August 19, 2026
প্রথম আলো
বিনিয়োগ বাড়াতে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে বিনিয়োগ করতে চান ভারতীয় ব্যবসায়ীরা। সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ কিংবা সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে এ বিনিয়োগ করতে আগ্রহী তাঁরা। এ ছাড়া সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডেটা সেন্টারের মতো প্রযুক্তিগত খাতগুলোতেও ব্যবসা বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। বৈঠকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে তাঁদের আগ্রহের কথা জানান।
আমার দেশ
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ তীব্র প্রতিযোগিতার মুখে
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর বৈশ্বিক বাজারে বাণিজ্য সুরক্ষার সমীকরণ আরো পরিবর্তিত হবে। আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক-সুবিধা সংকুচিত হওয়ার এই ক্রান্তিকালে দেশি শিল্প খাতকে বিদেশি পণ্যের অন্যায্য প্রতিযোগিতা ও তীব্র প্রতিযোগিতা থেকে রক্ষা করতে এখন থেকেই নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। এ লক্ষ্যে এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে। মূলত বাণিজ্য সক্ষমতা বাড়ানো, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতেই এ নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকে টেকসই ও কার্যকর করতে জ্বালানি নিরাপত্তা, ব্যাংকিং খাতের সংস্কার, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।
সমকাল
জ্বালানি সংকট রপ্তানি খাতের বড় সমস্যা : এইচএসবিসির আলোচনায় রপ্তানিকারকরা
জ্বালানি সংকট, অবকাঠামোর সমস্যা ও কাঁচামালের অভাবই এখন রপ্তানি খাতের বড় সমস্যা। এসব সমস্যার সমাধান করা গেলে দেশের রপ্তানি আয় অনেক বাড়ানো সম্ভব। এ ছাড়া রপ্তানি খাতে একক পণ্যে অতিনির্ভরতা একটি বড় ধরনের ঝুঁকি। রপ্তানিতে বৈচিত্র্য আনার মাধ্যমে এ ঝুঁকি কমিয়ে আনতে হবে। গতকাল মঙ্গলবার দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে রপ্তানিকারকরা এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের রপ্তানি খাতে অবদানের স্বীকৃতি দিতে এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ প্রদানের ঘোষণা দেয় এইচএসবিসি বাংলাদেশ। ইতোপূর্বে এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাওয়া তিন প্রতিষ্ঠানের প্রধানরা অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তারা হলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, উলকাসেমির সিইও ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান এবং উর্মি গ্রুপের পরিচালক ও সিইও আসিফ আশরাফ। রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান।আসিফ আশরাফ বলেন, জ্বালানি সংকট, কাঁচামালের অভাব এখন বড় চ্যালেঞ্জ। এ সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। রপ্তানি বাড়ানো, উদ্ভাবনী পণ্য যেমন পোশাকের নকশা ও অন্যান্য সেবায় এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
The Daily Star
Several initiatives of new govt praiseworthy, but there is room for improvement: BKMEA
The new government has taken several initiatives to make business operations easier, support the private sector and restore momentum to the economy, but there is room for improvement in some areas, the knitwear makers said today. For instance, the Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) said the central bank has taken several initiatives to support the private sector, including an incentive package through refinancing to help restart distressed, partially or fully closed factories.
বাংলা ট্রিবিউন
পোশাকশিল্পের সামনে নতুন চ্যালেঞ্জ: হারাতে পারে বাজার
এ প্রসঙ্গে বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, “বাংলাদেশের পোশাকশিল্প দীর্ঘদিন ধরে তুলাভিত্তিক পোশাক উৎপাদনে যে দক্ষতা অর্জন করেছে, সেটিই আমাদের অন্যতম বড় শক্তি। কিন্তু বিশ্ববাজারের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এখন শুধু বেশি পরিমাণে পোশাক উৎপাদন করলেই হবে না; কোন ধরনের পোশাক উৎপাদন করছি, কতটা মূল্য সংযোজন করতে পারছি এবং ক্রেতার পরিবর্তিত চাহিদা কত দ্রুত পূরণ করতে পারছি—এসব বিষয়ই আমাদের প্রতিযোগিতা সক্ষমতার মূল নির্ধারক হয়ে উঠছে।” তিনি বলেন, “বাংলাদেশের পোশাক রফতানিতে তুলার ওপর নির্ভরতা এখনও অনেক বেশি। বিপরীতে ভিয়েতনাম, চীন, কম্বোডিয়াসহ আমাদের প্রতিযোগী দেশগুলো অনেক আগেই মানুষ তৈরি তন্তু ও অন্যান্য অ-তুলাভিত্তিক পণ্যে বিনিয়োগ বাড়িয়েছে। ফলে তারা শুধু পণ্যের বৈচিত্র্যই বাড়ায়নি, বরং বিশ্ববাজারে উচ্চমূল্যের ও বিশেষায়িত পোশাকের বড় অংশ দখল করার সক্ষমতাও তৈরি করেছে।”
আজকের পত্রিকা
গ্যাস সংকট: এলএনজি কার্গোর দেখা নেই, শিল্প খাতের অচলাবস্থা কাটেনি
গ্যাস সরবরাহ ব্যবস্থাপনায় বিপত্তি যেন পিছু ছাড়ছেই না। কিছুদিন ধরে একটার পর একটা নতুন সমস্যার কথা প্রকাশ করছে সরকার। সবশেষ সমস্যা হিসাবে সামনে এসেছে এলএনজিবাহী কার্গোজাহাজ দেশে পৌঁছানোর সংকট। মেরামতের পর একটি ভাসমান টার্মিনাল সম্পূর্ণ প্রস্তুত হলেও সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা এলএনজির কার্গো সময়মতো না আসায় নতুন সমস্যা দেখা দিয়েছে। রূপান্তরের সমস্যার কারণে টানা ১৫ দিনের গ্যাস-সংকটের পর মাত্র এক দিনের জন্য কিছুটা স্বস্তি মিলেছিল। এবার তরল গ্যাসবাহী জাহাজ এসে না পৌঁছানোয় অনিশ্চয়তায় পড়েছে এলএনজি সরবরাহ। উৎপাদন কার্যক্রম চরম সংকটে পড়া শিল্পকারখানার অচলাবস্থা তাই শিগগির কাটছে না।