BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 03, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_12.39.21_PM__1788418000.jpeg
বিডিনিউজ২৪
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে প্রতিনিধি দল তৈরি পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে সেগুলো সমাধানে তার সহযোগিতা কামনা করেন। বঙ্গভবনে বুধবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে এ সাক্ষাৎ হয়। বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ প্রতিনিধি দল পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরলে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যপারে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘদিন ধরে তৈরি পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।” এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে বিজিএমইএ প্রতিনিধি দল। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাাবাদ ব্যক্ত করেন। https://bangla.bdnews24.com/bangladesh/f7fbf719f873
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_12.47.35_PM__1788418166.jpeg

জাগো নিউজ২৪
রাষ্ট্রপতির কাছে পোশাকখাতের যে চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরলো বিজিএমইএ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধিদল। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি, উদীয়মান চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়করণসহ দেশীয় শিল্প সুরক্ষার বিভিন্ন নীতিগত বিষয়ে বিশদ আলোচনা হয়। বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী এবং অন্য পরিচালকরা। https://www.jagonews24.com/m/economy/news/1153194

uploads/trade_daily/digest_photo_fe__1788418166.jpg

The Financial Express
BGMEA DELEGATION MEETS MIRZA FAKHRUL : President for urgent action to address RMG sector challenges President Mirza Fakhrul Islam Alamgir on Wednesday stressed the need to address the existing challenges facing the country's readymade garment (RMG) industry. He made the remarks when a delegation of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), led by its President Mahmud Hasan Khan, paid a courtesy call on him at Bangabhaban. During the meeting, the delegation apprised the President of the challenges confronting the garment industry and sought his cooperation in resolving them. The President assured the delegation that necessary measures would be taken to address their concerns. The government is working to tackle mismanagement and irregularities that have persisted in the garment industry for a long time, he added. https://today.thefinancialexpress.com.bd/trade-market/president-for-urgent-action-to-address-rmg-sector-challenges-1788370573 https://today.thefinancialexpress.com.bd/trade-market/president-for-urgent-action-to-address-rmg-sector-challenges-1788370573

uploads/trade_daily/digest_photo_sun__1788418166.jpg

The Daily Sun
Govt trying utmost to resolve RMG crisis: Mirza Fakhrul President Mirza Fakhrul Islam Alamgir said that the government was making every effort to resolve the problems facing Bangladesh’s ready-made garment (RMG) sector. “The government is working to address the mismanagement and irregularities that have persisted in the country’s garment industry for a long time. Utmost efforts are continuing to resolve the existing problems quickly,” he said. The president made the remarks when a delegation of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Board of Directors paid a courtesy call on him at Bangabhaban on Wednesday. BGMEA President Mahmud Hasan Khan led the delegation. During the meeting, the delegation briefed the president on the problems facing the RMG industry and sought his cooperation in resolving them. The president assured them that necessary steps would be taken to address their concerns. The BGMEA invited Mirza Fakhrul to attend the closing ceremony of the 25th BATEXPO 2026 as the chief guest on 19 November. The president expressed interest in attending the event. https://www.daily-sun.com/business-print/895696

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_10.43.58_AM__1788418423.jpeg

দেশ রুপান্তর
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে সমস্যাগুলো সমাধানের ওপর রাষ্ট্রপতির গুরুত্বারোপ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিনিধিদল বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে বিদ্যমান সমস্যাগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরে তা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।জবাবে রাষ্ট্রপতি তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যপারে আশ্বস্ত করেন। রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে তৈরী পোশাক শিল্পে যে অব্যবস্থাপনা ও অনিয়ম চলে আসছে তা সমাধানে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। সাক্ষাতকালে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আগামী ১৯ নভেম্বর ২০২৬, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬ (BATEXPO 2026)-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাাবাদ ব্যক্ত করেন। https://www.deshrupantor.com/717426/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B

uploads/trade_daily/digest_photo_bonik__1788418423.jpg

বণিক বার্তা
এইচএসবিসি, ইইউ, সুইডিশ দূতাবাস ও এআইআইয়ের আলোচনা সভা : পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে বিনিয়োগ লাগবে ৬.৬ বিলিয়ন ডলার বাংলাদেশের তৈরি পোশাক খাতে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছে অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউট (এআইআই)। এ লক্ষ্যে পোশাক খাতে নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা।বাংলাদেশের পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনায় এ তথ্য উঠে আসে।অনুষ্ঠানে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান একেএম সোহেল, সুইডিশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওলে লুনদিন, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেইন এবং বিজিএমইএর সহসভাপতি বিদ্যা খান উপস্থিত ছিলেন। এছাড়া এআইআইয়ের ক্রিস্টিনা এলিন্ডার লিল্হাস, এইচঅ্যান্ডএম গ্রুপের কিম হেলস্ট্রম ও অলিভিয়া উইন্ডহাম স্টুয়ার্টসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। https://bonikbarta.com/economy/TaEDd6zdHyoB9mBH

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_11.28.41_AM__1788418648.jpeg

আগামীর সময়
চালু কারখানায় জ্বালানি সরবরাহে নিশ্চয়তা চান ব্যবসায়ীরা তীব্র জ্বালানি সংকটে কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় দেশে বেসরকারি বিনিয়োগে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে বিদ্যমান শিল্পকারখানার উৎপাদন যখন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তখন সংকট কাটাতে সৌরবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। গতকাল বুধবার ইআরএফ ও সিপিডি আয়োজিত ‘অর্থনৈতিক প্রেক্ষাপট ও উদীয়মান চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বক্তারা জানিয়েছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরাতে দ্রুত সময়ের মধ্যে চলমান কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে সোলার প্রযুক্তির প্রসার এখন সময়ের দাবি। https://www.agamirsomoy.com/economics/2agkqcruhpqb

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_11.39.57_AM__1788418648.jpeg

দৈনিক আমাদের সময়
প্রণোদনার টাকায় কারখানা সচল হওয়া নিয়ে শঙ্কা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে এক কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে বিভিন্ন খাতের শিল্প কারখানাকে ৬০ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তার মধ্যে এককভাবে সবচেয়ে বেশি টাকা পাবে তৈরি পোশাক খাত। একেবারে বন্ধ হয়ে গেছে এমন কারখানার পাশাপাশি আংশিক বন্ধ কারখানাগুলোকেও প্রণোদনার আওতায় আনা হয়েছে। সরকারের এমন নীতিগত সিদ্ধান্ত সত্ত্বেও এ ধরনের প্রণোদনায় এসব কারখানা আদৌ সচল হবে কিনা তা নিয়ে ব্যবসায়ীদের শঙ্কা রয়ে গেছে। বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী আমাদের সময়কে বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ১৫টি প্রতিষ্ঠান প্রণোদনার টাকা চেয়ে আবেদন করেছে। তাদের মধ্যে আমরা ১১টি প্রতিষ্ঠানের জন্য সুপারিশ করেছি। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চারটিকে বাতিল করেছি। তিনি বলেন, আরও কয়েকটি প্রতিষ্ঠান আবেদন করতে আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে। https://www.dainikamadershomoy.com/details/01a0634fdbb88

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_11.38.02_AM__1788418648.jpeg

জাগো নিউজ২৪
সবুজ ও টেকসই অর্থায়নে ‌‘মন্দা’, কমেছে বিনিয়োগ-আদায় দেশে সবুজ ও টেকসই অর্থায়নে নতুন বিনিয়োগের গতি কমার পাশাপাশি কমেছে ঋণ আদায়ের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এক বছরের ব্যবধানে সবুজ অর্থায়নে বিনিয়োগ কমেছে তিন হাজার ৫৬৬ কোটি টাকা এবং টেকসই অর্থায়নে কমেছে ৪৯ হাজার ৭৬২ কোটি টাকা। তবে বেড়েছে ঋণ পুনঃতফসিলের পরিমাণ। ব্যবসায়িক অনিশ্চয়তা, উচ্চ সুদহার, গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধিকে নতুন ঋণ নেওয়ার আগ্রহ কমার অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত টেকসই অর্থায়নসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশে সবুজ শিল্প ও টেকসই অর্থায়ন- দুই খাতেই বিনিয়োগ কমেছে। ২০২৬ সালের মার্চ প্রান্তিক শেষে সবুজ অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৬ কোটি ৭০ লাখ টাকা। একই সময়ে টেকসই অর্থায়নে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ কোটি ২ লাখ টাকা। https://www.jagonews24.com/m/economy/news/1153305

uploads/trade_daily/digest_photo_n_age__1788418856.jpg

The New Age
HSBC, EU, Sweden push clean energy transition for RMG sector HSBC Bangladesh, the Apparel Impact Institute, the Embassy of Sweden and the Delegation of the European Union to Bangladesh have called for faster access to reliable and competitively-priced clean energy to help Bangladesh’s readymade garment sector cut emissions and remain competitive in global markets. The call came at a high-level roundtable titled ‘Advancing Decarbonisation for Apparel in a Changing Energy Landscape’, held recently with government officials, global apparel brand representatives, manufacturers, financial institution officials, development partners and industry association leaders, said a press release. https://www.newagebd.net/post/business-back/312170/hsbc-eu-sweden-push-clean-energy-transition-for-rmg-sector

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_11.06.35_AM__1788418856.jpeg

The Daily Star
Bring idle power plants back on Amid the energy crisis that has been dragging on for more than a month, top business leaders have recommended bringing idle power plants run by coal, furnace oil and diesel back into operation as a short-term measure. They say this would reduce some of the pressure on gas supplies used for electricity generation, allowing more gas to be diverted to manufacturing units.The ownership of coal, furnace oil and diesel-fired power plants in Bangladesh is split between the government and private independent power producers. Private companies hold a large share of oil-based generation, while coal-fired capacity is driven by large public-private or state ventures. The proposal by the business leaders is aimed at firefighting the immediate energy crisis triggered by the US-Israeli war on Iran, which has disrupted shipping through the Strait of Hormuz and severely affected liquefied natural gas (LNG) deliveries from the Middle East. Alternatively, refined heavy fuels and coal are available in regional markets, including Singapore, Malaysia and Indonesia. https://www.thedailystar.net/business/economy/news/bring-idle-power-plants-back-4263436

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-03_at_11.34.59_AM__1788418856.jpeg

সমকাল
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল খেলাপি কম দেখাতে ঋণ পুনঃতপশিলে একের পর এক ছাড় দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কারখানা সচল করতে বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। এতসব উদ্যোগের মধ্যে খেলাপি ঋণ না কমে আরও বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা বেড়ে ফের ছয় লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা প্রায় এক-তৃতীয়াংশ। বর্তমানে খেলাপি ঋণের এ হার বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বোচ্চ। সংশ্লিষ্টরা জানান, প্রকৃত চিত্র সামনে আনায় খেলাপি ঋণের পরিমাণ এ পর্যায়ে উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অনিয়ম জালিয়াতিতে সম্পৃক্ত প্রভাবশালী ব্যবসায়ীরা পলাতক। কেউ কেউ জেলে আছেন। নানা কৌশলে খেলাপি ঋণ গোপনের সুযোগ বন্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রকৃত চিত্র সামনে আনার ওপর জোর দেয়। https://samakal.com/economics/article/370900/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A7%AC-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B2