BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

June 22, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_10.34.11_AM__1782106972.jpeg
The Dhaka Tribune
Long dependent on North American and European consumer markets for export earnings, Dhaka is re-engineering its bilateral trade strategy with Beijing, transitioning from a relationship defined almost purely by inbound imports to one focused on bilateral export expansion. During the first 11 months (July–May) of the outgoing FY26, Bangladesh’s exports to China climbed by 16% year-on-year to reach $742.50 million. Trade analysts and macroeconomists project that once the final June performance logs are consolidated, total annual shipments to China will approach the $1 billion threshold for the first time in history.Against this economic backdrop, Prime Minister Tarique Rahman is scheduled to undertake an official state visit to Beijing from June 23-26.
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_10.43.47_AM__1782106972.jpeg

The Daily Star
$100b apparel exports possible by 2030 with adequate energy supply: BGMEA Bangladeshi garment manufacturers have the potential to export $100 billion worth of apparel by the end of 2030 if they are ensured an adequate supply of gas and electricity and benefit from simplified business regulations. Industry leaders say reaching $100 billion in exports is not a formal target but a realistic possibility as global demand for apparel continues to grow and supply chains return to normal. However, they stress that achieving such growth will require uninterrupted energy supplies, as many factories are currently operating below capacity due to gas and power shortages. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), made the comments to The Daily Star after an annual general meeting of the trade body.

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_12.00.21_PM__1782108078.jpeg

সমকাল
রপ্তানির ২৬ গুণ আমদানি যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভলিউম বা পরিমাণের দিক থেকে চীন ও ভিয়েতনামকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই বিপুল পরিমাণ পোশাক উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের বড় অংশই আমদানি করতে হয়। আমদানি উৎস হিসেবে চীনের অবস্থান নিরঙ্কুশ। রপ্তানিমুখী শিল্পের মোট কাঁচামালের প্রায় অর্ধেক আসে দেশটি থেকে। বিশেষ করে ওভেন পোশাকের সুতা-কাপড় কিংবা রাসায়নিকসহ বিভিন্ন কাঁচামাল আমদানির ক্ষেত্রে চীনই এখন বড় ভরসা। শিল্পের ভারী যন্ত্রপাতি থেকে দাঁতের খিলানসহ সব পণ্যই আমদানি হয় দেশটি থেকে। বাংলাদেশের মোট আমদানির ২৫ থেকে ২৭ শতাংশ হয় চীন থেকে। তবে দেশটিতে বাংলাদেশের রপ্তানি নিতান্ত নগণ্য। মোট রপ্তানির ২ শতাংশেরও কম। প্রধানমন্ত্রী তারেক রহমানের এবারের চীন সফরে বাণিজ্য ও বিনিয়োগে কিছুটা অগ্রগতি আশা করছেন দেশের উদ্যোক্তা রপ্তানিকারকরা। সফরে এ-সংক্রান্ত ১৩টি সমঝোতা (এমওইউ) ও দুটি চুক্তি ও একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

uploads/trade_daily/digest_photo_s_alo__1782106972.jpg

সময়ের আলো
চীনের বাজারে বড় হিস্যার প্রত্যাশা বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগের অন্যতম বৃহত্তম সঙ্গী চীন। দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য যেমন অনেক সমৃদ্ধ, তেমনি দেশের অবকাঠামো, পোশাক শিল্প, তথ্যপ্রযুক্তিসহ আরও অনেক খাতে প্রচুর বিনিয়োগ রয়েছে চীনের। তবে চীনা বিনিয়োগ বাড়লেও দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। এখানে চীনের একচেটিয়া প্রভাব। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যাচ্ছেন। তার এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের হিস্যা কতটা বাড়বে তা নিয়ে চলছে বিশ্লেষণ। অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর চীন সফর বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করছেন প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হিস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_11.38.57_AM__1782106972.jpeg

বাংলাদেশ প্রতিদিন
চলতি অর্থবছরে ইইউতে পোশাক রফতানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, গত বছরের বেশিরভাগ সময় খাতটি চাপের মধ্যে ছিল; এর মধ্যে স্বল্প সময়ের জন্য কিছুটা পুনরুদ্ধার দেখা গেছে। তিনি বলেন, ‘গত ১০ মাসের বেশিরভাগ সময় আমরা নেতিবাচক প্রবৃদ্ধির মুখে ছিলাম। এপ্রিলে কিছুটা উন্নতি দেখা গেছে, যার একটি কারণ ছিল প্রধান বাজারগুলোতে নির্বাচন-সম্পর্কিত বিঘ্নের কারণে বিলম্বিত ক্রয়াদেশ। তবে সামগ্রিক ধারা এখনো নেতিবাচক।’ রকিবুল বলেন, বৈশ্বিক সংঘাত, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং খুচরা পর্যায়ে বেশি দাম প্রধান বাজারগুলোতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমিয়ে দিয়েছে। এতে বিক্রি কমেছে এবং শেষ পর্যন্ত পোশাকের ক্রয়াদেশও সংকুচিত হয়েছে। তিনি বলেন, ‘বড় প্রতিযোগী দেশগুলো যখন বাইরের ধাক্কা সামাল দিতে নীতি সহায়তা ও প্রণোদনা পাচ্ছে, তখন আমাদের রফতানিকারকেরা তুলনীয় সহায়তা ছাড়াই ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছেন। এতে প্রতিযোগিতা সক্ষমতা ও ক্রয়াদেশ প্রবাহ প্রভাবিত হয়েছে।’

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_11.32.06_AM__1782106972.jpeg

সমকাল
ব্যাংকে অনিয়মের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে কোনো ব্যাংক নিয়ম অমান্য করলে বাংলাদেশ ব্যাংক থেকে শাস্তি এবং জরিমানার ক্ষেত্রে কোনো শিথিলতা দেখানো যাবে না। অনিয়ম-জালিয়াতিতে যারই সম্পৃক্ততা পাওয়া যাক, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের তদারকিসংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে গভর্নর মো. মোস্তাকুর রহমান এমন বার্তা দিয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সভায় তদারকি-সংশ্লিষ্ট সব বিভাগের পরিচালক, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। তিনি তদারকির ক্ষেত্রে কঠোর ভূমিকা নেওয়ার নির্দেশ দেন। কোনো ব্যাংক আইন বা বিধিবিধান লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনোরূপ শৈথিল্য প্রদর্শন না করে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলেন। এ ছাড়া কোনো ব্যাংক আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের নির্দেশ দেন। এসব বিষয়ে অগ্রগতি নিয়ে মাঝেমধ্যে তিনি এ সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে বসবেন।

uploads/trade_daily/digest_photo_ajk__1782106972.jpg

আজকের পত্রিকা
ইইউতে অবস্থান হারাচ্ছে বাংলাদেশের পোশাক ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানি প্রতিযোগিতার দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ার আভাস মিলছে বাংলাদেশের। বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার প্রভাব সব রপ্তানিকারক দেশের ওপর পড়লেও, বাংলাদেশে প্রভাব একটু বেশি। বিশেষ করে ইইউর বাজারে অন্যতম প্রতিযোগী চীন ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধির ছন্দপতন উল্লেখ করার মতো। রপ্তানি আয় কমার পাশাপাশি কমেছে রপ্তানির পরিমাণ এবং প্রতি কেজি পোশাকের গড় মূল্যও। ফলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের অবস্থান আগের তুলনায় আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, বৈশ্বিক সংঘাত, মূল্যস্ফীতি এবং খুচরা বাজারে উচ্চমূল্যের কারণে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমেছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলো বিভিন্ন নীতি সহায়তা এবং প্রণোদনা পেলেও বাংলাদেশের রপ্তানিকারকেরা তুলনামূলক কম সুবিধা পাচ্ছেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-06-22_at_10.52.53_AM__1782106972.jpeg

জাগো নিউজ২৪
শুধু পোশাক উৎপাদন নয়, ব্র্যান্ডিংয়েও এগোতে হবে বাংলাদেশকে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে কেবল উৎপাদননির্ভর শিল্প হিসেবে নয়, বরং একটি বৈশ্বিক ফ্যাশন ও ব্র্যান্ডিং শক্তি হিসেবে গড়ে তুলতে ব্র্যান্ডিং, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের ওপর আরও গুরুত্বারোপের আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দ। শনিবার (২০ জুন) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪-এর মেজানাইন লেভেলে ইনটেক্স বাংলাদেশ ২০২৬-এর পাশাপাশি অনুষ্ঠিত ‘ইন্টারঅ্যাকটিভ বিজনেস ফোরাম (আইবিএফ) ২০২৬’-এর বিশেষ প্যানেল আলোচনায় এ আহ্বান জানানো হয়।