiries, shifts in buying patterns, geopolitical tensions, and intense competition, particularly in European markets.