BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 07, 2026

uploads/trade_daily/digest_photo_bss__1780812402.jpg
বিএসএস
বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বলেছে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য সময়সীমা বৃদ্ধি পেলে বাংলাদেশের উচিত সেই সময়কে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং ডব্লিউটিও’র সাধারণ নিয়মের আওতায় পরিচালনার প্রস্তুতি জোরদারের সুযোগ হিসেবে কাজে লাগানো। বাসস-কে দেওয়া সাক্ষাৎকারে ডব্লিউটিও’র উপ-মহাপরিচালক শিয়াংচেন ঝাং বলেন, ‘উত্তরণ-প্রক্রিয়ায় থাকা এলডিসি দেশগুলোর জন্য মসৃণ ও টেকসই রূপান্তর নিশ্চিত করতে ডব্লিউটিও সদস্যরা ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।’ তিনি আরো বলেন, ডব্লিউটিও’র ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোকে ডব্লিউটিও’র বিভিন্ন বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য আনতে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ যদি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণ করে, তবে এই নিয়মের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নেওয়ার জন্য ২০২৯ সাল পর্যন্ত সময় পাবে।
uploads/trade_daily/digest_photo_fe_rmg__1780812402.jpg

The Financial Express
RMG exports under pressure as global demand weakens Locally produced readymade garment exports continued to record negative growth in major destinations, including both traditional markets like the European Union, the US and the UK as well as emerging non-traditional markets this fiscal year amid external headwinds. Exporters and trade officials said global trade disruptions, tariff tensions and ongoing wars have weakened global demand for clothing across export markets, while internal bottlenecks have eroded competitiveness. As a result, exports have remained on a negative trajectory over the last eleven months.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_11.37.17_AM__1780812402.jpeg

প্রথম আলো
বিশ্বকাপে বাংলাদেশ শুধু ‘ফ্যান জার্সি’তে পোশাক রপ্তানিকারকেরা বলছেন, বর্তমানে বিশ্বকাপের ফ্যান জার্সির বাজারে বাংলাদেশের উপস্থিতি দৃশ্যমান। তবে অফিশিয়াল জার্সির বৈশ্বিক সরবরাহশৃঙ্খলে জায়গা করে নিতে হলে কৃত্রিম তন্তু ও টেকনিক্যাল স্পোর্টসওয়্যারে আরও বড় বিনিয়োগ করতে হবে। যদিও বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের বড় অংশ এখনো সস্তা পোশাক উৎপাদন ও রপ্তানিতে ঝুঁকে আছে। উচ্চমানের পোশাক উৎপাদনে গবেষণা ও দক্ষতা বাড়াতে বিনিয়োগ করছেন না তাঁরা। জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপের জার্সিগুলো কৃত্রিম তন্তুর কাপড়ে তৈরি হয়। এসব জার্সি ঘাম শুষে নেয় কিংবা গরমের মধ্যেও শীতল থাকে। আমাদের দেশে কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদন শুরু হয়েছে। যদিও আস্থার জায়গাটি এখনো তৈরি হয়নি। সে কারণে আমরা পিছিয়ে রয়েছি।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_11.33.24_AM__1780812402.jpeg

বাংলাদেশ প্রতিদিন
বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে কমবে রপ্তানি সক্ষমতা পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, একদিকে আন্তর্জাতিক বাজারে অর্ডার ও দাম কমছে, অন্যদিকে দেশের ভেতরে উৎপাদন ব্যয় বাড়ছে। এই দুই বিপরীতমুখী চাপের কারণে তৈরি পোশাক খাত কোণঠাসা হয়ে পড়েছে। নানামুখী খরচের এই বোঝার ওপর নতুন করে বিদ্যুতের বাড়তি দাম বহনের সক্ষমতা এই খাতের আর নেই। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি রফিক চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে বায়াররা পোশাকের দাম কমিয়ে দিচ্ছে। আর আমাদের দেশে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সবকিছুই একসঙ্গে বাড়ছে। এই অবস্থায় বিশ্ববাজারে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_11.30.23_AM__1780812402.jpeg

জাগো নিউজ২৪
অর্থনৈতিক সংকট উত্তরণে সরকার নিরসল কাজ করে যাচ্ছে: অর্থ উপদেষ্টা প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশ এক ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শনিবার (৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংবাদমাধ্যম ‘চরচা’ আয়োজিত ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_10.25.01_AM__1780812402.jpeg

The Dhaka Tribune
RMG industry under strain as orders shrink in EU, US According to the latest data released by the Export Promotion Bureau (EPB), Bangladesh shipped RMG exports worth $35.31 billion during the first eleven months (July to May) of the current fiscal. Mohiuddin Rubel, former director of the BGMEA and additional managing director of Denim Expert Limited, noted that the export data from the first eleven months confirms that global apparel demand has yet to mount a full recovery. He explained that consumers in core markets like the EU and the US are still cutting back on non-essential purchases, directly impacting order inflows. Buyers are looking for lower price points and managing risk carefully, which places immense pressure on both export volumes and factory margins.

uploads/trade_daily/digest_photo_fe_budg__1780812402.jpg

The Financial Express
BUSINESS-FRIENDLY TAX REMODELLING AT PM'S BIDDING : Tariff cuts on some 350 items likely in new budget A slew of business-friendly measures, including tariff cuts on nearly 350 items, may be stipulated in the upcoming national budget in a taxation remodelling by the new government. In a move to rationalise trade taxes, the National Board of Revenue (NBR) lately plans to reduce customs duty on around 70 items, regulatory duty on 210 items, and supplementary duty on 60 items. The National Tariff Policy and Trade Facilitation Agreement (TFA) has been followed to rationalise the tariffs, officials say. Revenue officials say the proposed changes are carefully designed to ensure that local manufacturers do not face undue pressure.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_11.39.49_AM__1780812402.jpeg

আমার দেশ
ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, পুরো ইইউ বাজারেই পোশাক আমদানিতে মন্দা চলছে। নীতিবাচক প্রভাব শুধু বাংলাদেশের উপরেই নয়, বরং অন্যান্য প্রধান রপ্তানিকারক দেশগুলোর অবস্থাও একই। সামগ্রিকভাবে ইইউ বাজারে পোশাকের চাহিদা কমেছে। তিনি বলেন, চাহিদা কমে যাওয়ায় ইইউর বাজারে প্রতিযোগিতা বেড়েছে। তারা এখন আগের তুলনায় বেশি দরকষাকষি করছেন এবং কমদামে পণ্য কিনতে চাইছেন, যা বাংলাদেশসহ সরবরাহকারী দেশগুলোর ওপর মূল্যছাড়ের চাপ বাড়াচ্ছে। এখন মূল্যছাড়ের চ্যালেঞ্জ যারা বেশি নিতে পারবে, তাদের জন্য ইইউ বাজার সহজ হবে।

uploads/trade_daily/digest_photo_s_alo__1780812402.jpg

সময়ের আলো
বাজেটে তরুণদের জন্য সুখবর বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে তরুণদের ভাগ্যোন্নয়নের দিকে বেশ জোর দিয়েছে। তাদের নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও। আগামী ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট পেশ করবেন, তাতে দেশের তরুণরাও বেশ গুরুত্ব পাচ্ছে। তাদের জন্য নতুন বাজেটে থাকবে একগুচ্ছ প্রস্তাব। অর্থাৎ আগামী বাজেটে থাকছে তারুণ্যের ছোঁয়াও। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-07_at_11.28.11_AM__1780812402.jpeg

সমকাল
ঢাকায় দুই দিনের ডেনিম প্রদর্শনী শুরু বুধবার ঢাকায় ডেনিম পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বুধবার। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে ডেনিম উৎপাদন ও রপ্তানিকারক প্রথম সারির প্রায় সব দেশ অংশ নিচ্ছে। আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘সম্মুখ সারি থেকে ভবিষ্যতের পথে’। বাংলাদেশ ডেনিম এক্সপো এ প্রদর্শনীর আয়োজন করছে। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ ১১টি দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।