August 01, 2026
সমকাল
শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা
গ্যাসের অভাবে দেশের শিল্পকারখানা বড় ধরনের সংকটে পড়েছে। উৎপাদন চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় চাহিদার অর্ধেক গ্যাসও মিলছে না। এতে সক্ষমতার ৫০ থেকে ৫৫ শতাংশ কম উৎপাদন হচ্ছে কারখানায়। এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে শিল্প বাঁচাতে সঠিক জ্বালানি ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বৃহস্পতিবার সমকাল আয়োজিত এক সংলাপে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে। বিজিএমইএ সভাপতি বলেন, সরকার যখন নবায়নযোগ্য জ্বালানির কথা বলছে, তখন ‘হুইলিং চার্জ’ বা সঞ্চালন মাশুল নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করা হচ্ছে। ৩২ পয়সার চার্জকে দুই টাকা করার প্রস্তাব দিলে কোনো বিনিয়োগকারী এগিয়ে আসবে না। মার্চেন্ট পাওয়ার প্লান্টগুলোকে উৎসাহিত করতে হলে এই বাধা দূর করতে হবে। এ ছাড়া দেশে প্রায় ১২ লাখ সেচপাম্প রয়েছে, যা ডিজেলে চলে। এগুলোকে দ্রুত সৌরবিদ্যুতে রূপান্তর করতে পারলে সাশ্রয় হওয়া বিদ্যুৎ শিল্পকারখানায় দেওয়া সম্ভব হবে এবং ডিজেল আমদানির ওপর চাপ কমবে।
কালের কন্ঠ
নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা
দীর্ঘ ২১ মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর অবশেষে নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেপো রেট বা নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপে ব্যাংকগুলোর তহবিল সংগ্রহের খরচ কমবে এবং পর্যায়ক্রমে ঋণের সুদও কিছুটা কমতে পারে। এতে বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদদের একাংশ সতর্ক করে বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সুদহার কমানো হলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপও তৈরি হতে পারে।বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভায় নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নীতি সুদহার কমানোর সুফল ধীরে ধীরে পাওয়া যাবে। তবে ব্যবসা-বাণিজ্য চাঙা করতে সুদ কমানোর পাশাপাশি ব্যবসা সহজীকরণে সরকারের প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি।
The Daily Star
Prepare for LDC graduation despite possible delay
Bangladesh should continue preparing for graduation from the group of Least Developed Countries (LDCs), even if the transition is deferred by a few years, as postponement should not distract from the reforms needed to ensure a smooth and sustainable graduation, an economist said on Wednesday. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association, said Bangladesh must secure a trade agreement with the EU to retain duty-free market access. Otherwise, exporters could lose competitiveness to India, which has already signed a free trade agreement with the bloc.
The Daily Observer
Gas crisis chokes RMG output, risks exports
Bangladesh's export-oriented garment industry is facing mounting pressure as an acute gas shortage has disrupted production at factories in Savar-Ashulia, threatening shipment schedules and raising fears of lost export orders, higher production costs and further job cuts if the crisis persists. Factory owners said gas pressure had fallen so sharply that boilers could no longer generate sufficient heat to complete the final stages of production, leaving finished garments unable to be packed and dispatched to ports. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan said inadequate gas and electricity supplies had reduced factory production capacity by 25-30 per cent.
দেশ রুপান্তর
ম্যান-মেড ফাইবার পোশাক : বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
The Business Standard
Export freight costs double, lead time rises as shipping lines trim Bangladesh bookings
Shipping companies have sharply reduced bookings for export containers from Bangladesh, creating fresh uncertainty for exporters and freight forwarders. Shovon Islam, managing director of Sparrow Group, a leading garment exporter that ships under DDP, said most Bangladeshi exporters shipping under such terms are facing challenges. "We are struggling to secure bookings for US-bound containers and are having to pay significantly higher freight rates," he told The Business Standard. "Delayed shipments damages reputation and increases the risk of losing future orders. Besides, higher freight costs are pushing up our production costs," he said.
আমার দেশ
শিল্পে অচলাবস্থা, বিনিয়োগে ভাটা
জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, ডলার সংকট ও বিনিয়োগে স্থবিরতায় দেশের শিল্প খাত নজিরবিহীন চাপে পড়েছে। গত এক বছরে আড়াই শতাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে দেড় লাখের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। উৎপাদন কমেছে প্রায় সব প্রধান শিল্পে, কমছে রপ্তানি আদেশও। এ অবস্থায় শিল্পে গতি ফেরাতে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে উদ্যোক্তাদের প্রশ্ন, নিরবচ্ছিন্ন জ্বালানি ও নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ কীভাবে আসবে?
দৈনিক ইত্তেফাক
বিশ্বব্যাংকের প্রতিবেদন : তীব্র গরমের কারণে ২০২৪ সালেই বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার
বিশ্বব্যাংক ও সহযোগী সংস্থাগুলোর যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে যে, তীব্র গরম ও তাপদাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশে সরাসরি ১৩০ থেকে ১৮০ কোটি (১.৩–১.৮ বিলিয়ন) মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা দেশের মোট জিডিপির (GDP) প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশের সমান। তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে এই ক্ষতির হার আশঙ্কাজনকভাবে বাড়তে থাকে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়।বাংলাদেশসহ কয়েকটি দক্ষিণ এশীয় দেশের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক (RMG) খাত তাপদাহজনিত কারণে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। তাপদাহ মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ও এই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোর তৈরি পোশাক খাত মিলিয়ে প্রায় ৬৫.৮ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রপ্তানি আয় হারাতে পারে। তবে একটি ইতিবাচক বিষয় হলো, সরকারের 'গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড'-এর উদ্যোগে ২০১৬ সাল থেকে পরিবেশবান্ধব কারখানা গড়ার প্রক্রিয়া চালু রয়েছে। এরই সুবাদে বাংলাদেশের ২৭০টিরও বেশি কারখানা ইতোমধ্যে আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ LEED সনদ অর্জন করেছে, যা দীর্ঘমেয়াদে এই অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি প্রশমনে ভূমিকা রাখবে।