BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

July 11, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-11_at_11.37.58_AM__1783749846.jpeg
সমকাল
বিনিয়োগ পরিবেশ সহজীকরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে তিনটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-৩০) এবং আমদানি নীতি আদেশ, ২০২৬-২৯-এর খসড়া অনুমোদন হয়েছে। জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা বলছেন, এই তিন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগ, শিল্পায়ন, জ্বালানি রূপান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন আসবে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ব্যয় ও সময় কমবে, সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন গতি সৃষ্টি হবে।
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-11_at_11.19.44_AM__1783749846.jpeg

The Business Standard
Govt plans raising RMG's incentive to 5% to revive struggling spinners Garment manufacturers, however, said they would still prefer local yarn even if it costs up to 20 cents more, as domestic sourcing reduces banking, warehousing and work-in-process costs. If the proposed 5% cash incentive is introduced, exporters estimate the effective price gap would narrow to just 12–15 cents per kg after accounting for these savings. "Our rule of thumb is to buy locally even if domestic yarn costs 20–30 cents more," BGMEA President Mahmud Hasan Khan Babu told The Business Standard. "The proposed incentive will narrow the gap to below 20 cents, encouraging greater sourcing from local mills." "Bangladesh's textile mills are dying," he said. "The garment sector may not feel the impact immediately, but the consequences will become evident in two to three years."

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-11_at_11.34.41_AM__1783749846.jpeg

দৈনিক ইত্তেফাক
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপে বাংলাদেশের রপ্তানি খাত: এডিবির সতর্কতা যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন করে বাড়তি শুল্ক আরোপের প্রস্তুতি বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তাদের সাম্প্রতিক প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬’-এ এমনটিই জানিয়েছে। সংস্থাটির মতে, এই পদক্ষেপ শুধু বাণিজ্য ব্যয়ই বাড়াবে না, বরং পুরো এশীয় অঞ্চলের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা তৈরি করবে। এডিবির বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর কার্যকর শুল্কহার ১.২ শতাংশ পয়েন্ট বেড়ে যেতে পারে। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও অন্যান্য রপ্তানি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, যেসব দেশে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হওয়ার অভিযোগ রয়েছে, সেগুলোর ওপর অতিরিক্ত ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-07-11_at_11.30.44_AM__1783749846.jpeg

প্রথম আলো
রপ্তানির কাঁচামাল আমদানি : শুল্কমুক্ত সুবিধায় ব্যবসায়ীদের আগ্রহ কম পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনতে গত সেপ্টেম্বরে বন্ড লাইসেন্স ছাড়া ব্যাংক গ্যারান্টি বা নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিয়মের কড়াকড়িতে সুবিধাটি নিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। ফলে সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে না। রপ্তানিও বাড়ছে না। একাধিক রপ্তানিকারক বলছেন, ব্যাংক নিশ্চয়তার বিপরীতে শুল্ক-কর ছাড়া কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হলেও এ ক্ষেত্রে বেশ কিছু আমলাতান্ত্রিক জটিলতা রেখে দিয়েছে এনবিআর। সে কারণে বাড়তি সময় ও অর্থ খরচের পাশাপাশি হয়রানির আশঙ্কায় ব্যবসায়ীরা এ সুবিধা নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

uploads/trade_daily/digest_photo_n_age__1783749846.jpg

The New Age
Editorial : Comprehensive export diversification strategy needed The authorities must, therefore, adopt a coherent national export diversification strategy. Sector-specific bottlenecks should be removed through improved governance, regulatory reforms, compliance with international standards and targeted infrastructure investments. The authorities should also facilitate and ensure easier access to finance, technology, bonded warehouse facilities, innovation support and new market opportunities for exporters, while consider establishing industrial parks for sectors such as engineering and leather.

uploads/trade_daily/digest_photo_s_alo__1783749846.jpg

সময়ের আলো
দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের উচ্চমূল্য, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রফতানি প্রবৃদ্ধি তুলনামূলক ধীর থাকায় ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে আরও বেড়েছে। এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৪ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার বা প্রায় ২৪ শতাংশ বেশি। এ ছাড়া এপ্রিলের তুলনায় শুধু মে মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে এক দশমিক ৭৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত দেখা গেছে। পাশাপাশি চলতি হিসাবের ঘাটতিও কমেছে।