BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 10, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_12.39.01_PM__1789022789.jpeg
আমার দেশ
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ আরো তিন বছর (২০২৯ সালের নভেম্বর পর্যন্ত) সময় পাচ্ছে। জাতিসংঘ উন্নয়ন নীতি কমিটি (ইউএন-সিডিপি) এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) বর্ধিত সময়সীমার এই আবেদন ইতিবাচকভাবে নিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনে এটি অনুমোদন পেতে পারে। সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে জাতীয় উত্তরণ তদারকি ও সমন্বয় কমিটির দ্বিতীয় সভায় এমন তথ্য উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, অর্থ সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। https://www.dailyamardesh.com/amar-desh-special/special-report/amdervrjuu37l
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_10.49.41_AM__1789022789.jpeg

The Business Standard
US cotton to reach Bangladesh faster as private warehouse opens in Nov Bangladeshi textile businesses will be able to buy American cotton locally from November through the country's first privately operated US cotton warehouse, a move expected to significantly reduce import lead times and lower reliance on intermediaries. Mahmud Hassan Khan Babu, President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), stated that apparel exporters are keenly awaiting official implementation guidelines from US authorities. "The US Embassy indicated that procedures for obtaining tariff-related benefits for garments made with US cotton should be clarified by September," Babu said, adding that the association will follow up with officials in Dhaka. https://www.tbsnews.net/economy/rmg/us-cotton-reach-bangladesh-faster-private-warehouse-opens-nov-1537371

uploads/trade_daily/digest_photo_n_age__1789023107.jpg

The New Age
RMG exports to major destinations post positive growth in July-August The EPB said that the export performance came amid a challenging global trade environment, with stronger demand in major markets and increased buyer confidence in Bangladesh supporting exports. Manufacturers, however, said that despite domestic and external challenges, including gas and energy shortages and global geopolitical tensions, export earnings increased partly because the export was low in July-August 2025 due to the impact of reciprocal tariffs. BGMEA president Mahmud Hasan Khan told New Age that overall RMG export growth in the first two months of FY27 reflected the industry’s resilience and capacity despite the ongoing gas crisis, high interest rates and adverse global trade conditions. He said recent positive government policy measures had also helped protect the industry. ‘For a sustainable export recovery, policy support must be strengthened in energy security, interest-rate reduction and lowering the cost of doing business, while ensuring ease of doing business,’ he added. https://www.newagebd.net/post/apparel/313184/rmg-exports-to-major-destinations-post-positive-growth-in-july-august

uploads/trade_daily/digest_photo_kk__1789023107.jpg

কালের কণ্ঠ
রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে আগের প্রকল্পে ভবন নির্মাণ করা হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এখনো পুরোপুরি চালু হয়নি দুটি প্রযুক্তি কেন্দ্র। সময়মতো কাজ শেষ না হওয়ায় বাতিল হয়েছে প্রায় ৩৮৭ কোটি টাকার বিশ্বব্যাংকের ঋণ। এমনকি কেন্দ্র দুটি পরিচালনায় আন্তর্জাতিক অংশীদার নিয়োগের উদ্যোগও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এর মধ্যেই অসমাপ্ত কাজ শেষ করার পাশাপাশি নতুন অবকাঠামো তৈরিতে প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকার আরো একটি ঋণনির্ভর প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ফলে পুরনো প্রকল্পের দুর্বলতা কাটানোর আগেই নতুন বিনিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তৈরি পোশাকের ওপর বাংলাদেশের রপ্তানিনির্ভরতা কমিয়ে চামড়া, পাদুকা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্য-প্রযুক্তি, পাট, ওষুধ, আসবাবসহ সম্ভাবনাময় খাতের রপ্তানি বাড়াতে ‘ডিপেনিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন, ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট জেনারেশন’ প্রকল্পের প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/10/1736995

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_11.23.55_AM__1789023107.jpeg

জাগো নিউজ২৪
অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে হংকং জেনারেল চেম্বার অব কমার্সের (এইচকেজিসিসি) চেয়ারম্যান ড. জ্যাকব কামের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সে তথ্য জানানো হয়েছে। https://www.jagonews24.com/m/economy/news/1155559

uploads/trade_daily/digest_photo_fe_four__1789023107.jpg

The Financial Express
Four apparel bodies to push for equitable gas rationing Four major apparel and textile trade bodies have decided jointly to seek equitable gas rationing across industrial zones, as a severe supply crunch in the Titas network is forcing factories to operate at less than half capacity. The Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA), Bangladesh Knitwear Manufacturers and Exporters Association (BKMEA), Bangladesh Textile Mills Association (BTMA) and Bangladesh Terry Towel and Linen Manufacturers and Exporters Association (BTTLMEA) reached the decision at a meeting in the capital on Tuesday night. Industry leaders said they would propose distributing the gas proportionately among different zones rather than allowing factories in particular areas. https://today.thefinancialexpress.com.bd/last-page/four-apparel-bodies-to-push-for-equitable-gas-rationing-1788978420

uploads/trade_daily/digest_photo_bonik__1789023107.jpg

বণিক বার্তা
রফতানি বহুমুখীকরণ ও উৎপাদনশীল বিনিয়োগে জোর দিচ্ছে বাংলাদেশ ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল খাতে বিনিয়োগ এবং টেকসই অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। হংকংয়ে অনুষ্ঠিত ১১তম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) শীর্ষ সম্মেলনের পলিসি ডায়ালগে প্যানেল আলোচক হিসেবে এ কথা বলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনীতিতে সক্ষমতা ধরে রাখতে আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। https://bonikbarta.com/economy/hAkqJyjTp5RITI4T

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_11.39.54_AM__1789023107.jpeg

প্রথম আলো
বিজিএমইএ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে সংগঠনটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি ২৪/৭ এটিএম বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা ও কর্মকর্তাদের রিয়েল-টাইম লেনদেন, নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান চুক্তিতে সই করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক ও হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, সহসভাপতি মিজানুর রহমান, মহাসচিব মো. শহীদুল ইসলাম, অর্থ নিয়ন্ত্রক মো. শামসুল আরেফিন ও প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার উপস্থিত ছিলেন। https://www.prothomalo.com/business/corporate/c2a8hx3gax

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_11.48.56_AM__1789023654.jpeg

সমকাল
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ অনুরোধ জানানো হয়। পরিপত্রে স্বাক্ষর করেন উপসচিব তানিয়া আফরোজ। https://samakal.com/bangladesh/article/371935/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E2%80%98%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E2%80%99-%E0%A6%93-%E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%80%E0%A7%9F%E2%80%99-%E0%A6%A8%E0%A7%9F

uploads/trade_daily/digest_photo_sun__1789023654.jpg

The Daily Sun
Solar supply chain draws local giants A worsening national energy crunch and soaring electricity tariffs have sparked a major investment push by local conglomerates into manufacturing and assembling renewable energy equipment.The investment wave comes as the government rolls out incentives to expand rooftop solar installations equipped with battery storage. Under a newly established scheme based on Power Division benchmarks, the base cost of rooftop solar generation is pegged at Tk8 per unit. Vidiya Amrit Khan, vice president of BGMEA and deputy managing director of Desh Garments Ltd, warned that upcoming EU and UK environmental directives will soon enforce strict compliance. “We have very little time left,” she said. “We need a 0% tax structure without an additional 15% VAT on renewable tech. The National Board of Revenue must align with this vision.” https://www.daily-sun.com/front-page/896906

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_10.34.46_AM__1789023654.jpeg

আগামীর সময়
পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর স্ক্র্যাপ বা বর্জ্য পণ্য হিসেবে ঘোষণা দিয়ে পুনঃব্যবহারযোগ্য কোনো পণ্য আমদানি না করতে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার (৯ সেপ্টেম্বর) এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, দেশে কার্যকর আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯ এবং আগের আমদানি নীতি অনুযায়ী, প্রকৃত ব্যবহারকারী হিসেবে স্বীকৃত শিল্প প্রতিষ্ঠানই কাঁচামাল হিসেবে এইচএস হেডিং ৭২.০৪ এবং এর আওতাভুক্ত এইচএস কোডের ওয়েস্ট ও স্ক্র্যাপ আমদানি করতে পারবে। এনবিআরের পরিপত্রটি দেশের সব কাস্টমস হাউস, এফবিসিসিআই, বিজিএমইএ, বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনসহ (বিএসএমএ) ব্যবসায়ী সংগঠন এবং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে সতর্ক করার অনুরোধ করা হয়েছে। https://www.agamirsomoy.com/economics/business/3ycwymswelpk

uploads/trade_daily/digest_photo_khaborer__1789023654.jpg

খবরের কাগজ
যুক্তরাষ্ট্রের চেয়ে প্রবৃদ্ধি কম বেড়েছে ইইউতে ইপিবির তথ্য বিশ্লেষণ করে ‘বাংলাদেশ অ্যাপারেল ভয়েস’ জানিয়েছে, দেশ থেকে তৈরি পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে ১১ দশমিক ৪২ শতাংশ এবং বিকল্প বাজারে ৬ দশমিক ৪৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪৬ শতাংশ। ইপিবির তথ্য বিশ্লেষণ করে আরও বলা যায়, চলতি অর্থ বছরের গত দুই মাসে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৭ হাজার ৪৯৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ১৩০ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল খবরের কাগজকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখনো সবচেয়ে বড় বাজার হওয়ায় সেখানে প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণ—দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে। https://www.khaborerkagoj.com/economics-business/936497

uploads/trade_daily/digest_photo_D_post__1789023654.jpg

ঢাকা পোস্ট
জকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 10, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_10.34.46_AM__1789023654.jpeg

বাংলা ট্রিবিউন
পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, ভরসা এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘২০২৬-২৭ অর্থবছরের শুরুতে পোশাক রফতানির প্রবৃদ্ধির মূল ভরকেন্দ্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বাজার এবং প্রচলিত বাজারের বাইরে নতুন গন্তব্যগুলো। তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন এখনও সবচেয়ে বড় বাজার হওয়ায় সেখানে প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সম্প্রসারণ— দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে।’’ এখন মূল প্রশ্ন হলো, প্রথম দুই মাসের এই ইতিবাচক প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রফতানিকারকেরা পুরো অর্থবছরজুড়ে ধরে রাখতে পারেন কিনা। বিশেষ করে বৈশ্বিক চাহিদা, উৎপাদন ব্যয় ও বাণিজ্যনীতির পরিবর্তনের মধ্যে বাজার বহুমুখীকরণ কতটা কার্যকরভাবে করা যায়, তার ওপরই নির্ভর করবে আগামী দিনের রফতানির প্রবৃদ্ধি। https://www.banglatribune.com/business/news/967592/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%81%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_11.34.10_AM__1789023654.jpeg

বিএসএস
তৈরি পোশাক খাতে পুঁজিবাজারভিত্তিক অর্থায়নের আহ্বান তৈরি পোশাক (আরএমজি) খাতে অর্থায়নের পরিধি বাড়াতে ব্যাংকঋণের পাশাপাশি পুঁজিবাজারভিত্তিক দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ও সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে ডিএসই প্রশিক্ষণ একাডেমিতে ‘তৈরি পোশাক খাতের অর্থায়নের নতুন দিগন্ত: পুঁজিবাজারের সুযোগ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান। কর্মশালায় বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। https://www.bssnews.net/bangla/trade/339722

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-10_at_11.52.02_AM__1789023654.jpeg

সময়ের আলো
অনলাইন ব্যবসায় ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের অভিযান অনলাইনভিত্তিক ব্যবসার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাট ফাঁকির প্রবণতা— এমন অভিযোগে রাজধানীর আলফা ই-শপ নামের একটি প্রতিষ্ঠানের দুই শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর, মূল্য সংযোজন কর (ভ্যাট), ঢাকা। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন বাণিজ্যিক দলিল জব্দ করে প্রাথমিক পর্যালোচনায় প্রায় ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। https://www.shomoyeralo.com/news/383030