BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

September 14, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_2.19.52_PM__1789374008.jpeg
কালবেলা
দেশের পণ্য সরবরাহব্যবস্থা সচল রাখতে ও আমদানি পণ্য দ্রুত খালাসে চট্টগ্রাম কাস্টমস হাউস সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানি পণ্যচালানের দ্রুত খালাস নিশ্চিত করে দেশের সামগ্রিক সরবরাহব্যবস্থা নির্বিঘ্ন রাখার স্বার্থে চট্টগ্রাম কাস্টমস হাউসে যথারীতি ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চালু রয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনেও শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে। https://www.kalbela.com/country-news/327934
uploads/trade_daily/digest_photo_jugan__1789375474.jpg

যুগান্তর
চুক্তির মাধ্যমে সব পণ্য আমদানি করা যাবে : কোনো এলসি খোলারও প্রয়োজন হবে না শিল্প ও বাণিজ্যিক খাতের আমদানিযোগ্য সব পণ্য ক্রয়-বিক্রয় চুক্তিপত্রের মাধ্যমে আমদানি করা যাবে। একই সঙ্গে এর আওতায় আমদানি পণ্যের মূল্যও পরিশোধ করা যাবে। এক্ষেত্রে কোনো এলসি খুলতে হবে না। এ ধরনের আমদানিতে থাকবে না কোনো মূল্য সীমাও। এছাড়া ওপেন অ্যাকাউন্ট পদ্ধতি বা গ্রাহকের অন্য যে কোনো অ্যাকাউন্ট থেকেও মূল্য পরিশোধ করা যাবে। তবে মিয়ানমার থেকে পণ্য আমদানির ক্ষেত্রে থাকা ভিন্ন নিয়ম অনুসরণ করতে হবে। গত ২৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা আমদানি নীতি আদেশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। আদেশটি রোববার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। আমদানির ক্ষেত্রে এ নির্দেশনা ব্যাংকগুলোকে অনুসরণ করতে বলা হয়েছে। ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই আমদানি নীতি আদেশ বহাল থাকবে। https://www.jugantor.com/tp-second-edition/1154374

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_11.26.53_AM__1789375693.jpeg

প্রথম আলো
বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র এই পরিবর্তন কেবল আমদানি-রপ্তানির অঙ্কে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে নানা ধরনের ভূরাজনৈতিক বিষয়। যেমন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে দর-কষাকষি, দ্বিপক্ষীয় পারস্পরিক চুক্তি কার্যকর না হলেএ যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বাড়ানো এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিবর্তিত পরিস্থিতি। ব্যবসায়ীরা বলছেন, এতে ভালো মানের পণ্য পাওয়া গেলেও ব্যয় বেড়ে যাচ্ছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ আমদানি বাড়ানোয় যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি কমছে। এতে ভবিষ্যতে বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের আশঙ্কাও কমবে। মাহমুদ হাসান খান জানান, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে প্রতিশ্রুত শুল্কছাড় কার্যকরের চেষ্টা করছেন তাঁরা। চলতি সেপ্টেম্বরে সুবিধাটির কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়বে বলে তিনি আশা করছেন। ভারতের সঙ্গে বাণিজ্য কমার বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, পাল্টাপাল্টি পদক্ষেপে দুই দেশের ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিবেশী দেশের সঙ্গে ব্যবসায় পরিবহন খরচ ও সময় কম লাগে। তাই ভারতের সঙ্গে বাণিজ্য বাড়লে দুই দেশই লাভবান হবে। https://www.prothomalo.com/business/wdcqw4n5j4

uploads/trade_daily/digest_photo_inqui__1789375693.jpg

দৈনিক ইনকিলাব
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত চেয়ে এনবিআরকে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশ পুনর্বিবেচনার জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এনবিআরের আদেশ জারির মাত্র ছয় দিনের মাথায় এ অনুরোধ জানানো হলো।শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে। https://dailyinqilab.com/business/news/939733

uploads/trade_daily/digest_photo_t_today__1789375873.jpeg

Textile Today
BGMEA, Swisscontact discuss next steps for strategic RMG collaboration BGMEA and Swisscontact discussed next steps under their MoU covering PROGRESS, InSPIRE, and BYETS projects. The collaboration aims to strengthen sustainability and skills in Bangladesh’s apparel sector. BGMEA and Swisscontact met at the BGMEA office to explore joint work under their MoU. The focus was on supporting sustainable development and boosting competitiveness in Bangladesh’s RMG sector. https://www.textiletoday.com.bd/bgmea-swisscontact-discuss-next-steps-for-strategic-rmg-collaboration

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_12.15.08_PM__1789375873.jpeg

বিডিনিউজ২৪
কার্বন নিঃসরণ কমানোর খরচ শুধু কারখানার ওপর চাপানো যাবে না: বিশেষজ্ঞ বাংলাদেশের পোশাকশিল্পে কার্বন নিঃসরণ কমাতে যে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তার পুরোটা মালিকদের একার পক্ষে বহন করা সম্ভব নয় বলে মনে করেন জয়েস সোই। বিশ্বব্যাপী পোশাকশিল্পের টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা জোট— ক্যাসকেইলের এ কর্মকর্তার মতে, এই অর্থায়নে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড, ব্যাংক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান, জলবায়ু তহবিল, এমনকি সরকারকেও এগিয়ে আসতে হবে। ক্যাসকেইল একটি অলাভজনক জোট, যাদের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। শুরুতে তাদের নাম ছিল ‘সাসটেইনেবল অ্যাপারেল কোয়ালিশন’। এটি প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ‘ওয়ালমার্ট’ ও ‘প্যাটাগোনিয়ার’ উদ্যোগে। https://bangla.bdnews24.com/business/8c0a9f21b4a2

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_11.07.05_AM__1789375978.jpeg

জাগো নিউজ২৪
বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, যারা পাবেন তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক হবে ব্যাংকঋণ, বাকি অর্ধেক অনুদান। রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক নীতিমালা জারি করা হয়। এটি বাস্তবায়নে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। https://www.jagonews24.com/m/economy/news/1156906

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_11.34.49_AM__1789376212.jpeg

যুগান্তর
সম্পাদকীয় : চ্যালেঞ্জে টেক্সটাইল খাত তৈরি পোশাক খাতের মজবুত ভিত্তি ধরে রাখতে স্থানীয় টেক্সটাইল শিল্পকে বাঁচিয়ে রাখার কোনো বিকল্প নেই। অব্যবহৃত উৎপাদন সক্ষমতা পুরোপুরি সক্রিয় করা গেলে শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, যা সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। এ জন্য বন্ডের সুতার চোরাচালান বন্ধের পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করা এবং ঋণ সুবিধা সহজ করা দরকার। সরকারের গৃহীত প্রতিরক্ষামূলক নীতির দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা বজায় থাকলে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে উৎসাহিত হবেন এবং আমদানিনির্ভরতা কমবে। নীতিপ্রণেতারা অবিলম্বে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর তদারকি ব্যবস্থা বাস্তবায়ন করে দেশীয় টেক্সটাইল শিল্পকে সুরক্ষা দেবেন-এটাই কাম্য। https://www.jugantor.com/tp-editorial/1154260

uploads/trade_daily/digest_photo_n_age__1789376212.jpg

The New Age
Commerce ministry asks NBR to suspend yarn import order The commerce ministry has asked the National Board of Revenue to suspend its order tightening duty-free yarn imports under the bond facility, barely six days after its issuance amid sustained opposition from readymade garment exporters. In a letter to the NBR acting chairman on Sunday, the ministry referred to the revenue board’s September 7 order withdrawing the bond facility for imports of 10-30 count cotton yarn under HS headings 5205, 5206 and 5207 and allowing such imports only against bank guarantees. The ministry instructed the NBR to keep the order in abeyance pending further review. https://www.newagebd.net/post/country/313761/commerce-ministry-asks-nbr-to-suspend-yarn-import-order

uploads/trade_daily/digest_photo_ajker__1789376212.jpg

আজকের পত্রিকা
বাংলাদেশ ব্যাংকের জুলাই প্রতিবেদন: বেসরকারি বিনিয়োগে গতি নেই শিল্পের ভবিষ্যৎ কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ সূচক হলো মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল। একটি দেশে বিনিয়োগ কতটা বাড়ল কিংবা কমল, নির্দিষ্ট সময়ের হিসাবে এ দুই উপকরণের আমদানি হ্রাস-বৃদ্ধির প্রবাহ থেকেই বোঝা যায়। সাধারণত ব্যাংক ও আর্থিক খাতে প্রচলিত নিয়ম, নীতি ও বিধানগুলোর প্রয়োগ শিল্পবান্ধব হলে দেশে মূলধনি যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ে, এতে ভবিষ্যৎ বিনিয়োগের কর্মকাণ্ডও সচল হয়। এর সবকিছুই এখন অনুকূলে। ঋণের সুদ কমছে, পর্যাপ্ত তারল্যও আছে। এমনকি আমদানি নীতিও শিথিল হয়েছে। স্বাভাবিকভাবেই এতে বেসরকারি বিনিয়োগের গতি আগের তুলনায় বাড়ার কথা, অথচ বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে শিল্পের মূলধনি যন্ত্রপাতির আমদানি কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ। একই সময়ে শিল্পের কাঁচামাল আমদানি কমেছে ৬ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ নতুন কারখানা, উৎপাদন সক্ষমতা বাড়ানো কিংবা নতুন যন্ত্রপাতি কেনায় উদ্যোক্তার আগ্রহ আগের চেয়ে কমেছে। https://www.ajkerpatrika.com/business/ajpm0vpdcnxhz

uploads/trade_daily/digest_photo_d_post__1789376262.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 14, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_11.32.03_AM__1789376514.jpeg

প্রথম আলো
উচ্চ করের চাপে যুক্তরাজ্য ছাড়ছেন ধনীরা, সুযোগ নিচ্ছে গ্রিস, ইতালি উচ্চ কর আর ব্যবসায়িক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে যুক্তরাজ্য ছাড়ছেন ধনী ব্যক্তি ও বিনিয়োগকারীরা। এ সুযোগ কাজে লাগিয়ে গ্রিস, ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশ করসুবিধা দিয়ে ধনীদের আকৃষ্ট করছে। সর্বশেষ যুক্তরাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ধনকুবের ক্রিস রোকোস। হেজ ফান্ড রোকোস ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তিনি, যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ করদাতা। দাতব্যকাজে দানধ্যান করার জন্যও পরিচিতি আছে রোকোসের। কিন্তু সেই তিনি গ্রিসে চলে যাচ্ছেন। https://www.prothomalo.com/business/world-business/t8mm3wigrz

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_10.57.57_AM__1789376568.jpeg

The Business Standard
Garment accessories makers seek simpler back-to-back LC process The Chattogram Garments Accessories Association (CGAA) has urged Bangladesh Bank to simplify the documentation and payment process for back-to-back letters of credit (LCs), saying repeated approvals are delaying payments and squeezing the working capital of 100% deemed exporters. In a letter to the central bank governor on 9 September, the association said manufacturers of garment accessories and packaging materials face prolonged delays because delivery challans, commercial invoices and other LC documents often have to pass through garment factories before reaching banks. https://www.tbsnews.net/economy/rmg/garment-accessories-makers-seek-bangladesh-bank-review-back-back-lc-procedures-1541801

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-09-14_at_11.19.09_AM__1789376628.jpeg

বাংলাদেশ প্রতিদিন
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারণে লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালিতে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালির পর নতুন এই সংকটে বিশ্ববাজারের মতো বাংলাদেশের জ্বালানি আমদানি ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও শিপিং খাতের সংশ্লিষ্টরা। https://www.bd-pratidin.com/economy/2026/09/13/1300144

uploads/trade_daily/digest_photo_bonik__1789376678.jpg

বণিক বার্তা
উৎপাদনে নেই ৭২ শতাংশ কেন্দ্র, দূরের বিদ্যুৎ সঞ্চালনে বাড়ছে ট্রান্সমিশন লস বিদ্যুৎ কেন্দ্র মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নারায়ণগঞ্জ ও আশপাশে উচ্চ দক্ষতাসম্পন্ন বেশ কয়েকটি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব কেন্দ্রে নিয়মিত গ্যাস সরবরাহ করা গেলে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। শিল্পাঞ্চল গাজীপুর ও ময়মনসিংহের ভালুকা এলাকায় বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) ২১০ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাসভিত্তিক কেন্দ্র। জ্বালানি সংকটের কারণে এ কেন্দ্রও দীর্ঘ সময় ধরে পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না। শিল্পাঞ্চলে গ্যাসের চাহিদাকে অগ্রাধিকার দেয়ার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। https://bonikbarta.com/bangladesh/56IAcOmcR6amPxno