August 27, 2026
The Daily Star
Import rules open up to spur trade | Bangladesh Imports Without LC
Easing restrictions on opening letters of credit (LCs), simplifying imports and placing greater emphasis on free trade, the government has issued a new import policy order that has received a mixed reaction from business communities. Mahmud Hasan Khan, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said the trade body’s main concerns are free-of-cost (FoC) imports, value addition requirements and bonded warehouse facilities. All these issues have been incorporated into the new import policy order, but the BGMEA is still scrutinising it. If it finds anything that needs to be reviewed, the trade body will share its concerns with the commerce ministry. On value addition, Mahmud Hasan Khan said the BGMEA, Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA) and BTMA have reached a consensus before the order was finalised.
প্রথম আলো
সৌরবিদ্যুতে ঝুঁকছে বড় শিল্পগোষ্ঠী, নিজেরাই উৎপাদন করতে পারে ৬০০ মেগাওয়াট
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ তাদের ৭টি তৈরি পোশাক ও টেক্সটাইল কারখানার ছাদে ৫ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন ইউনিট স্থাপন করেছে। পাশাপাশি নতুন করে সিরামিক, তৈরি পোশাকসহ ১০টি কারখানায় ১৬ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ বসানোর পরিকল্পনা নিয়েছে তারা। এর মধ্যে চলতি বছর উৎপাদনে আসবে ৮ মেগাওয়াট। বাকিটা আগামী বছর। ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্বালানিনিরাপত্তা ও বিদেশি ক্রেতাদের কার্বন নিঃসরণের চাপ থাকায় আমরা দ্রুত সৌরবিদ্যুতে বিনিয়োগ করছি। নতুন প্রযুক্তি আসায় এখন সৌরবিদ্যুৎ স্থাপনে আগের চেয়ে সময় কম লাগছে। কারখানার ছাদের সৌরবিদ্যুতে প্রতি ইউনিটে খরচ পড়ছে ৬ থেকে সাড়ে ৬ টাকা। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে ৫ শতাংশ এবং ইডকল থেকে ৬ শতাংশ সুদে ঋণ পাওয়া যায়। তবে ইডকলের ঋণ পেতে ১০০ শতাংশ অর্থ ব্যাংক গ্যারান্টি দিতে হয়। ঋণপ্রাপ্তিতে সুদের হার কমাতে হবে অন্যথা ঋণ পরিশোধের সময় ৭ বছরের বদলে ৯ বছর করতে হবে। তাহলে মাঝারি শিল্পের মালিকেরা তাদের কারখানায় সৌরবিদ্যুৎ ইউনিট বসাতে পারবেন।
The Business Standard
RMG net earnings rebound 10% in April-June amid looming energy, cost pressures
Bangladesh Bank’s latest Quarterly Review of Readymade Garments shows net RMG exports stood at $6.23 billion in April-June, compared with $5.64 billion in January-March. Mahmud Hasan Khan Babu, president of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), said besides energy shortages, high interest rates and weaknesses in logistics, Bangladesh will face further challenges because of the free trade agreements between the European Union and India and Vietnam."However, if the domestic challenges can be addressed, the country's exports will perform better in the new fiscal year than in the previous one," he added.
The Financial Express
RMG value addition requirement raised up to 40pc
Value-addition requirement for garment exports has been raised up to 40 per cent as the government moves to reduce reliance on imported raw materials, strengthen local backward-linkage industries and curb trade-based money laundering. The government has tightened to rules on value addition to export products in the new import policy. Asked about the developments on the trade front, Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) President Mahmud Hasan Khan said the three trade bodies for textiles and garments -- BGMEA, BKMEA and BTMA--have agreed on 30-percent value addition.Bangladesh Economic Report. "Higher value addition will help in increasing local raw-material use and flourish the backward-linkages industries here in the country," he told The Financial Express.
ঢাকা পোস্ট
সুতায় আটকে বাংলাদেশ, নন-কটনে এগিয়ে বিশ্ব
পোশাক রপ্তানিতে তুলার ওপর বাংলাদেশের অতিরিক্ত নির্ভরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৈশ্বিক পোশাক রপ্তানিতে কটনের অংশ কমলেও বাংলাদেশে গত পাঁচ বছরে নন-কটন পোশাকের অংশ সামান্য বেড়েছে। ফলে বিশ্ববাজারের চাহিদা ও পণ্যের বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ আরও পিছিয়ে পড়ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা মোহিউদ্দিন রুবেল বলেন, বিশ্ব পোশাক বাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। কটনের পাশাপাশি ম্যান-মেড ফাইবার, অ্যাকটিভওয়্যার, পারফরম্যান্স পোশাক ও টেকনিক্যাল আউটারওয়্যারের চাহিদা বাড়ছে। কিন্তু বাংলাদেশ এখনো ৭০ শতাংশের বেশি কটনভিত্তিক পোশাকের ওপর নির্ভরশীল। গত পাঁচ বছরে নন-কটন পোশাকে বাংলাদেশের অগ্রগতি খুবই সীমিত, যেখানে প্রতিযোগী দেশগুলো অনেক দ্রুত এগিয়েছে।
জাগো নিউজ২৪
ব্যবসায়ীদের দাবির মুখে ন্যূনতম টার্নওভার করহার কমাচ্ছে এনবিআর
ব্যবসায়ীদের দাবির মুখে ন্যূনতম টার্নওভার করহার কমাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন আয়কর আইনে লাভ-লোকসান নির্বিশেষে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২ কোটি টাকার বেশি হলে ন্যূনতম টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ। এর প্রজ্ঞাপন নিয়ে কাজ করছে সংস্থাটি।
প্রথম আলো
নতুন আমদানি নীতি : রপ্তানিকারকের সঙ্গে চুক্তির মাধ্যমে যেকোনো পরিমাণ পণ্য আমদানি করা যাবে
ঋণপত্র (এলসি) খুলে পণ্য আমদানির সুযোগ সব সময়ই ছিল, এখনো আছে। এমনকি রপ্তানিকারকের সঙ্গে আমদানিকারকের ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে এলসি খোলা ছাড়াও এত দিন পণ্য আমদানি করা যেত। তবে তার একটা মূল্যসীমা ছিল, বছরে সর্বোচ্চ পাঁচ লাখ মার্কিন ডলার। এখন মূল্যসীমা ছাড়াই ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে যেকোনো পরিমাণ পণ্য আমদানি করা যাবে। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের আমদানিকারকদের জন্য এমন সুযোগ তৈরি করা হয়েছে নতুন আমদানি নীতি আদেশে। বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’ জারি করেছে। ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে। এ নীতিতে আমদানি কার্যক্রমের বিভিন্ন সংজ্ঞা, প্রক্রিয়া ও শর্তাবলি স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। এতে আমদানি পণ্যের উৎপত্তির দেশসংক্রান্ত তথ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এর মাধ্যমে পণ্যের উৎস সম্পর্কে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাণিজ্যচুক্তির আওতায় সুবিধা নেওয়া সহজ হবে।
The Financial Express
Judicial independence, labour rights crucial for EU mkt access
Labour rights, environmental protection and the independence of judicial institutions are among the priorities for expanding market access for Bangladeshi goods in European countries, EU Ambassador Michael Miller said on Tuesday.He also stressed the importance of the rule of law for doing business, alongside upholding human rights, noting that several complexities, including limited access to justice, are affecting EU investors in Bangladesh. He made the remarks at an event titled "Meet the Ambassador", jointly organised by the Centre for Governance Studies (CGS) and Friedrich-Ebert-Stiftung (FES) Bangladesh at Dhaka University.
বিডিনিউজ২৪
সাভার ও আশুলিয়ায় গ্যাস-বিদ্যুতে টান, কারখানায় উৎপাদন কমছে, বাড়ছে খরচ
কখনো গ্যাসের চাপ এতটাই কমে যাচ্ছে যে মেশিন চালানো সম্ভব হচ্ছে না, কখনো বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। উৎপাদন সচল রাখতে কোথাও ডিজেলের খরচ তিন গুণ হয়েছে, কোথাও সৌরবিদ্যুৎ ও ব্যাটারির ওপর ভর করতে হচ্ছে। তাতেও কমছে উৎপাদন, বাড়ছে খরচ। আর সময়মতো পণ্য পাঠানো নিয়ে তৈরি হচ্ছে শঙ্কা। সোমবার ও মঙ্গলবার সাভার-আশুলিয়া এলাকার ১০টি তৈরি পোশাক, ওয়াশিং ও সূতা কারখানা ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।তবে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কারখানা বন্ধ হয়নি বলেছেন উদ্যোক্তা, কর্মকর্তা ও শিল্প পুলিশের কর্মকর্তারা।