May 19, 2026
UNB
BGMEA, Mount Elizabeth Hospital launches a special 'Privilege Card' for apparel exporters
To facilitate hassle-free, world-class medical services for apparel exporters, a special "Privilege Card" from Singapore's renowned Mount Elizabeth Hospital was officially launched for the members of BGMEA and their families. The card was unveiled at a joint ceremony organized by BGMEA and Mount Elizabeth Hospital at a city hotel on Sunday, according to a press release issued on Monday.The launch follows a Memorandum of Understanding (MoU) signed on December 10, 2025, between BGMEA and Parkway Hospitals Singapore (now IHH Healthcare Singapore), under the leadership and initiative of BGMEA Directors Shah Rayeed Chowdhury and Nafis-Ud-Doula. Speaking at the event, BGMEA Director Shah Rayeed Chowdhury said, "We are delighted that the CEO of Mount Elizabeth Hospital, Singapore, has joined us in person, demonstrating their utmost commitment to BGMEA members.The launching ceremony was also attended by IHH Healthcare Country Manager (Bangladesh, China, and Myanmar) Jack Tan; BGMEA Director Joarder Mohammed Hosne Quamar Alam, among others were present in the event.
প্রথম আলো
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে দেশের সব কাস্টমস কমিশনারকে এটি জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।
সমকাল
২৫-২৬ মে গার্মেন্টস সংশ্লিষ্ট ব্যাংকে লেনদেন
ঈদের বন্ধের মধ্যে ২৫ ও ২৬ মে তৈরি পোশাক সংশ্লিষ্ট ব্যাংক শাখায় সীমিত পরিসরে লেনদেন হবে। পোশাক শিল্পের বেতন, বোনাস পরিশোধের সুবিধায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। এই দু’দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত লেনদেন হবে। আর ব্যাংক খোলা থাকবে তিনটা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠিয়েছে। আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার ব্যাংক খোলা থাকবে।
The Daily Star
Dhaka Airport: Cargo exports hit as 3 of 4 scanners out of order
Exports through Hazrat Shahjalal International Airport (HSIA) have been severely disrupted as three of the four Explosive Detection System (EDS) scanners remain non-functional. With only one scanner operational, cargo clearance has slowed substantially, delaying shipments. Nisher Khan, chairman of the airport cell of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said, “The airport authorities have been assuring that one EDS may be repaired soon.” He added that garment exporters are rushing to ship goods ahead of Eid to ensure timely payments and meet strict lead times, as factory production will pause during the holiday. “There is heavy pressure of waiting goods at HSIA, and one scanner is not enough to complete the vital screening,” Nisher said.
Bss
BGMEA, DIFE hold dialogue on factory licensing reforms, SME compliance challenges
Leaders of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and the Department of Inspection for Factories and Establishments (DIFE) today held a strategic dialogue aimed at addressing challenges related to factory license renewals and improving compliance procedures in the country's ready-made garment (RMG) sector. The meeting took place at DIFE headquarters in the city and was attended by BGMEA Senior Vice President Inamul Haque Khan and DIFE Inspector General (Additional Secretary) Md. Farhad Siddique, along with senior officials from both sides. BGMEA Vice President Mohammad Rafiq Chowdhury stressed that many SMEs operate in rented or aging industrial facilities, making full and immediate implementation of Corrective Action Plan (CAP) requirements difficult.
জাগো নিউজ২৪
বিজিএমইএ সদস্যদের জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ কার্ড চালু
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য এবং তাদের পরিবারের অন্যদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরের বিশ্ববিখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বিশেষ প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে। রোববার (১৭ মে) রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বিজিএমইএ এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালের যৌথ উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ং ইহ মিং, আইএইচএইচ হেলথকেয়ারের বাংলাদেশ, চীন ও মিয়ানমার অঞ্চলের কান্ট্রি ম্যানেজার জ্যাক ট্যান এবং বাংলাদেশ অফিসের পরিচালক জাহিদ হাসান খান। বিজিএমইএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শাহ রাঈদ চৌধুরী, জোয়াদার মোহাম্মদ হোসনে কমার আলম, স্কিলড ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন মাইশা মাহমুদ। প্রসঙ্গত, বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরীর একনিষ্ঠ উদ্যোগ ও নেতৃত্বে এবং পরিচালক নাফিস-উদ-দৌলার সার্বিক তত্ত্বাবধানে গত বছরের ১০ ডিসেম্বর বিজিএমইএ ও পার্কওয়ে হাসপাতাল, সিঙ্গাপুরের (বর্তমানে আইএইচএইচ হেলথকেয়ার সিঙ্গাপুর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যার ধারাবাহিকতায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রিভিলেজ কার্ড চালু করা হয়েছে।
বণিক বার্তা
ডাইফ-বিজিএমইএ বৈঠক : লাইসেন্স নবায়নে শিল্পবান্ধব সমাধান চান ব্যবসায়ীরা
তৈরি পোশাক শিল্প-কারখানার লাইসেন্স নবায়ন প্রক্রিয়া আরো সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এসএমই কারখানার বাস্তবতা ও শিল্পবান্ধব সমাধানের দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। গতকাল রাজধানীর শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের সঙ্গে বিজিএমইএ নেতাদের মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী এবং ডাইফের যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কালবেলা
জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব ভ্যাট কাঠামোর দাবি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ভ্যাট কাঠামো সরলীকরণ, ডিজিটাল অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং ব্যবসাবান্ধব প্রশাসনিক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শুধু করের হার বাড়িয়ে রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়। বরং একটি কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভ্যাট কাঠামো গড়ে তুলতে পারলেই দীর্ঘমেয়াদে করের আওতা সম্প্রসারণ এবং স্বেচ্ছায় কর পরিপালনের (কমপ্লায়েন্স) সংস্কৃতি তৈরি হবে।