BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 06, 2026

uploads/trade_daily/digest_photo_kk__1780725307.jpg
কালের কণ্ঠ
চলতি জুনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো খাতে বড় ধরনের সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ), স্থানীয় মুদ্রায় বাণিজ্য (টাকা-ইউয়ান), ডিজিটাল অর্থনীতি এবং ২৩ খাতভিত্তিক একটি বিস্তৃত সহযোগিতা পরিকল্পনা—সব মিলিয়ে ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন এক কৌশলগত উচ্চতায় পৌঁছার ইঙ্গিত দিচ্ছে।আসন্ন সফরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে তিনটি বড় ইস্যু। মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ), স্থানীয় মুদ্রায় বাণিজ্য সম্প্রসারণ (টাকা-ইউয়ান) এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কাঠামোর আওতায় ২৩ খাতভিত্তিক একটি বিস্তৃত সহযোগিতা পরিকল্পনা। এই তিনটি বিষয় বাস্তবায়িত হলে বাংলাদেশ-চীন সম্পর্ক শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত ও প্রযুক্তিগত দিক থেকেও নতুন স্তরে প্রবেশ করবে বলে বিশ্লেষকদের ধারণা।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-06_at_11.39.36_AM__1780725307.jpeg

সমকাল
উৎসে কর নিয়ে বেশি উদ্বেগ তৈরি পোশাক খাতে এবারও বাজেটকে ঘিরে উদ্যোক্তা রপ্তানিকারকদের প্রধান উদ্বেগের এই নাম উৎসে কর। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ সম্পর্কিত দাবিটি জোরালোভাবে তুলে ধরা হয়েছে। দুই সংগঠনের পক্ষ থেকে উৎসে কর বর্তমানের ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৬৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে একই হারের উৎসে করকে ‘চূড়ান্ত করদায়’ হিসেবে বাস্তবায়ন করার দাবি তাদের। শূন্য দশমিক ৬৫ শতাংশের হার যেন অন্তত আগামী ৫ বছর পর্যন্ত বলবৎ রাখা হয়–সেই দাবিটিও করেছেন তারা। জানতে চাইলে তৈরি পোশাক উৎপাদক এবং রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান সমকালকে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় উৎসে কর কমানোর দাবি বিবেচনায় নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। তা না হলে নতুন বিনিয়োগ আসবে না। কর্মসংস্থান কমবে। শ্রমিক ছাঁটাই করতে হবে হয়তো। কাজ, রপ্তানির আদেশ না থাকলে শ্রমিকদের বেতনের জোগান আসবে কোত্থেকে। অথচ টেকসই শিল্প এবং জাতীয় উন্নয়নের জন্য এখন শ্রমিকদের দক্ষ এবং অভিজ্ঞ করে তোলা প্রয়োজন। গত কয়েক মাসের ধারাবাহিকতায় আগামীতে রপ্তানিতে নেতিবাচক পরিস্থিতি অব্যাহত থেকে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

uploads/trade_daily/digest_photo_fe__1780725307.jpg

The Financial Express
Bangladesh-Türkiye talks on cooperation : FTA, investment in textiles, defence industry figure high Bangladesh and Türkiye intensify efforts to deepen economic and strategic ties with focus on a possible free-trade agreement, increased Turkish investment in sectors like defence industry and textiles.The accord featured talks between the foreign ministers of the two countries in Dhaka on Friday. Turkish Foreign Minister Hakan Fidan, who arrived in Dhaka on Thursday night, had bilateral talks with Bangladesh's Foreign Minister, Dr Khalilur Rahman, on Friday. Both the ministers addressed a joint press conference after the meeting, briefing what transpired at the talks. The meeting underscored a growing momentum in relations between the two countries, which have sought to broaden cooperation beyond traditional diplomatic engagement into trade, investment, technology transfer and regional security.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-06_at_11.06.15_AM__1780725307.jpeg

প্রথম আলো
জুলাই-এপ্রিল ১০ মাস : বিধিনিষেধে ভারতে রপ্তানি কমেছে বাংলাদেশি পণ্যের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে ১৪৬ কোটি ৫৮ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর আগের ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৫২ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য। সে হিসাবে রপ্তানি কমেছে ৩ দশমিক ৪২ শতাংশ। একাধিক রপ্তানিকারক বলেন, বিধিনিষেধ আরোপের পর ভারতে পণ্য রপ্তানির খরচ বেড়ে গেছে। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমেছে এবং রপ্তানিতেও প্রভাব পড়েছে। তাঁদের মতে, বর্তমান সরকার ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-06_at_11.45.16_AM__1780725307.jpeg

The Business Standard
Budget to target business bottlenecks with VAT, customs and tax reforms Business relief will take center stage in the upcoming national budget, which is expected to introduce a series of measures aimed at removing barriers to doing business, with a strong focus on trade facilitation rather than imposing new taxes. Proposed reforms on the table include shifting to quarterly VAT return filings instead of monthly, implementing a fully automated VAT registration system, and easier access to fast-track port clearance schemes, according to National Board of Revenue sources involved in the preparations.

uploads/trade_daily/digest_photo_s_alo__1780725307.jpg

সময়ের আলো
মার্কিন শুল্কের প্যাঁচে ব্যবসায় বাড়ছে শঙ্কা স্বস্তি মিলছে না রফতানি বাণিজ্যে। এমনিতেই রফতানি আয় কমছে ধারাবাহিকভাবে, তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বাড়তি শুল্কের চোখ রাঙানো অস্বস্তি বাড়াচ্ছে। গত ফেব্রুয়ারিতে চুক্তির পর বাংলাদেশের ওপর ১৯ শতাংশ পাল্টা শুল্ক ধার্য করে ট্রাম্প প্রশাসন। এখন আবার ঘোষণা দিয়েছে জোরপূর্বক শ্রমের অপরাধে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এভাবে একের পর এক মার্কিন শুল্কের প্যাঁচে পড়ে দেশের রফতানি বাণিজ্যে শঙ্কা বাড়ছে, উদ্বিগ্ন হয়ে পড়ছেন রফতানিকারকরা।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-06_at_11.53.52_AM__1780725307.jpeg

দৈনিক ইত্তেফাক
বন্ধ কারখানা চালু করতে ৭% সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেশের বন্ধ ও আংশিক সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো। এর আওতায় কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ‘বন্ধ শিল্প ও সেবা খাত–সহায়ক প্রাক্‌-অর্থায়ন স্কিম’ শীর্ষক নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।