BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 05, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-05_at_1.32.55_PM__1788593890.jpeg
কালবেলা
দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার দরজা এক মাস আগেই খুলেছে। গত ৪ আগস্ট দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আওতায় দেশটির বাজারে ৮ হাজার ৪২৮টি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। এর মধ্য দিয়ে কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি বাড়বে বলে আশা করা হচ্ছে। বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান কালবেলাকে বলেন, এ চুক্তির ফলে আমাদের শুল্ক বাধা কেটে যাবে ঠিক; কিন্তু এরপরও ভৌগোলিক কারণে চীন ও ভিয়েতনাম বাজারটিতে এগিয়ে থাকবে। কারণ, তাদের লিড টাইম কম। আমাদের লিড টাইম কমিয়ে আনতে গভীর সমুদ্রবন্দরের দ্রুত উন্নয়ন ও বন্দরে সেবার গতি আরও বাড়াতে হবে। শুধু কম দামে পণ্য দেওয়ার সক্ষমতা থেকে বেরিয়ে এসে বেশি মূল্য সংযোজনকারী পণ্য তৈরির দিকে যেতে হবে। বাজার দখলের লড়াই শুধু শুল্ক সুবিধা দিয়ে হবে না। কোরিয়ার ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের নকশা, মান ও পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/324932
uploads/trade_daily/digest_photo_n_age__1788593890.jpeg

The New Age
Bangladesh rises from 14th to second-largest textile exporter in two decades: report Bangladesh has risen from the 14th position in 2006 to become the world’s second-largest textile exporter in 2025, while Vietnam advanced from 21st to third, with China retaining its position as the largest exporter. Together, China, Bangladesh and Vietnam accounted for about 44 per cent of global textile exports in 2025, marking a significant shift in the global clothing manufacturing landscape, according to Just-style, a leading publisher of global apparel industry information. Bangladesh and Vietnam have overtaken much of the competition in the global garment industry over the past two decades, narrowing the gap with China in textile exports, according to the International Cotton Advisory Committee, or ICAC. https://www.newagebd.net/post/apparel/312407/bangladesh-rises-from-14th-to-second-largest-textile-exporter-in-two-decades-report

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-05_at_10.40.02_AM__1788593890.jpeg

The Daily Star
Bangladesh Garment Industry Energy Crisis | Energy crisis squeezes apparel margins as Christmas airlift looms Local apparel exporters are fearing expensive airfreight and discounts from international clothing retailers and brands because of delays in production and timely shipment of goods due to the current energy crisis. The suppliers are now scrambling to complete production and ship goods on time, as July to the first week of December is the peak period for Christmas shipments. “Buyers have been asking for timely shipment as many are lagging behind in making the Christmas deliveries on time amid the energy crisis,” said Anwar-Ul-Alam Chowdhury (Parvez), chairman and managing director of Evince Group, whose clients include Levi’s, Armani, Zara and H&M. Shovon Islam, managing director of Sparrow Group, a garment exporter, said he has been continuing production with diesel-run generators to meet tight production and shipment deadlines. https://www.thedailystar.net/business/economy/news/energy-crisis-squeezes-apparel-margins-christmas-airlift-looms-4264371

uploads/trade_daily/digest_photo_bonik__1788594056.jpg

বণিক বার্তা
বিদ্যুৎ-গ্যাস খাত সংস্কারে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা, আমদানি ও নতুন বড় প্রকল্পেই বেশি ঝোঁক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন টার্মিনাল নির্মাণের মাধ্যমে বাড়ানো হবে এলএনজি আমদানির সক্ষমতা, নির্মাণ করা হবে গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, নেয়া হবে আরো একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মতো বড় প্রকল্প। ২০৩১ সালের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। https://www.bonikbarta.com/bangladesh/iSFYEu3nqpbnky4m

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-05_at_10.30.29_AM__1788594056.jpeg

প্রথম আলো
ইউরোপে অবিক্রীত পোশাক ধ্বংসে নিষেধাজ্ঞা, বাংলাদেশের সামনে সংকট নাকি সম্ভাবনা : মো. মহিউদ্দিন রুবেল, বিজিএমইএ এর সাবেক পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিশ্ব ফ্যাশন বাজারে পরিবর্তনের হাওয়া বইছে। এর প্রভাব বাংলাদেশের তৈরি পোশাক খাতেও পড়ছে। স্থায়িত্ব বা পরিবেশবান্ধব নীতি এখন আর শুধু তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে আইনি বাধ্যবাধকতায়। এর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চালু করেছে ‘টেকসই পণ্যের পরিবেশবান্ধব নকশা বিধিমালা’। এই কাঠামোর অধীনে অবিক্রীত পোশাক, পোশাকের অনুষঙ্গ ও জুতা ধ্বংস বা পুড়িয়ে ফেলার ওপর উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যে খাতের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, সেই পোশাকশিল্পের জন্য এই নিয়ন্ত্রণ শুধু পরিবেশগত নীতি নয়; বরং এটি আগামী দিনের ব্যবসায়িক মডেল বদলেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সময়মতো বিষয়টি বুঝে প্রস্তুতি নিতে পারলে এটি ঝুঁকির বদলে সুযোগ হয়ে উঠতে পারে।