May 21, 2026
The Business Standard
Govt plans higher value-addition for exports
Exporters may need to add more value – at least by 50% – to products as the government drafts a new policy with a stronger push for reduced reliance on imported inputs and the development of backward linkage industries.Bangladesh Garment Manufacturers and Exporters Association President Mahmud Hasan Khan told TBS while a 30% value addition is achievable for the knitwear sector, it remains entirely unrealistic for the woven garment segment under present market conditions.
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য নিউজিল্যান্ড শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে। এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি দেশটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার রাজধানীর গুলশানে ডিসিসিআই সেন্টারে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে শ্রীলংকায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানানো হয়।
The Financial Express
Finance minister's plain disclosure on finances : Many cos facing acute capital crunch
"Many big companies and banks are in serious capital shortage," Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury said Wednesday while speaking as chief guest at the inaugural session of the first-ever Financial Accounting and Reporting (FAR) Summit held at a city hotel. BGMEA President Mahmud Hasan Khan told the meet that out of 7,200 registered member-organisations only around 2,500 were now active, largely due to poor accounting practices."Inflated accounts can destroy organisations," he notes, adding that discrepancies between assets and liabilities were a common concern in the sector.He also warns that lack of transparent accounting discouraged foreign buyers and reduced competitiveness in export markets.
কালের কন্ঠ
ভারতে মেগা টেক্সটাইল পার্কের উদ্বোধন: চ্যালেঞ্জে পড়তে পারে দেশের পোশাক খাত
ভারতের ওয়ারাঙ্গল জেলায় বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক (কেএমটিপি)। সম্প্রতি হায়দরাবাদ থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, টেক্সটাইল গার্মেন্টসের রপ্তানির বাজার ধরতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভারত। কিভাবে একটা প্ল্যান করে সুন্দরভাবে বাস্তবায়ন করতে হয় সেটারই উদাহরণ হয়ে দাঁড়াচ্ছে দেশটি। বিভিন্ন দেশের সঙ্গে তারা চুক্তি করছে।
বাংলাদেশ প্রতিদিন
ঋণ খরায় ব্যবসা-শিল্প
শুধু মূল্যস্ফীতি ঠেকাতে সব অর্থনৈতিক গতিপথ প্রায় রুদ্ধ করে ফেলেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতির প্রাণ বেসরকারি খাত এখন ঋণ খরায় প্রায় অচল হওয়ার পথে। সংকোচনমূলক মুদ্রানীতির কঠোর কড়াকড়িতে বলতে গেলে ঋণই পাচ্ছেন না বেসরকারি খাতের উদ্যোক্তা-ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য-উপাত্ত থেকে বেসরকারি খাতের ঋণের ‘কঙ্কালসার’ চিত্র ফুটে উঠছে।
জাগোনিউজ২৪
সবুজ সনদ পেলো আরও দুই পোশাক কারখানা
দেশের আরও দুইটি পোশাক কারখানা সবুজ কারখানার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে হয়েছে ২৮৬।নতুন করে গ্রিন ফ্যাক্টরির সার্টিফিকেট পাওয়া কারখানাগুলো হলো- গাজীপুরের বিগ বস করপোরেশন লিমিটেড ও ইউনিয়ন লেবেল অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড (ইউনিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)।বুধবার (২০ মে) ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডিজাইনের (লিড) বরাত দিয়ে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল এ তথ্য জানিয়েছেন।