BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 07, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_11.46.25_AM__1783404955.jpeg
সমকাল
যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে গত বছরের এপ্রিল থেকে টালমাটাল হয়ে ওঠে রপ্তানি বাণিজ্য। চার দফায় বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক হারে পরিবর্তন আনা হয়। এতে প্রধান বাজারে রপ্তানি ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা হয় বিভিন্ন পক্ষ থেকে। এসব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৯ বিলিয়ন বা ৯০০ কোটি ডলারের বেশি রপ্তানি করেছে বাংলাদেশ। দেশের সার্বিক রপ্তানি আগের অর্থবছরের চেয়ে ১ শতাংশ কম হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে ৪ শতাংশেরও বেশি। একক মাস হিসেবে গত জুন মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেশি হয়েছে ৪১ শতাংশ, যা বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি। রপ্তানিকারকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও ভারতের ওপর পাল্টা শুল্ক বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এত বেশি শুল্ক দিয়ে ওই সব দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ভালো করতে পারছিল না। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বিশ্বব্যাপী পাল্টা শুল্ক গত ২০ ফেব্রুয়ারি অবৈধ ঘোষণা করেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পর থেকে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী দেশগুলোর শুল্কের ব্যবধান কমে আসে। তবে কম শুল্কের সুবিধায় ব্র্যান্ড-ক্রেতাদের দেওয়া রপ্তানি আদেশের কাজ অব্যাহত থাকে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_10.37.21_AM__1783404955.jpeg

The Business Standard
Bangladesh loses out as Cambodia, Vietnam capture China's apparel market share: RAPID Bangladesh is no longer the biggest beneficiary of China's shrinking share in the global apparel market, with Cambodia and Vietnam overtaking it in attracting orders over the past four years, according to a new study by Research and Policy Integration for Development.The study also warned that Bangladesh's readymade garment exports to the European Union could decline by more than 43% after its graduation from the least developed country category if exports become subject to the EU's most favoured nation tariffs. The findings were presented at a workshop organised by RAPID at the National Press Club in Dhaka yesterday (6 July).

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_11.41.01_AM__1783404955.jpeg

সমকাল
ইউএসটিআরের শুনানিতে অংশ নিচ্ছে না বাংলাদেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বা কাঁচামাল আমদানির অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরে (ইউএসটিআর) আয়োজিত গুরুত্বপূর্ণ শুনানিতে অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার ওয়াশিংটনে ইউএসটিআর কার্যালয়ে অনুষ্ঠেয় এ শুনানিতে আত্মপক্ষ সমর্থনে বাংলাদেশ সরকার কিংবা বেসরকারি খাতের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান চায় ঢাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুনানিতে অংশ নিতে সরকার বা বেসরকারি খাতের পক্ষ থেকে কোনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) বা লিখিত উপস্থাপন (সাবমিশন) করা হয়নি। তবে বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য ইউএসটিআরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সমকালকে বলেন, এ বিষয়ে ইউএসটিআরের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাদের যা যা তথ্য দেওয়া প্রয়োজন, তা দেওয়া হয়েছে এবং বাংলাদেশের অবস্থানও জানিয়ে দেওয়া হয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_11.39.37_AM__1783404955.jpeg

দৈনিক ইত্তেফাক
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের আগে সম্ভাব্য তিন বছরের বর্ধিত সময়কে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, নীতি সংস্কার এবং এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতিতে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন। তিনি বলেন, অর্থনীতিবান্ধব রাজনীতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাজনীতি যদি অর্থনীতির সহায়ক না হয়, তবে এসব আলোচনা কেবল তাত্ত্বিক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। সোমবার (৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গবেষণা প্রতিষ্ঠান র‍্যাপিড (রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট) আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন অ্যান্ড ট্রেড কম্পিটিটিভনেস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_10.49.32_AM__1783404955.jpeg

প্রথম আলো
৪% সুদ ব্যবধানে ধাক্কা খাবে দেশের এসএমই খাত বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৪ শতাংশ নির্ধারণ করে দেওয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি (এসএমই) খাতে বেশি ঋণ দেওয়া ব্যাংকগুলো ক্ষোভ জানিয়েছে। এতে তারা বিপাকে পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই খাতে ঋণের পরিচালন খরচ সবচেয়ে বেশি, যা কোনোভাবেই ৪ শতাংশ সুদ দিয়ে মেটানো যায় না। ব্যাংকাররা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিয়মের ফলে অনেক ব্যাংক এসএমই খাতে নতুন ঋণ বিতরণ কমিয়ে দেবে। এর নেতিবাচক প্রভাব পড়বে পুরো খাতে। কয়েকটি ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এসএমই খাতকে ৪ শতাংশ স্প্রেডের বাইরে রাখার জন্য তারা বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানানোর পরিকল্পনা করছে। ব্যাংকগুলোর পক্ষ থেকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিতে পারে।

uploads/trade_daily/digest_photo_Fe__1783404955.jpg

The Business Standard
BB BENDS THE RULES FOR A DEFAULTER COMPANY! : Bank Company Act provision suspended for co's LC opening Bangladesh Bank has suspended a section of the Bank Company Act for a year only to allow letter of credit (LC) opening in favour of a defaulter company. The BB move has taken many by surprise. Banking Issuing a circular Monday, the central bank instructed the commercial banks to maintain 100-percent cash margin for opening LCs, purportedly for Abdul Monem Sugar Refinery Ltd (AMSRL).

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-07_at_12.00.38_PM__1783404955.jpeg

বাংলাদেশ প্রতিদিন
রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতসহ অন্যান্য প্রযোজ্য খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৫ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে জারি করা সার্কুলারে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে এ নির্দেশনা পাঠানো হয়।