BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

May 23, 2026

uploads/trade_daily/digest_photo_bonik_nz__1779517723.jpg
বণিক বার্তা
বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে নিউজিল্যান্ড সরকার আগ্রহী বলে জানিয়েছেন দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন। তিনি বলেছেন, বাংলাদেশ সুনির্দিষ্টভাবে কোন কোন ক্ষেত্রে নিউজিল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করে, তা বিস্তারিত রূপরেখাসহ জানালে তারা ইতিবাচকভাবে কার্যকর অংশীদারত্ব নিয়ে এগিয়ে আসবে। গত ২১ মে সকালে উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে হাইকমিশনার এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন এবং দীর্ঘমেয়াদি কৌশলগত সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেয়ার বিষয়টিও উঠে আসে। মাননীয় হাইকমিশনার এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমান ব্যবসা-বান্ধব সরকার ব্যবসায়ীদের নিয়ে এ লক্ষ্যে কাজ করছেন। তবে এ সময়ের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের এফটিএ সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। বিজিএমইএ সভাপতি এলডিসি গ্র্যাজুয়েশন ৩ বছর পিছিয়ে দেওয়ার জন্য নিউজিল্যান্ড সরকারের আন্তরিক সহযোগিতা ও সমর্থন চেয়েছেন।
uploads/trade_daily/digest_photo_bss__1779517723.jpg

বিএসএস
বাংলাদেশ সুনির্দিষ্ট রূপরেখা দিলে কার্যকর অংশীদারিত্বে এগিয়ে আসবে নিউজিল্যান্ড : হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহযোগিতা প্রদানে নিউজিল্যান্ড সরকার আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন। তিনি বলেন, বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে নিউজিল্যান্ডের সহযোগিতা চায়, সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দিলে কার্যকর অংশীদারিত্বে এগিয়ে আসা সম্ভব হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এসব কথা বলেন। আলোচনায় বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার বিষয়টিও উঠে আসে। এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, ব্যবসাবান্ধব বর্তমান সরকার এ লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে কাজ করছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়। তিনি এলডিসি গ্র্যাজুয়েশন তিন বছর পিছিয়ে দিতে নিউজিল্যান্ড সরকারের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-23_at_11.29.46_AM__1779517723.jpeg

প্রথম আলো
প্রথম আলোর গোলটেবিল : মানুষের জন্য স্বস্তির বাজেট হোক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হোক আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ধ্রুবতারা বা মূল লক্ষ্য। এ বাজেট হোক সাধারণ মানুষের জন্য স্বস্তির। আর ব্যবসায়ীদের জন্য উচ্চ সুদের হার যেন আর না থাকে। করের চাপ কমানোর পাশাপাশি কর আদায়ে ব্যবসায়ীদের ওপর হয়রানিও যেন কমানো হয়। অর্থনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক ও বিভিন্ন খাতের প্রতিনিধিরা এসব বিষয় তুলে ধরলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমানে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথাগুলো বলেন। বৈঠকে প্রথম আলো সম্পাদক অতিথিদের স্বাগত জানিয়ে সূচনা বক্তব্য দেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন।

uploads/trade_daily/digest_photo_bonik__1779517723.jpeg

বণিক বার্তা
পণ্য সোর্সিংয়ে বাংলাদেশের কারখানার সংখ্যা পুনর্বিন্যাস করছে এইচঅ্যান্ডএম এ বিষয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে প্রত্যেক ক্রেতাই তাদের নিজস্ব কৌশলগত সিদ্ধান্ত নেয়। ধরেন, কোনো ক্রেতার এখন ৫০টি কারখানায় সোর্সিং বেজ আছে। তারা যদি মনে করে একই পরিমাণ ব্যবসা ৪০টি কারখানার মাধ্যমেই করা সম্ভব, তাহলে তাদের রক্ষণাবেক্ষণ ব্যয়ও কমে যাবে। সে ক্ষেত্রে কার সঙ্গে সম্পর্ক কমাবে বা নতুন করে কার সঙ্গে কাজ করবে, সেটি পুরোপুরি তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘অনেক সময় কিছু কারখানার সঙ্গে সম্পর্ক কমিয়ে অন্য কারখানার সঙ্গে যুক্ত হয়, কারণ নতুন প্রতিষ্ঠান হয়তো ভিন্ন ধরনের পণ্য বা নতুন কোনো প্রডাক্ট গ্রুপ দিতে পারছে। তবে রাতারাতি বাংলাদেশ থেকে তারা পুরোপুরি সোর্সিং বন্ধ করে দেবে বা আর কিনবে না, এটা আমি বিশ্বাস করি না।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-23_at_10.50.57_AM__1779517723.jpeg

UNB
NZ ready to forge partnership if Bangladesh provides blueprint: Envoy New Zealand is keen to provide technical and strategic support for Bangladesh's economic and industrial development, provided Dhaka outlines specific sectors where it requires assistance, Non-resident High Commissioner David Pine said on Thursday. "If Bangladesh outlines the specific areas where it expects cooperation from New Zealand with a detailed blueprint, we will positively move forward with an effective partnership," High Commissioner Pine said during a bilateral meeting with Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan. The meeting, held at the BGMEA office in Uttara on Thursday morning, focused heavily on boosting bilateral trade, uncovering new investment avenues, and strengthening long-term strategic cooperation between the two nations.

uploads/trade_daily/digest_photo_sun__1779517723.jpg

The Daily Sun
H&M order cuts raise fresh concerns in RMG sector BGMEA Director Faisal Samad told Daily Sun, “We spoke with representatives of H&M during a meeting several days ago, but they did not share anything regarding this matter. However, buyers can change their sourcing strategy at any time, though we expect good business practices.” He said buyers should notify exporters well in advance to allow time for preparation, given the large investments and labour issues involved. “At least one year’s notice should be given if they plan to discontinue business relations. Buyers often impose strict compliance requirements on exporters, so they also have responsibilities,” he said. Faisal Samad, who is also managing director of Surma Garments Ltd, added that he was not fully aware of the details but believed H&M might be restructuring its supplier network within Bangladesh rather than exiting the country altogether. “I hope the buyer will expand its business in Bangladesh in the future,” he added.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-05-23_at_10.54.47_AM__1779517723.jpeg

জাগো নিউজ২৪
রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে স্থিতিশীল করনীতি, ব্যবসা সহজীকরণ জরুরি রপ্তানি সক্ষমতা বাড়ানো ও নতুন বিনিয়োগ আকর্ষণে আগামী বাজেটে সরকারকে স্থিতিশীল করনীতি, ব্যবসা সহজীকরণ, কাস্টমস ও বন্ড ব্যবস্থার সংস্কার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডব্লিউটিপি), এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি), রিভার্স অসমোসিস প্ল্যান্ট (আরও প্ল্যান্ট) এবং অগ্নিনিরাপত্তা সরঞ্জাম আমদানিতে শুল্ক রেয়াত অব্যাহত রাখা জরুরি বলে মন্তব্য করেছেন টেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রত্যাশা নিয়ে জাগোনিউজ২৪.কমের সঙ্গে আলাপকালে আশিকুর রহমান তুহিন এসব কথা বলেন। তার সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ইব্রাহীম হুসাইন অভি।