BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 09, 2026

uploads/trade_daily/digest_photo_us-export-top-mrbmbt8yanmq285-20260708111018__1783573658.webp
জাগোনিউজ২৪
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ২ দশমিক ৬৩ শতাংশ প্রবৃদ্ধিকে যথেষ্ট মনে করছেন না বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই ইউরোপ, আমেরিকা ও নন-ট্র্যাডিশনাল মার্কেট মিলিয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা। সে হিসাবে দুই বা আড়াই শতাংশ প্রবৃদ্ধি যথেষ্ট নয়।’ বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, শুল্কমুক্ত সুবিধা নিয়ে উদ্বেগ, এলডিসি উত্তরণ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে গত অর্থবছর চ্যালেঞ্জিং ছিল বলে জানান বিজিএমইএ সভাপতি।মাহমুদ হাসান খান বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন এক্সটেনশন হবে কি না, সেটি নিয়েও উদ্বেগ ছিল। জাতীয় সংসদ নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিশ্চয়তাও ছিল। সব মিলিয়ে পরিস্থিতি কঠিন ছিল। এরপরও যুক্তরাষ্ট্রের বাজারে নেতিবাচক প্রবৃদ্ধির আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি তুলনামূলক ভালো করার পেছনে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক পরিস্থিতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘আমেরিকায় আমাদের পারফরম্যান্স ভালো হয়েছে। কারণ অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় আমাদের ট্যারিফ পজিশন ভালো আছে।’
uploads/trade_daily/digest_photo_Untitled-4-Recovered-Recovered-6a4f1ac0e95e0__1783574876.webp

প্রতিদিনের বাংলাদেশ
গ্যাস সংকট ও উৎপাদন ব্যয়ের চাপে পোশাক খাত শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান মনে করেন, সার্বিক রপ্তানি হ্রাসের পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করেছে। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ইউরোপের বাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় বাংলাদেশের রপ্তানিকারকরা চাপের মুখে পড়েছেন। বিশেষ করে, ভারত ও ভিয়েতনাম ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য সুবিধা পাওয়ায় তারা প্রতিযোগিতায় বাড়তি সুবিধা পাচ্ছে। দেশীয় পরিস্থিতিও শিল্পের জন্য অনুকূল ছিল না বলে তিনি উল্লেখ করেন। তার মতে, তীব্র গ্যাস সংকটের কারণে অনেক কারখানাই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারেনি। এতে উৎপাদনশীলতা কমেছে এবং ব্যয় বেড়েছে। একই সময়ে পোশাক ও বস্ত্র খাতে মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে, যা নতুন বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা সম্প্রসারণে ধীরগতির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, ব্যবসা পরিচালনার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যাংকঋণের সুদহার ১৪ থেকে ১৫ শতাংশের বেশি, বিদ্যুতের দাম বারবার বৃদ্ধি এবং প্রতি বছরের মজুরি সমন্বয়ের চাপ মিলিয়ে অনেক উদ্যোক্তা আর্থিক সংকটে পড়েছেন। এর ফলে অনেক কারখানা লোকসানের মুখে পড়েছে এবং কিছু কারখানা

uploads/trade_daily/digest_photo_1000022221__1783582111.jpg

বাংলা ট্রিবিউন
ইউরোপে ভাঙছে বাংলাদেশের পোশাকের দুর্গ, নতুন বাজারে কাটবে কি সংকট বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং এলডিসি-পরবর্তী বাণিজ্য সুবিধা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে এখনও অনিশ্চয়তা রয়েছে। একই সময়ে ভারতের মতো প্রতিযোগী দেশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সুবিধা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠছে।’’ তবে তিনি মনে করেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় সরকার ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে কার্যকর বাণিজ্য কূটনীতি, নতুন বাজার সম্প্রসারণ এবং প্রয়োজনীয় নীতিগত সংস্কার বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের রফতানি খাত আবারও শক্তিশালী অবস্থানে ফিরতে পারে।

uploads/trade_daily/digest_photo_arif-hazra-1783562789__1783573658.webp

সমকাল
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের পোশাক রপ্তানি ঘুরে দাঁড়াতে পারে আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসির এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রেডেরিক নিউম্যান বলেছেন, বাংলাদেশ অর্থনীতি ক্রমশ পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। তেলের দাম কমে আসা, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা হ্রাস এবং বৈশ্বিক প্রবৃদ্ধি শক্তিশালী থাকায় বছরের দ্বিতীয়ার্ধে তৈরি পোশাক রপ্তানি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার ঢাকায় ‘এইচএসবিসি ইকোনমিক আউটলুক ২০২৬: দ্য বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক একটি বিশেষ আয়োজনে ফ্রেডেরিক নিউম্যান মূল প্রবন্ধে এমন মত দেন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপট এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এইচএসবিসি বাংলাদেশ গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

uploads/trade_daily/digest_photo_HSBC___1783573658.jpg

The Daily Star
Bangladesh economy to grow 4.4% in FY27: HSBC Bangladesh’s economy is expected to grow by 4.4 percent in the current fiscal year 2026-27, supported by easing global headwinds and domestic economic reforms, according to the Hongkong and Shanghai Banking Corporation (HSBC) Limited.Lower oil prices, a stabilising outlook for US tariffs and resilient global growth should help revive Bangladesh’s export sector, the multinational lender forecast, while reforms undertaken at home are expected to strengthen private investment and consumption.

uploads/trade_daily/digest_photo_Screenshot_20260709_111057__1783573875.jpg

যুগান্তর
আরও ভয়াবহ হচ্ছে গ্যাস সংকট: কয়েকশ কারখানা বন্ধের আশঙ্কা দেশীয় গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। এতে আগামী কয়েক বছরের মধ্যে ভয়াবহ গ্যাস সংকটের মুখে পড়তে যাচ্ছে দেশ। সরবরাহ বাড়াতে সরকারের দৃশ্যমান বড় কোনো উদ্যোগ না থাকায় আগামী বছর থেকে ২০২৮ সালের মধ্যে কয়েকশ কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। অথবা এসব কারখানার উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে। এতে কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক ও কর্মচারী। ইতোমধ্যে গ্যাসের চাপ কমে যাওয়ায় শিল্পাঞ্চলের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতিতে এর ধ্বংসাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

uploads/trade_daily/digest_photo_1783534487-2d7b6eb4648a8eadd1f8ce288056eecb__1783574483.jpg

কালের কন্ঠ
বৈশ্বিক বিনিয়োগের ৮০% পেয়েছে শীর্ষ ২০ দেশ ২০২৫ সালে বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৬ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে বৈশ্বিক বিনিয়োগের ৮০ শতাংশই টেনেছে বিশ্বের শীর্ষ ২০ দেশ।গত মঙ্গলবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থ আংকটাড প্রকাশিত ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন’-এ এমন তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দুই বছর কমার পর ২০২৫ সালে বিশ্বে বিনিয়োগ বেড়েছে। তবে এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর ও অসম।