July 29, 2026
The Daily Star
Turkish Sanko wants to invest $300 million in economic zone in Mirsarai
Turkish company Sanko wants to invest $300 million in the economic zone in Mirsarai, Chattogram, to build an integrated textile production facility for both the domestic and international markets. A Sanko team expressed this interest at a meeting with Commerce Minister Khandakar Abdul Muktadir at his Secretariat office in Dhaka. Currently, the company supplies fabrics for garment manufacturing from Turkey, but it wants to expand its business in Bangladesh by setting up a factory to produce value-added fabrics. The company wants to begin operations within the next 12 to 18 months if the necessary facilities are ensured by the government, as the site has already been selected, according to a statement from the commerce ministry.
আজকের পত্রিকা
চীনের শূন্যস্থান দখলে এগোচ্ছে ভিয়েতনাম
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০২৫ সালের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে তৈরি পোশাক খাতভিত্তিক প্ল্যাটফর্ম বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি)। তথ্যটি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, চীনের বাজার অংশ কমলেও সেই সুযোগ বাংলাদেশ প্রত্যাশিতভাবে নিতে পারেনি। বরং ভিয়েতনাম ও কম্বোডিয়া নতুন বাজার, উচ্চমূল্যের পণ্য এবং দ্রুত সরবরাহ সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের বেশি আকৃষ্ট করতে পেরেছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান আরও বেশি প্রতিযোগিতার মুখে পড়বে।
The Business Standard
NBR wants Tk52,000cr extra source tax, businesses worried
On Monday, the NBR submitted an income tax collection plan to Prime Minister's Economic Affairs Adviser Rashed Al Mahmud Titumir, outlining its strategy to boost revenue, with source tax collection playing a central role. Business leaders, however, fear that the drive to collect an additional Tk54,000 crore could lead to increased harassment of businesses. They warn that, alongside targeting major tax evaders, even minor compliance errors by companies could trigger enforcement actions, potentially increasing irregularities in the tax administration process.
কালের কন্ঠ
বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ
দীর্ঘদিন ধরে উৎপাদনহীন পড়ে থাকা ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন রোডম্যাপ চূড়ান্তের পথে সরকার। বিনিয়োগ প্রস্তাব গ্রহণ থেকে চূড়ান্ত অনুমোদন ও চুক্তি সম্পাদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ৭৭ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার একটি কাঠামো নিয়ে গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে, উদ্যোগটি সফল হলে দীর্ঘদিনের অলস রাষ্ট্রীয় সম্পদ নতুন করে উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত হতে পারে। আর ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ত শিল্প পুনরুজ্জীবনের আরেকটি সুযোগ হাতছাড়া হবে। তাই ৪৪টি কারখানাকে ঘিরে সরকারের এই নতুন রোডম্যাপকে দেশের শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ প্রতিদিন
মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রুশ ব্যাংকগুলোর সঙ্গে লেনদেনে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় রুপিতে নিষ্পত্তির প্রস্তাব দিয়েছে রাশিয়া। একই সঙ্গে এ জন্য একটি স্বতন্ত্র পেমেন্ট অবকাঠামো গড়ে তোলা এবং ঢাকায় একটি রুশ ব্যাংকের শাখা খোলারও প্রস্তাব দিয়েছে দেশটি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠেয় বাংলাদেশ-রাশিয়া 'ইন্টারগভর্নমেন্টাল কমিশন অন ট্রেড, ইকোনমিক, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন'-এর বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
যুগান্তর
দুশ্চিন্তা বাড়াচ্ছে গ্যাস সংকট : উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ
শিগ্গিরই কাটছে না গ্যাস সংকট। এ সমস্যা আরও এক থেকে দেড় বছর দীর্ঘায়িত হতে পারে। যে কারণে শিল্পমালিকদের দুশ্চিন্তার অন্ত নেই। অনেক উদ্যোক্তা ঋণ নিয়ে অবকাঠামো নির্মাণ ও মেশিন স্থাপন করেও গ্যাস সংযোগ পানননি। যে কারণে উৎপাদনে যেতে পারছেন না। আবার যেসব কারখানায় সংযোগ আছে, সেখানে গ্যাস না থাকায় শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। কিন্তু কারখানায় উৎপাদন অব্যাহত রাখতে না পারলে শ্রমিকদের বেতন এবং ব্যাংক ঋণের কিস্তি কীভাবে পরিশোধ হবে-সেই দুশ্চিন্তার পরিসর বড় হচ্ছে। এজন্য ভুক্তভোগী শিল্পোদ্যোক্তাদের অনেকে এখন দিশেহারা। ফলে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ এবং উৎপাদন ও কর্মসংস্থান ধরে রাখাই এখন উদ্যোক্তাদের কাছে বড় চ্যালেঞ্জ। এজন্য তারা সরকারের আশু হস্তক্ষেপ চান।
সমকাল
বিনিয়োগের সব সেবা থাকবে বাংলাবিজ পোর্টালে
দেশে ব্যবসা শুরু ও বিনিয়োগ অনুমোদনের দীর্ঘসূত্রতা কমাতে সব সরকারি বিনিয়োগ সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাবিজ নামে একটি সমন্বিত ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্ম গড়ে তুলতে ৬৬১ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে পর্যায়ক্রমে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বিদ্যমান ওএসএস পোর্টাল একীভূত করা হবে। বিডার সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
The New Age
Hop Lun, BGMEA partner to enhance RMG skills
Hop Lun Apparel Limited has partnered with the Bangladesh Garment Manufacturers and Exporters Association to provide industry-based skills training for aspiring professionals in Bangladesh’s readymade garment sector under the Skills for Industry Competitiveness and Innovation Programme, according to a press release. Under the initiative, Hop Lun is providing training support at its Unit-2 factory through eight employees, who were evaluated and approved by BGMEA as trainers.