BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 12, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_12.40.19_PM__1789195539.jpeg
প্রথম আলো
সরকারি যেসব শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বর্তমানে রুগ্‌ণ কিংবা অচল হয়ে পড়েছে, সেগুলোর অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য খসড়া নীতিমালা তৈরি করেছে নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। প্রস্তাবিত এই নীতিমালার ওপর অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ সেপ্টেম্বরের মধ্যে যে কেউ খসড়া এই নীতিমালার ওপর মতামত দিতে পারবেন। প্রস্তাবিত নীতিমালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেনকাঠামো নির্ধারণ, দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণ এবং স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। https://www.prothomalo.com/business/industry/kr8kjz36cl
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_11.42.37_AM__1789195539.jpeg

সমকাল
প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতি সংস্কার চান ব্যবসায়ীরা স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ সামনে রেখে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা এবং বিনিয়োগ বাড়াতে এখনই নীতি সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ জন্য ঋণের সুদহার কমানো, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধান, রপ্তানি খাতে নগদ সহায়তা অব্যাহত রাখা, কাস্টমস ও বন্ড ব্যবস্থার সংস্কার, নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা জোরদারের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদান বাড়ানো ও ব্যবসা শুরুর অনুমোদন দ্রুত করার ওপরও জোর দিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। এলডিসি থেকে উত্তরণ মসৃণ ও টেকসই করতে প্রয়োজনীয় নীতি সংস্কার চিহ্নিত ও সুপারিশ প্রণয়নে গঠিত টাস্কফোর্সের প্রথম সভায় এসব দাবি উঠে এসেছে। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সভাটি অনুষ্ঠিত হয়। https://samakal.com/somridhhi/article/372350/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_11.47.08_AM__1789196010.jpeg

বাংলাদেশ প্রতিদিন
পাঁচ পিলারে এলডিসি উত্তরণের কৌশল স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণ নিশ্চিত করতে পাঁচটি কৌশলগত পিলারের আওতায় ১৫৭টি কর্মপদক্ষেপ নিয়েছে সরকার। ২০২৬ সালের নির্ধারিত উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ পর্যন্ত নেওয়ার পাশাপাশি এ সময়কে কাঠামোগত সংস্কার, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার সৃষ্টি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে কাজে লাগাতে চায় সরকার। একই সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করে রপ্তানি খাত আরও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এসব বিষয়ে ৫ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর নেতৃত্বে এ-সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। https://www.bd-pratidin.com/last-page/2026/09/12/1299448

uploads/trade_daily/digest_photo_s_alo__1789196010.jpg

সময়ের আলো
উৎপাদন ব্যাহত, সময়মতো পাঠানো যাচ্ছে না পণ্য : গ্যাস-বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শিল্প খাত দেশের ব্যবসা-বাণিজ্য তথা শিল্প উৎপাদন খাতে রক্তক্ষরণ হচ্ছে বহুমুখী সংকটে পড়ে। গ্যাস-বিদ্যুৎ সংকট এতটাই ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে যে, সারা দিনে ২-৩ ঘণ্টাও কারখানা চালু রাখা যাচ্ছে না। ফলে উৎপাদনে ধস নেমেছে। অনেক শিল্প মালিক কারখানা সাময়িক বন্ধ করে দিচ্ছেন, কেউ আবার কারখানার অর্ধেকের বেশি বন্ধ করে রাখছেন। এ কারণে শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা। উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের কাছে সময়মতো পণ্য পাঠাতে পারছেন না। এ কারণে বিদেশি ক্রেতারা একদিকে রফতানি আদেশ কমিয়ে দিচ্ছেন, অন্যদিকে বাংলাদেশের বাজার ছেড়ে অন্য বাজারে চলে যাচ্ছেন। অনেক ক্রেতা প্রতিষ্ঠান রফতানি আদেশ বাতিলও করছেন। গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করাসহ অন্যান্য সংকটের দ্রুত সমাধান করা না গেলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। https://www.shomoyeralo.com/news/383397

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_11.49.37_AM__1789196010.jpeg

The Financial Express
Govt aid for restart of factories, stimulating economy : No disbursement from BB-launched stimulus package A government stimulus package worth Tk 600 billion for giving a shot in the sagging economy's arm remains unused even over three months after the central bank launched the massive financing scheme, sources say. The Bangladesh Bank came up with the financing scheme on May 22 last in line with the new government's election manifesto promising to create 2.5 million jobs through reinvigorating Bangladesh's slowing private-sector-led economy with vibrant business activity. https://thefinancialexpress.com.bd/trade/no-disbursement-from-bb-launched-stimulus-package https://thefinancialexpress.com.bd/trade/no-disbursement-from-bb-launched-stimulus-package

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_12.51.20_PM__1789196010.jpeg

বাংলাদেশ প্রতিদিন
চট্টগ্রামে শিল্পে মন্থর গতি চট্টগ্রামে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ায় ভারী ও মাঝারি শিল্পগুলোর চাকা কার্যত মন্থর হয়ে পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, ইস্পাত এবং সিমেন্টের মতো বৃহৎ শিল্পগুলোতে কমেছে উৎপাদন। তবে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার যে উদ্যাগ নিয়েছে তাতে আশাবাদ ব্যক্ত করছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিজিএমইএর পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, ‘জ্বালানি সংকটের মধ্যে প্রধানমন্ত্রী স্বল্প ও দীর্ঘমেয়াদি যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়। এ উদ্যোগ শিল্পখাতের জন্য মাইলফলক হয়ে থাকবে। আমরা চাই এ উদ্যোগ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হোক।’ https://www.bd-pratidin.com/last-page/2026/09/12/1299442

uploads/trade_daily/digest_photo_bonik__1789196010.jpg

বণিক বার্তা
চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৩ শতাংশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেও চলতি বছর বিশ্ব অর্থনীতিতে প্রায় ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি এখনো অনেক বেশি। জ্বালানি তেল ও গ্যাসের ঊর্ধ্বমুখী দাম, সরকারি ঋণ বেড়ে যাওয়া এবং মুদ্রাস্ফীতি কমানোর প্রক্রিয়া থমকে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর আরব নিউজ। https://www.bonikbarta.com/economy/4Chi9woYEA5YTSLC

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_10.55.07_AM__1789196010.jpeg

The Daily Star
Energy roadmap key to attracting more US investment An energy security roadmap, an enabling investment climate and timely policies are among the major tasks for the government to attract more American investment in Bangladesh, said Syed Mohammad Kamal, president of the American Chamber of Commerce in Bangladesh (AmCham).Over its 30-year journey in Bangladesh, AmCham members have invested more than $5 billion in the country. In the next four to five years, the chamber aims to bring at least another $5 billion in US investment to Bangladesh, as there are opportunities here, Kamal also said. https://www.thedailystar.net/business/economy/news/energy-roadmap-key-attracting-more-us-investment-4269881

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_10.43.08_AM__1789196448.jpeg

সমকাল
ন্যায্য রূপান্তরে বিনিয়োগের অর্থায়ন সহজ করতে হবে জাস্ট ট্রানজিশন বা ন্যায্য রূপান্তরে বিভিন্ন ক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। এই বিনিয়োগের অর্থায়ন পাওয়া কঠিন। এ ধরনের অর্থায়নে ভালো নীতিমালা থাকলেও প্রক্রিয়া জটিলতায় কার্যত সহজ ঋণ সহায়তা পান না উদ্যোক্তারা। এ ধরনের অর্থায়ন সহজ ও সাশ্রয়ী করা প্রয়োজন। এ ছাড়া বিনিয়োগ পরিকল্পনা যথেষ্ট মানসম্পন্ন হওয়া প্রয়োজন যাতে বিদেশি উৎস থেকে বাণিজ্যিক ঋণ পাওয়া যায়। বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক সংলাপে এমন পরমার্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ‘বাংলাদেশে ন্যায্য রূপান্তর এগিয়ে নেওয়া’ শিরোনামে দিনব্যাপী এই সংলাপ যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ঢাকায় সুইডেন দূতাবাস ও পরিবেশ অধিদপ্তর। রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, শ্রমিক নেতারা অংশ নেন। https://samakal.com/economics/article/372215/%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87

uploads/trade_daily/digest_photo_d_post__1789196448.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 12, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_kk__1789196448.jpg

কালের কন্ঠ
বিশ্ববাজারে ৪% বাড়ল জ্বালানি তেলের দাম যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহতভাবে বেড়েই চলেছে। এর পাশাপাশি জ্বালানি আমদানি আবার বাড়তে শুরু করেছে চীনের।এতে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। গত বুধবার বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার অতিক্রম করে। গতকাল বৃহস্পতিবার দাম আরো ৪ শতাংশ বেড়েছে। বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডব্লিটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪.২৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ১০০.২০ ডলার। https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/09/11/1737464

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_10.50.36_AM__1789196448.jpeg

আমার দেশ
মূলধনী যন্ত্র আমদানি কমেছে ৩৩ শতাংশ শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ খাতের আমদানি প্রায় ৩৩ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ৩০ কোটি ৭৫ লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে। গত বছরের একই সময়ে যা ছিল ৪৫ কোটি ৫৯ ডলার। ফলে আমদানি কমেছে ৩২.৬০ শতাংশ। https://www.dailyamardesh.com/business/industry/amd6r0abuigng

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_11.39.34_AM__1789196448.jpeg

জাগো নিউজ২৪
কারিগরি ত্রুটিতে আদানির এক ইউনিট বন্ধ, বাড়ছে ডশেডিং কয়লা সংকট কাটিয়ে উৎপাদন বাড়ানোর পর ফের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, ঝড়ের কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটায় গত ৭ আগস্ট থেকে আদানির বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন কমতে শুরু করে। প্রায় এক মাস ধরে সীমিত উৎপাদনের পর গত মাসের শেষ দিকে কেন্দ্রটি ধীরে ধীরে উৎপাদন বাড়াতে শুরু করে। https://www.jagonews24.com/national/news/1156044

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-12_at_10.31.38_AM__1789196448.jpeg

দৈনিক ইত্তেফাক
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা না কেটে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে আমানত পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময়ে ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, তা বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে। https://www.ittefaq.com.bd/809159/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87-%E2%80%98%E0%A6%B9%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E2%80%99-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87