June 28, 2026
সমকাল
বিজিএমইএর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী : জ্বালানি সংকট কাটাতে আপৎকালীন মহাপরিকল্পনা নেবে সরকার
শিল্পকারখানায় দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আপৎকালীন মহাপরিকল্পনা নেবে সরকার। এ উদ্দেশে এলএনজি সরবরাহে (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দ্রুত আরও ৬০০ এমএমসিএফ গ্যাস যুক্ত করার কাজ চলছে। একই সঙ্গে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে দৈনিক আরও ৯০০ এমএমসিএফ গ্যাস যুক্ত করা হয়েছে। ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে শনিবার এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ‘এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেল’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। উপস্থিত ছিলেন এইউডব্লিউর উপাচার্য ড. রুবানা হক, ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান ও সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান প্রমুখ।
জাগো নিউজ২৪
শিল্পমন্ত্রী মুক্তাদির : কারখানায় গ্যাস সরবরাহ বাড়াতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেবে সরকার
চলমান জ্বালানি সংকট মোকাবিলা করে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গ্যাসের সংকট বর্তমানে বিনিয়োগ আকর্ষণ এবং শিল্প উৎপাদন বৃদ্ধির অন্যতম প্রধান অন্তরায়। শনিবার (২৭ জুন) ‘ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট, রিক্রুটমেন্ট অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট' শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এ কথা বলেন। পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এইচএসবিসি-এইউডব্লিউ স্কুল অব অ্যাপারেলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি হয়।তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরি, নারী নেতৃত্ব বিকাশ এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যকার সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। অতিথি ছিলেন এইউডব্লিউর উপাচার্য এবং বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক।
প্রথম আলো
ইউরোপের ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
এবার ইউরোপের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুঁশিয়ারি, ইউরোপের কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তাহলে সে দেশের পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইউরোপের অনেক দেশ এমন কর আরোপের বিষয়ে আলোচনা করছে এবং কয়েকটি দেশ তা কার্যকর করবে করবে করছে।
দেশ রুপান্তর
বেশিরভাগ উদ্যোক্তাই সরকারি সেবার বাইরে
উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত সব দেশের অর্থনীতির জন্য কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এসএমই খাত দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি শ্রম খাতে ৮৫ শতাংশ কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।খাতসংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তারা ব্যবসায় এলেও তাদের বেশিরভাগ সরকারের নীতিসহায়তার অভাবে টেকসই হতে পারছেন না। প্রতিনিয়তই ব্যবসায় লোকসান হচ্ছে। আর তারা ঋণের জালে আবদ্ধ হচ্ছেন।
বাংলাদেশ প্রতিদিন
দি ইকোনমিস্টের প্রতিবেদন : জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ হয়তো আপাতত শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনো তীব্র জ্বালানিসংকটে ভুগছে। বিশেষ করে দেশের তৈরি পোশাক শিল্পে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। দেশের স্পিনিং, নিটিং ও ডায়িং কারখানাগুলো বিপুল পরিমাণ গ্যাস ও পেট্রোকেমিক্যাল ব্যবহার করে। আর বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ তেল ও গ্যাস আসে উপসাগরীয় অঞ্চল থেকে। জ্বালানির বাড়তি দাম ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।