July 19, 2026
Textile Focus
BGMEA Provides Humanitarian Support to Flood-Affected People in Chattogram
BGMEA is continuing its relief support for people affected by the recent floods in Chattogram caused by heavy rainfall and hill torrents. The initiative is part of BGMEA’s commitment to social responsibility.The relief program is being carried out under the initiative of BGMEA Acting President Selim Rahman and the supervision of Acting Vice President Enamul Aziz Chowdhury.As part of the program, BGMEA handed over 200 sacks of relief goods each to Chattogram Metropolitan Police (CMP) Commissioner Hasan Md. Shawkat Ali on 14 July and Chattogram District Superintendent of Police Md. Masud Alam, BPM on 16 July. The relief goods will be distributed quickly to people affected by the floods. The relief goods were handed over by BGMEA Acting Vice President Enamul Aziz Chowdhury, Director and Former First Vice President S. M. Abu Tayeb, Director Md. M. Mohiuddin Chowdhury, Former Director Khandaker Belayet Hossain, and BGMEA Standing Committee Chairmen Wadud Mohammad Chowdhury, Kazi Md. Shafiqul Islam (Titu), Arshad-ur-Rahman, Riaz Waez, and Bashir Uddin Ahmed. Senior officials from CMP, Chattogram District Police, and BGMEA were also present.
সমকাল
ব্র্যান্ড ফোরামের আয়োজনে সাসটেইনেবিলিটি সামিট অনুষ্ঠিত
আকিজ বশির গ্রুপের পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএর সহযোগিতায় গতকাল শনিবার রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবিলিটি সামিট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নিয়ে টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিয়ে অগ্রগামী আলোচনায় যুক্ত হন এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন।
বিডিনিউজ২৪
বড় বাজার জাপানে রপ্তানি বাড়ছে না কেন?
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে জাপানে ১৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৬৫ শতাংশ কম। আর রপ্তানির ওই পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে ১৮ দশমিক ৫৬ শতাংশ কম। গেল অর্থবছর জাপানে পণ্য রপ্তানি করে পাওয়া ১৩৬ কোটি ডলারের মধ্যে ১১৬ কোটি ডলারই এসেছে তৈরি পোশাক থেকে। ২০২৪-২৫ অর্থবছরে জাপান থেকে আয়ের অংক ছিল ১৪১ কোটি ১৬ লাখ (১.৪১ বিলিয়ন) ডলার। আর ২০২৫-২৬ আর্থবছরে জাপানে পণ্য রপ্তানি করে ১৬৭ কোটি ডলার আয়ের লক্ষ্য ধরেছিল অন্তবর্তী সরকার। বিভিন্ন সময়ে সরকার ও রপ্তানিকারকদের পক্ষ থেকে জাপানে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও কাঙ্খিত সুফল মেলেনি। অথচ এ বাজারে তৈরি পোশাকেরই চাহিদা রয়েছে ২৫ বিলিয়ন ডলারের মত। এর মাত্র ৫ শতাংশের মত রপ্তানি করতে পারেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। বিশ্বের অন্যান্য বাজারের মত জাপানে পোশাক রপ্তানি বাড়াতে পারলে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ অবস্থান আরও মজবুত হত।
The Business Standard
New crop of garment entrepreneurs shun bank loans amid soaring borrowing costs
A new wave of debt-averse apparel entrepreneurs in Bangladesh are avoiding commercial bank loans to drive business recovery, opting instead to rely heavily on personal savings, family financing, and partnered resources amid soaring borrowing costs. According to industry insiders, this defining shift comes at a time when commercial lending rates have hovered close to 15%. With the garment sector's profit margins squeezed to less than half that level, entrepreneurs warn that sustaining a manufacturing business through traditional bank borrowing has become nearly impossible.
জাগো নিউজ২৪
চট্টগ্রামের বন্যাদুর্গতদের জন্য বিজিএমইএর মানবিক সহায়তা
চট্টগ্রামে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমানের উদ্যোগ ও ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরীর তত্ত্বাবধানে বন্যাদুর্গত মানুষের জন্য এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।ত্রাণসামগ্রী হস্তান্তর করেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি এনামুল আজিজ চৌধুরী, পরিচালক ও সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও বিজিএমইএর বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম (টিটু), আরশাদ-উর-রহমান, রিয়াজ ওয়ায়েজ ও বশির উদ্দিন আহমেদ।
The Daily Star
Sustainability must be core to business strategy
As Bangladesh prepares for LDC graduation and works to meet sustainability goals for 2030, businesses must make sustainability a core part of their strategies to remain competitive in global markets, said Shariful Islam, founder and managing director of Bangladesh Brand Forum. Sustainability should no longer be treated as an annual discussion, he stressed, but should become part of the DNA of every brand and organisation.
“Responsible business is no longer a choice; it is the foundation of our competitiveness,” he said. “This is our moment to move from responsibility to impact, and from compliance to conduct.”AkijBashir Group presented the summit, powered by SMC Enterprise Limited and American International University-Bangladesh (AIUB), in association with Pran-RFL Group and the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA).
দৈনিক ইত্তেফাক
ভেঙে যাচ্ছে বিডা-বেজা-পিপিপিএ, আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’
দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংস্কার আসছে। একীভূত হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)। বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতেই এই তিন সংস্থাকে এক ছাতার নিচে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে পাস হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’। সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। একই সময়ে নতুন পরিচয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে।