BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 02, 2026

uploads/trade_daily/digest_photo_IMG-20260902-WA0020__1788332307.jpg
The Business Standard
Mahmud Hasan Khan Babu, president of the BGMEA, attributed the RMG export growth in August partly to a low base in the same month last year, when US reciprocal tariffs contributed to a 3% decline in exports to the US and a 10.43% fall in shipments to the European market. Compared with July 2026, August earnings actually fell by about $278 million, he pointed out.However, he said the growth reflected the industry's resilience amid the ongoing gas crisis, high interest rates and adverse global trade conditions. Recent government policy support had also helped protect the industry. For a sustainable export recovery, he stressed the need for stronger policy support on energy security, lower interest rates and reducing the cost of doing business while improving the ease of doing business. https://www.tbsnews.net/economy/bangladeshs-exports-jump-1314-august-rmg-non-rmg-sectors-grow-1530616
uploads/trade_daily/digest_photo_bisness-d63c98__1788332752.webp

আমার দেশ
সম্ভাবনার অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানিতে টান এই নেতিবাচক প্রবৃদ্ধি মূলত পোশাক খাতের সামগ্রিক প্রবণতার অংশ বলে মনে করেন এ খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। এ ছাড়া গত অর্থবছরের একটি বড় সময় পণ্য শিপমেন্টে ঝামেলাও এই নেতিবাচক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমার দেশকে বলেন, অপ্রচলিত বাজারের এই নেতিবাচক প্রবণতা মূলত শিল্পের ওপর পড়া সামগ্রিক প্রভাবেরই অংশ। তবে অপ্রচলিত বাজারে নেতিবাচক প্রবৃদ্ধির মাত্রা তুলনামূলক বেশি। এর মধ্যে সৌদি আরবের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতির প্রভাব রয়েছে। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ক্ষেত্রে পেমেন্ট-সংক্রান্ত সমস্যা, দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন সময় রাশিয়ায় স্টোর বন্ধ হয়ে যাওয়ার বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। এসব কারণে রাশিয়ার বাজারে রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়েছে। https://www.dailyamardesh.com/business/amdinn3d7a9mp

uploads/trade_daily/digest_photo_1e3853c24369ebf948e447db7009dcbf-6a9741d1e205e__1788332752.webp

দৈনিক ইত্তেফাক
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকায় কিনবে সরকার টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তার অংশ হিসেবে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্যাকেজ অনুযায়ী, ছাদে উৎপাদিত বিদ্যুৎ ইউনিট প্রতি সাড়ে ১০ টাকায় সরকারের কাছে বিক্রি করতে পারবেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। https://www.ittefaq.com.bd/807575/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A7%8E-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F

uploads/trade_daily/digest_photo_Lead-Photo__1788332752.jpg

বনিকবার্তা
দেশে বৃহৎ শিল্পের উৎপাদন সূচক প্রথমবারের মতো ঋণাত্মক দেশে উৎপাদনমুখী বৃহৎ শিল্প খাতের সংকট এখন বহুমাত্রিক। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছিল কয়েক বছর ধরেই। অতি সাম্প্রতিক সময়ে গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। কোথাও বিক্রি ও ক্রয়াদেশ হ্রাস পাওয়ায় উৎপাদন সক্ষমতা কমিয়ে আনা হচ্ছে, আবার কোথাও ব্যাংক ঋণের চাপ উদ্যোক্তাদের নতুন বিনিয়োগ থেকে দূরে রাখছে। জ্বালানি সংকটে উৎপাদন ধরে রাখতে বাড়ছে ব্যয়। এর সঙ্গে ডলার সংকট, দুর্বল চাহিদা ও ব্যাংক খাতের তারল্য সংকট যুক্ত হয়ে শিল্প খাতের সামগ্রিক পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। তৈরি পোশাক শিল্পে গ্যাস সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ডাইং, ওয়াশিং ও স্পিনিং কারখানায়। তবে ওভেন কারখানাগুলোর ক্ষতি তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান বণিক বার্তাকে বলেন, ‘গ্যাস সমস্যা এখনো কাটেনি। চাপ সামান্য বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না। বিদ্যুতের লোডশেডিংও কিছুটা কমেছে। তবে গ্যাস সংকটের কারণে কারখানা সাময়িকভাবে বন্ধ রাখাকে স্থায়ী বন্ধ বা লে-অফ হিসেবে দেখার সুযোগ নেই। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন দিয়ে উৎপাদন সাময়িক বন্ধ রাখছে বা দিনের একটি সময়ের পর ছুটি দিয়ে দিচ্ছে।’ https://www.bonikbarta.com/economy/ZIEn8Fh4J1B9SUXV

uploads/trade_daily/digest_photo_nbr-mspxq5i2eehic3w-20260812161811-mtiubnd24q6seq0-20260901214846__1788332752.webp

জাগোনিউজ২৪
বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে রপ্তানি খাতকে উৎসাহিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পোশাক শিল্পের লিড টাইম কমানোর লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সবিহীন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন (বিশেষ ধরনের সুতা) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নীতিগত অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক সাধারণ আদেশে সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। https://www.jagonews24.com/m/economy/news/1153050

uploads/trade_daily/digest_photo_Exports_rise__1788333316.jpg

The Daily Star
Exports grew 13% in Aug on RMG rebound Bangladesh merchandise exports grew 13.14 percent year-on-year to $4.43 billion in August, driven by a rebound in garment shipments, according to official data. Mahmud Hasan Khan, president of BGMEA, said export performance has not improved significantly in August. He said garment exports stood at only $3.17 billion in August last year, following a decline in shipments to the US due to reciprocal tariffs and lower exports to the European Union. “Against this relatively low base, the August 2026 export figure of $3.61 billion shows a higher growth rate, but export performance has not improved significantly,” said the BGMEA president. Hasan said overall export growth in the first two months of FY27 stands at 5.12 percent, below the industry’s target. “Given the ongoing gas crisis, high interest rates, and adverse global trade conditions, all combined in a period of severe challenge, this growth undoubtedly reflects the industry’s capability and resilience,” he added. https://www.thedailystar.net/business/economy/news/exports-grew-13-aug-rmg-rebound-4262536

uploads/trade_daily/digest_photo_IMG-20260902-WA0016__1788333316.jpg

প্রথম আলো
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ওপর টার্নওভার কর দিতে হবে না, এনবিআরের প্রজ্ঞাপন জারি বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে কোনো টার্নওভার কর দিতে হবে না। এমন প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়া দুই কোটি টাকা থেকে চার কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর টার্নওভার কর দশমিক ৫ শতাংশ। এর মানে, যত টাকা বার্ষিক লেনদেন হবে, এর ওপর দশমিক ৫ শতাংশ বা আধা শতাংশ কর দিতে হবে। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে ১ শতাংশ ন্যূনতম কর দিতে হবে। https://www.prothomalo.com/business/economics/qh2ytudwu7

uploads/trade_daily/digest_photo_news_1788317866968__1788333316.webp

দৈনিক আমাদের সময়
নতুন জাতীয় বেতন স্কেলের প্রভাব : মড়ার উপর খাঁড়ার ঘা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি ইনামুল হক খান বাবলু বলেন, পোশাক শিল্পের অবস্থা এখন ভয়াবহ খারাপ। কর্মীদের নিয়মিত বেতন দেওয়া যাচ্ছে না। নিয়মিত বেতন দিতে না পারায় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। প্রতিনিয়ত বন্ধের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে শিল্প-কারখানা বাঁচিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। সরকারি বেতন বৃদ্ধি নতুন করে শিল্প-কারখানায় চাপ বাড়াবে। https://www.dainikamadershomoy.com/details/01a05e6e757b2

uploads/trade_daily/digest_photo_e01d47cb73eaddd1abb4d954344c9511__1788333316.jpg

The New Age
NBR cuts minimum turnover tax for small businesses The National Board of Revenue has reduced the minimum turnover tax burden on small businesses by exempting firms with annual turnover of up to Tk 2 crore from the levy, which was payable even when a business makes little or no profit. The Internal Resources Division, issued a notification on Monday, signed by its acting secretary and acting chairman of the National Board of Revenue Ahsan Habib, introducing a revised structure for the minimum turnover tax, Under the new provision, businesses and companies with annual turnover of up to Tk 2 crore would be exempted from the tax. https://www.newagebd.net/post/economy/311985/nbr-cuts-minimum-turnover-tax-for-small-businesses

uploads/trade_daily/digest_photo_rmg-ap__1788333316.jpeg

Financial Express
Tariff Refunds: CCC urges US brands to share proceeds with RMG suppliers, workers The Clean Clothes Campaign (CCC) has urged major US apparel brands and buyers to disclose tariff refunds received from the US government and share the proceeds with suppliers and garment workers who bore the financial burden of higher duties. The campaign group says multinational brands secured hundreds of millions of dollars in refunds after recent US tariff hikes were struck down, while suppliers and workers in sourcing countries such as Bangladesh were left to absorb much of the earlier costs. https://thefinancialexpress.com.bd/trade/tariff-refunds-ccc-urges-us-brands-to-share-proceeds-with-rmg-suppliers-workers

uploads/trade_daily/digest_photo_Talha-6a96747f83c97__1788333316.jpg

The Daily Sun
EU leadership requires steady RMG supply, eco-friendly presentation: Ambassador To maintain leadership in the European market, Bangladesh must ensure an uninterrupted supply of apparel and present products in an eco-friendly manner, said Khandker M Talha, permanent representative of Bangladesh to UNESCO and ambassador of Bangladesh to France.He made the remarks during the inauguration of the international textile trade fair "Texworld Apparel Sourcing Paris – Autumn 2026" in the French capital. https://www.daily-sun.com/diplomacy/895351/eu-leadership-requires-steady-rmg-supply-eco-friendly-presentation-ambassador-talha

uploads/trade_daily/digest_photo_ajker__1788333389.jpg

আজকের পত্রিকা
এআই বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনতে পারে, ব্যাংক অব ইংল্যান্ডের সতর্কতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এআই খাতে প্রবৃদ্ধি ধসে পড়লে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে। যা থেকে একটি ‘বাজার সংশোধন’ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সোমবার যুক্তরাষ্ট্রে জি২০ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন কোম্পানিকে ‘একাধিক প্রতিষ্ঠানে একই সময়ে বিঘ্ন ঘটার’ মতো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে। https://www.ajkerpatrika.com/business/ajpboxj8fk9et