August 13, 2026
The Daily Sun
Factory reopening drive faces energy hurdle
The government’s drive to revive long-closed factories risks running into the same energy crisis already crippling operating industries, with experts warning that reopening idle plants without first securing reliable gas and power could undermine the investment, jobs and industrial growth the initiative seeks to generate. BGMEA President Mahmud Hasan Khan said the crisis was not sudden but the result of failing to take the right decisions at the right time. For a long-term solution, Bangladesh needs at least three to four floating storage and regasification units (FSRUs) so that the failure of one facility does not cause major disruption to the gas supply system, he said. The country should also move towards land-based LNG terminals to reduce investment risks. Mahmud said Bangladesh has around 1.2 million irrigation pumps running on diesel. “If these pumps can be rapidly converted to solar power, the electricity saved could be supplied to industries, while also reducing pressure on diesel imports,” he noted.
খবরের কাগজ
গ্যাসসংকট: রাজস্ব পরিশোধ করতে পারছেন না অনেকে
ব্যবসায়ীরা জানিয়েছেন, জ্বালানি খাতে খরচ বেড়েছে। সরবরাহ নিরবচ্ছিন্ন না। সম্প্রতি গ্যাসসংকটের কারণে অনেক ব্যবসায়ী কারখানা চালাতেই পারেননি। অনেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছেন। সময়মতো পণ্য উৎপাদন করতে না পারায় অনেক প্রতিষ্ঠানের ক্রয়াদেশ বাতিল হয়েছে। ব্যবসায়ীরা আয় না থাকায় ভ্যাট পরিশোধ করতে পারছেন না। ব্যবসা-বাণিজ্য ভালো না থাকায় অনেকে কর পরিশোধও করতে পারছেন না। আমদানি-রপ্তানি কমে যাওয়ায় শুল্ক আদায়ও কম।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বাবু খবরের কাগজকে বলেন, তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা গ্যাস-বিদ্যুৎসংকটে বিপাকে পড়েছেন। সময়মতো অনেক প্রতিষ্ঠান অর্ডার (ক্রয়াদেশ) অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না। যেখানে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে কীভাবে রাজস্ব পরিশোধ করবে?
The Business Standard
US business delegation in Bangladesh to explore investment opportunities
A business delegation from the United States is currently visiting Bangladesh to explore opportunities in a number of sectors, including energy and technology. "Leading American companies across energy, technology, agriculture, and finance are here to explore opportunities and build on 50+ years of US-Bangladeshi economic ties," said US Ambassador to Bangladesh Brent T Christensen on Wednesday (12 August). He warmly welcomed the US-Bangladesh Business Council (USBBC) Executive Business Delegation to Bangladesh.
The Daily Star
Trade deals crucial for Bangladesh as LDC graduation nears: HSBC official
Trade deals that secure preferential market access will become increasingly important for Bangladesh as it prepares to graduate from least developed country (LDC) status amid a tougher global trade environment, said a senior HSBC official. The comments came at an event titled, “Navigating Global Trade: Future-Proofing Bangladesh”, organised by HSBC in Dhaka on Tuesday.
দৈনিক আমাদের সময়
দক্ষ মানবসম্পদের নতুন ঠিকানা বেসরকারি বিশ্ববিদ্যালয় : ফারুক হাসান, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি
আগামী দিনের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের সাফল্য নির্ভর করবে জ্ঞান, দক্ষতা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পের প্রয়োজনকে কতটা সমন্বিত করা যায় তার ওপর। সেই পথেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও এগিয়ে যেতে হবে। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা, শিল্পসম্পৃক্ততা, গবেষণা ও মানবিক মূল্যবোধের সমন্বিত উদ্যোগ সেই সম্ভাবনার একটি দৃষ্টান্ত। শেষ পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অর্জন তার ভবন বা সনদে নয়- তার শিক্ষার্থীদের সক্ষমতায়। সেই সক্ষমতা যদি দেশের শিল্পকে এগিয়ে নেয়, নতুন কর্মসংস্থান তৈরি করে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্ত করে, তবেই উচ্চশিক্ষা তার প্রকৃত অর্থ খুঁজে পায়। আগামীর বাংলাদেশকে সেই সক্ষম প্রজন্ম উপহার দেওয়ার পথেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সমকাল
এসডিজির বাস্তবায়ন কৌশলে সংস্কারের তাগিদ
টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষত বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এছাড়া উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ-সংক্রান্ত সব কার্যক্রমই বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এজন্য উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনা প্রয়োজন। গতকাল বুধবার এসডিজি বিষয়ে তিন দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে এমন তাগিদ দেন বক্তারা। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত সোমবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ আয়োজনে যুক্ত ছিল।