September 07, 2026
সমকাল
বাংলাদেশের পোশাক রপ্তানি ভিয়েতনামের অর্ধেক
যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম আরও বড় ব্যবধানে এগিয়েছে। ভলিউম ও পোশাকের ইউনিটপ্রতি মূল্য দুই দিক থেকেই এগিয়ে যাচ্ছে ভিয়েতনাম। কয়েক বছর ধরেই ক্রমে এ ব্যবধানের ফলে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি এখন বাংলাদেশের প্রায় দ্বিগুণ। তৈরি পোশাক দেশের প্রধান রপ্তানি পণ্য। মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশই আসে এ পণ্য থেকে। চলতি পঞ্জিকা বছরের প্রথম সাত মাস, অর্থাৎ গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ। ভিয়েতনামের কমেছে মাত্র ১ শতাংশ। বাংলাদেশের রপ্তানি কমে ৪৬৬ কোটি ডলারে নেমে এসেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৯৮ কোটি ডলার। অর্থাৎ, সাত মাসের ব্যবধানে প্রধান বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩২ কোটি ডলার।
বাংলাদেশ প্রতিদিন
শিল্পসংকট সহায়তা সেল চান ব্যবসায়ীরা
দেশের শিল্প খাতের বিভিন্ন সংকট দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি বিশেষ ‘শিল্পসংকট সহায়তা সেল’ গঠনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের মতে জ্বালানিসংকট, ঋণ পরিশোধের চাপ, বন্দর ও কাস্টমস জটিলতাসহ শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে একাধিক মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় প্রয়োজন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কার্যকর সেল গঠন করা হলে উৎপাদন খাতের সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো এবং সমাধানের উদ্যোগ নেওয়া সহজ হবে। জানতে চাইলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দেশের উৎপাদন খাত বর্তমানে জ্বালানি, অর্থায়ন, বন্দর ও কাস্টমস-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব সমস্যার সমাধানে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি শিল্পসংকট সহায়তা সেল গঠন করা হলে উৎপাদনকারীদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে উপস্থাপন করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’
https://www.bd-pratidin.com/last-page/2026/09/07/1297369
The New Age
Bangladesh resolves 48 trade barriers with EU
Bangladesh has resolved 48 of the 61 non-tariff barriers identified by the European Union with the remaining 13 issues under the process of settlement. Commerce minister Khandakar Abdul Muktadir made the remarks on Sunday following a meeting with representatives of the EU delegation in Bangladesh at the Secretariat in Dhaka. The minister said the government had coordinated with the National Board of Revenue and the agriculture, fisheries and livestock, and shipping ministries to resolve the barriers.
https://www.newagebd.net/post/trade-commerce/312725/bangladesh-resolves-48-trade-barriers-with-eu
আজকের পত্রিকা
যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে উদ্বেগ: পোশাক রপ্তানির বড় গন্তব্যে ভাটা
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রথম সাত মাসে বিশ্ববাজার থেকে মার্কিন ক্রেতারা গত বছরের একই সময়ের তুলনায় পোশাক আমদানি কমিয়েছে ৮ দশমিক ৬৫ শতাংশ। সেখানে একই সময়ে এককভাবে বাংলাদেশ থেকেও পোশাকের আমদানি কমিয়েছেন ৬ দশমিক ৫০ শতাংশ। এতে শুধু বাংলাদেশের রপ্তানির অর্থমূল্যই কমেনি। পাশাপাশি রপ্তানির পরিমাণ কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং গড় ইউনিট মূল্যও কমেছে ২ দশমিক ২৬ শতাংশ। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার। ফলে দেশটির ক্রেতাদের চাহিদা কমলে বাংলাদেশের রপ্তানিতেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। বিশেষ করে একই সময়ে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার মতো কয়েকটি প্রতিযোগী দেশ যখন রপ্তানির পরিমাণ বাড়াতে পারছে, তখন বাংলাদেশের জন্য বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি নতুন ক্রয়াদেশ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেখানে জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি ১০ দশমিক ৭৩ শতাংশ কমে যাওয়া উদ্বেগের বিষয়। এটিকে সতর্কসংকেত হিসেবে দেখা দরকার।
https://www.ajkerpatrika.com/business/ajpluzrexkqem
The Daily Star
Bangladesh’s costly trade fallacy
The government has pitched the Gunvor deal as an act of prudent hedging and commercial common sense. Qatar, historically Bangladesh’s largest LNG supplier, has invoked force majeure on several contracts and warned it may deliver only half of its promised 2026 volumes -- collateral damage from geopolitical tensions around the Strait of Hormuz and US-Israeli attacks on Iran. Asked to comment by this reporter at a press conference yesterday, Commerce Minister Khandakar Abdul Muktadir defended the purchase, insisting the cabinet approved the deal strictly on its economic merit. Based on the index price on the day of approval, the average price for all 117 cargoes works out to around $9 per MMBtu, according to the minister. “We considered that to be a good offer, so we approved it,” Muktadir said, maintaining that the government applies its “best judgment based on the merit of individual purchase”.
https://www.thedailystar.net/news/bangladesh/news/bangladeshs-costly-trade-fallacy-4266716
প্রথম আলো
এইচঅ্যান্ডএমের কার্যাদেশ কমায় মিয়ানমারে কারখানা বন্ধ, চাকরি হারাবেন ৩,০০০ শ্রমিক
মিয়ানমার থেকে ব্যবসা গোটানোর অংশ হিসেবে কার্যাদেশ কমিয়ে দিচ্ছে আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। এতে মিয়ানমারে চীনা প্রতিষ্ঠান টেং হুইয়ের একটি পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর সংবাদে বলা হয়েছে, এইচঅ্যান্ডএমের কার্যাদেশ কমে যাওয়ায় চীনের পোশাক প্রতিষ্ঠান টেং হুই ইয়াঙ্গুনে তাদের একটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে। ১৩ বছর কার্যক্রম চালানোর পর চলতি মাসের শেষে কারখানাটি বন্ধ হবে। এতে তিন হাজারের বেশি পোশাকশ্রমিক চাকরি হারাবেন।
https://www.prothomalo.com/business/world-business/ikfir9ee0m