July 12, 2026
বণিক বার্তা
বাংলাদেশ থেকে পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৮ শতাংশের বেশি
জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বণিক বার্তাকে বলেন, ‘চলতি বছরের জানুয়ারি-মে সময়ে যুক্তরাষ্ট্রের মোট বৈশ্বিক পোশাক আমদানি ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে। বাংলাদেশ থেকে আমদানি কমাও বৈশ্বিক এ প্রবণতারই প্রতিফলন। এছাড়া তুলনা করা হচ্ছে ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি-মে সময়ের তথ্য। গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক (রিসিপ্রোকাল ট্যারিফ) কার্যকরের আশঙ্কায় অনেক ক্রেতা আগাম চালান (অ্যাডভান্স শিপমেন্ট) নিয়েছিলেন। ওই সময়ের অস্বাভাবিক উচ্চ আমদানির কারণেই চলতি বছরের পরিসংখ্যানে তুলনামূলকভাবে বড় পতন দেখা যাচ্ছে।’ বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো ভালো করার বিষয়ে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে একই সময়ে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে। এর কারণ দেশ দুটি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে সক্রিয়ভাবে আলোচনা চালিয়েছে, ফলে ক্রেতাদের মধ্যে আস্থা বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ এ বিষয়ে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) থাকায় প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি। কম্বোডিয়া বাংলাদেশের তুলনায় আরো অনুকূল শুল্ক সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। পাশাপাশি চীন থেকে স্থানান্তরিত বিশেষ করে ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পণ্যের উল্লেখযোগ্য অর্ডার পেয়েছে ভিয়েতনাম। এছাড়া চলতি বছরের জানুয়ারি-মে সময়ে দেশের নির্বাচন-পরবর্তী সামগ্রিক পরিস্থিতির কারণে ক্রেতারা নতুন কার্যাদেশ দেয়ার ক্ষেত্রে সতর্ক ছিলেন। একই সময়ে দুটি ঈদের ছুটিও রফতানির গতি কিছুটা কমিয়ে দেয়।’
bdnews24
Double whammy hits Bangladesh garment trade as shipments lose steam
BGMEA chief Khan told bdnews24.com that while the shut factories make headlines, many others are currently keeping their doors open despite running at a loss. He pointed out that closing a factory is not something that can be done overnight and raised questions about how long these struggling businesses can survive. He remarked that the energy crisis and sudden power tariff hikes bode ill for the industry, suggesting that only those who can absorb the shocks will pull through. Asked whether new factories can offset the job losses, Khan said: "Businesses will rise and fall, ownership will change hands, old factories will close, new entrepreneurs will emerge, that's how it always goes. “Whether the shortfall gets made up is hard to say in broad terms. A proper study might give us a clearer picture." According to him, more than 19,000 workers have lost their jobs over the past six months due to factory closures.
খবরের কাগজ
দেশের তৈরি পোশাক খাতের সংকট বাড়ছে
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ তথ্যানুসারে, তৈরি পোশাক খাত (আরএমজি) থেকে দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে। এ শিল্প ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৬৪ শতাংশ কম। এর মধ্যে নিট পোশাক রপ্তানি ২ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রপ্তানি শূণ্য দশমিক ৬১ শতাংশ কমে হয়েছে ১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার। তবে জুন মাসে আরএমজি খাতের রপ্তানি আয় ২১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান খবরের কাগজকে বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগেও আমরা ব্যাংক ঋণের উচ্চ সুদ নিয়ে সংকটে ছিলাম। এরপর ভূ-রাজনৈতিক অস্থিরতার ফলে প্রথমে জ্বালানিসংকট এবং এর প্রভাবে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ল। সব মিলিয়ে দেশের পোশাকশিল্প চরম সংকটে রয়েছে। এসব সমস্যার সমাধানে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি।’
The New Age
Bangladesh struggles to stay 2nd in RMG export as rivals gain
BGMEA senior vice-president Inamul Haq Khan said that port inefficiencies continued to delay both raw material imports and export shipments, making Bangladesh less competitive. ‘Before placing orders, buyers assess the entire supply chain. Much of the business moving away from China has gone to Vietnam, Cambodia and India instead of Bangladesh,’ he added. He also said that competitors were benefiting from free trade agreements while Bangladesh’s internal challenges — energy shortages, port congestion and high financing costs — continued to undermine its export competitiveness. ‘If Bangladesh wants to retain its position in the global apparel market, it must conclude FTAs with its major export destinations within the next three years,’ he added. Former BGMEA director Mohiuddin Rubel said that changes in the global apparel market had created opportunities that Bangladesh had failed to seize. ‘China’s declining exports should have created opportunities for Bangladesh, but competing countries adapted faster by improving energy supply, infrastructure and access to finance,’ he added. He said that Bangladesh now needs to focus on upgrading its industrial base through technology adoption, artificial intelligence, product innovation, shorter lead times and stronger marketing strategies to remain competitive.
দৈনিক আমাদের সময়
চার সংকটে তৈরি পোশাক খাত
জ্বালানি সংকট, ব্যাংকের অসহযোগিতা, রাজস্ব বোর্ডের বিনিয়োগ-পরিপন্থি সিদ্ধান্ত এবং আইনশৃঙ্খলার অবনতি- মূলত এই চারটি কারণে তৈরি পোশাক খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নেই। এমনটাই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।বিজিএমইএর সহসভাপতি ইনামুল হক খান (বাবলু) বলেন, সরকার বন্ধ কারখানা চালুর নিদ্ধান্ত নিয়েছে। এটা ভালো দিক। তবে প্রতিনিয়ত পুরনো কারখানা বন্ধ হচ্ছে। এটা খুবই দুঃখজনক। পোশাক খাতে বিনিয়োগ নেই, যা সার্বিক অর্থনীতির জন্য অশনিসংকেত। এ মুহূর্তে পোশাক খাতে ভালো কিছু দেখা যচ্ছে না বলে মনে করেন তিনি। বলেন, সরকার অনেকগুলো ইতিবাচক উদ্যোগ নিয়েছে, কিন্তু এর ফল পেতে বেশ সময় লেগে যাবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে দিন দিন উদ্বেগ বাড়ছে। একদিকে রপ্তানি কমছে, অন্যদিকে নতুন বাজার ধরা যাচ্ছে না। পুরনো বাজারও দিন দিন মন্দাবস্থায় পতিত হচ্ছে। এসব কারণে আমরা চিন্তিত। এর মধ্যে আবার গ্যাস-বিদ্যুৎ না থাকাও বড় সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।
বাংলাদেশ প্রতিদিন
বাস্তবে মিলছে না বাংলাদেশ ব্যাংকের এক্সিট সুবিধা
ব্যাংক খাতের খেলাপি ঋণ কমানো এবং আটকে থাকা অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এককালীন ‘এক্সিট’ সুবিধা চালু করলেও বাস্তবে এর সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রায় দুই সপ্তাহ পার হলেও বেসরকারি ব্যাংকগুলোর একটি বড় অংশ এখনো আবেদন গ্রহণ, সুদ মওকুফ কিংবা নিষ্পত্তির বিষয়ে স্পষ্ট অবস্থানে আসেনি। অনেক ব্যাংক ঝুঁকি, পরিচালনা পর্ষদের অনুমোদন, আর্থিক ক্ষতি এবং ভবিষ্যতে খেলাপির আশঙ্কার কথা উল্লেখ করে এ সুবিধা কার্যকরে অনীহা দেখাচ্ছে।অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, শুধু সুদ মওকুফ বা এককালীন নিষ্পত্তির সুযোগ দিলেই হবে না। দীর্ঘদিনের মন্দা, উচ্চ সুদের চাপ, উৎপাদন ব্যাহত হওয়া এবং নগদ অর্থের সংকটে কয়েক শ শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে সহজ শর্তে নতুন অর্থায়নের ব্যবস্থা না করলে খেলাপি ঋণ আদায়ও সম্ভব হবে না।
The Financial Express
Jan-May apparel exports to US fall over 8pc
Mohiuddin Rubel, former director of BGMEA, said the latest figures reflected both weaker US import demand and an ongoing shift in global sourcing. "The sharp contraction in China's exports and the continued growth of Cambodia and Vietnam suggest buyers are actively diversifying their sourcing. Bangladesh has also benefited from this trend to some extent, but the overall decline in US imports has constrained its export performance," he said. He said Bangladesh's return to positive growth in May was an encouraging sign, but sustaining the momentum would require stronger competitiveness, shorter lead times and higher productivity.
"With China's share of the US market shrinking rapidly, Bangladesh has an opportunity to secure additional orders if it can strengthen logistics, enhance compliance and maintain competitive pricing," he added. Rubel also expressed optimism that exports to the US market would continue to improve in the coming months as order inflows strengthened, a trend that is also reflected in Export Promotion Bureau (EPB) data.
The Business Standard
Bangladesh retains 2nd spot in US apparel market as China slump reshapes sourcing
Bangladesh retained its position as the second-largest apparel supplier to the United States in the first five months of 2026, despite a dip in shipments, as American buyers continued to pivot away from China, official data showed. According to the US Office of Textiles and Apparel (OTEXA), Bangladesh's garment exports to the US fell 8.1% year-on-year to $3.25 billion during the January-May period. However, the drop outperformed the overall US apparel import market, which contracted by 9.3%.
প্রথম আলো
পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় বসবে ‘বায়লা ফিউচার সামিট’
দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ভবিষ্যৎ নেতৃত্ব, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে ২০ ও ২১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বায়লা ফিউচার সামিট ২০২৬’। দুই দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের ১ হাজার ৫০০ জনের বেশি অংশগ্রহণকারী, ৫০০-এর বেশি সিএক্সও এবং ২০ জনের বেশি বক্তা অংশ নেবেন। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যালায়েন্স (বায়লা)। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘থিংক বিয়ন্ড টুডে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সামিটে নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্ডাস্ট্রি ৪.০, টেকসই উন্নয়ন, ভবিষ্যতের অর্থায়ন, উদ্ভাবন এবং বৈশ্বিক পোশাকশিল্পের নতুন প্রবণতা নিয়ে আলোচনা হবে। আয়োজকদের মতে, বাংলাদেশের পোশাক খাতকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
কালের কন্ঠ
ব্যবসা সহজ করতে সরকারি উদ্যোগ চান উদ্যোক্তারা
বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, উচ্চ সুদের ব্যাংকঋণ, জ্বালানিসংকট এবং প্রশাসনিক জটিলতায় ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন ধানমণ্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। এসব সমস্যা মোকাবেলায় ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার ডিজিটালাইজেশন, এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।শনিবার (১১ জুলাই) রাজধানীর নিউ ধানমণ্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় এসব দাবি উঠে আসে। এতে ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।