June 11, 2026
The Daily Star
Bangladesh can be world’s No. 1 RMG sourcing hub | The Daily Star
“I think it is the right time and in the right place that we should not be afraid of what the other countries are doing. We deal with India, Pakistan, Cambodia and Vietnam,” said Javier Carlos Santonja Olcina, regional head for Bangladesh and Pakistan at Inditex. Olcina made the remarks yesterday at the inauguration of the 20th Bangladesh Denim Expo at the ICCB in Dhaka. At the event, Mahmud Hasan Khan, president of BGMEA, said Bangladesh is now the largest exporter of denim to both the European Union and the United States, ahead of China. “We are approaching LDC graduation. This is being discussed in every boardroom and every policy meeting in Dhaka,” said Khan. He said their position at BGMEA is clear as the preferences apparel makers currently enjoy will change after graduation. “If we are not prepared, the industry will feel it. RMG is currently the biggest beneficiary of preferential access. In the post-LDC era, without the right trade arrangements in place, the apparel industry risks becoming the biggest loser,” said the BGMEA president.
সমকাল
কোম্পানি কর পাঁচ বছরের জন্য অপরিবর্তিত থাকছে
শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে করপোরেট করের হার আগামী পাঁচ বছর অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে উৎসে করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম হিসেবে বিবেচনা করা ও রপ্তানি প্রণোদনার ওপর কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব পদক্ষেপ থাকছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান সমকালকে বলেন, ‘রপ্তানির ওপর প্রণোদনা হচ্ছে এক ধরনের সহায়তা। এর ওপর উৎসে কর থাকা অনুচিত। আমরা এটি সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছিলাম। এ ছাড়া উৎসে করের ক্ষেত্রে নেওয়া উদ্যোগ স্বাভাবিক। তবে প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট যেন যথাযথভাবে হয়। অন্যথায় অগ্রিম করের অতিরিক্ত অর্থ ব্যবসায়ীরা সহজে ফেরত পাবেন না।’
আমার দেশ
ইউরোপের পর যুক্তরাষ্ট্রেও পোশাক রপ্তানিতে ধাক্কা, কমল ১৭ শতাংশ
খাতসংশ্লিষ্টদের মতে, টানা কয়েক মাসের দুর্বলতার পর ঘুরে দাঁড়ানোর যে আভাস দেখা গিয়েছিল, তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। বিশেষ করে ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমার দেশকে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে রপ্তানি হ্রাসের পেছনে কয়েকটি অভিন্ন কারণ কাজ করছে। এর মধ্যে ট্রাম্প প্রশাসনের আরোপ করা রেসিপ্রোকাল ট্যারিফের কারণে সেখানে ক্রেতাদের চাহিদা কমেছে। বাড়তি খরচের বড় অংশ শেষ পর্যন্ত ভোক্তার ওপরই পড়ে। ফলে ভোগ কমে গেছে, যে কারণে আমাদেরও রপ্তানি কমেছে। বর্তমান বাস্তবতায় রপ্তানি খাতে ইতিবাচক প্রবণতা কবে ফিরবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন। বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, পুরো যুক্তরাষ্ট্র বাজারেই পোশাক আমদানিতে মন্দা চলছে। সে তুলনায় আমাদের রপ্তানি ওই বাজারে ততটা কমেনি। তবে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমে যাওয়ায় যে বাজার-সুযোগ তৈরি হয়েছিল, বাংলাদেশ তা কাজে লাগাতে পারেনি। সে সুযোগ নিয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলো।
খবরের কাগজ
বাজেট ২০২৬-২৭ দেশের পোশাক খাতের নগদ প্রণোদনার ওপর উৎসে কর ৫ শতাংশ
দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের জন্যও সুখবর রয়েছে। রপ্তানি আয় থেকে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর উৎসে করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে তা ৫ শতাংশ করা হতে পারে।শিল্পায়নকে উৎসাহিত করতে শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা হতে পারে। বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়েও কমতে পারে উৎসে কর।
The New Age
RMG exports to US fall by 11.24pc in 4 months
Bangladesh's readymade garment exports to the United States declined by 11.24 per cent to $2.65 billion in January–April of 2026 from $2.98 billion in the same period of 2025, according to the latest data published by the Office of Textiles and Apparel. The RMG export to the US, Bangladesh›s single largest export destination, also plunged 17.21 per cent to $627 million in April 2026, down from $757.37 million in April last year.Mohiuddin Rubel, former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said that the US imports from global sources declined, which also impacted Bangladesh’s exports. He also said Bangladesh should focus on value-added products, diversified destinations, and robust research, development, and innovation to align with demand. He also said that if the ongoing Middle East crisis is not resolved, exports would decline further.
জাগো নিউজ২৪
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দ্বিমুখী চাপে
২০২৬ সালের প্রথম চার মাস অর্থাৎ জানুয়ারি–এপ্রিল সময়ে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাকপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২৪ শতাংশ কম। ২০২৫ সালের জানুয়ারি–এপ্রিল সময়ে দেশটিতে পোশাকপণ্য রপ্তানি হয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলারের। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকপণ্য রপ্তানিতে সাম্প্রতিক পতনের মূল কারণগুলো দ্রুত চিহ্নিত করা জরুরি—এমনটিই মনে করছেন বিজিএমইএ -এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল।ডেনিম এক্সপার্ট লিমিটেডের এই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ইউনিট মূল্য হ্রাস এবং কম দামের অর্ডারের ওপর অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে শিল্পের জন্য ঝুঁকি তৈরি করছে। ফলে বাংলাদেশ এখন একই ধরনের পণ্যের প্রতিযোগিতায় আটকে যাচ্ছে, যেখানে মূল্য ও অর্ডার দুই দিকেই চাপ বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি পণ্যের বৈচিত্র্য, উচ্চমূল্য সংযোজন এবং প্রযুক্তিগত উন্নয়নের ওপর জোর দেন। পাশাপাশি দক্ষতা বৃদ্ধি, নতুন বাজার অনুসন্ধান এবং ডিজাইন ও প্রোডাক্ট ডেভেলপমেন্টে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
The Financial Express
RMG export loses ground in American market : Vietnam, Cambodia continue to expand their market shares
Bangladesh's apparel exports to the United States, its single-largest export destination, suffered a deeper setback during the first four months of this year. Shipments from the country showed double-digit negative growth during the period while major competitors, particularly Vietnam and Cambodia, continued to strengthen their positions in the market. Bangladesh exported garment products worth US$2.64 billion during the January-April period of 2026, registering an 11.21 per cent decline from US$2.98 billion earned during the corresponding period of 2025, according to data released by the Office of Textiles and Apparel (OTEXA) on Tuesday.
বণিক বার্তা
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩৩ কোটি ডলার
চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে একক হিসেবে বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজারে প্রতিযোগিতা আরো তীব্র হওয়ার ইঙ্গিত মিলেছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটিইএক্সএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-এপ্রিলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির অর্থমূল্য ছিল ২৯৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার ডলার। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২৬৪ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশ থেকে ৩৩ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার সমমুল্যের পোশাক কম আমদানি করেছে যুক্তরাষ্ট্র।