September 21, 2026
জাগো নিউজ২৪
৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে এবার আর্থিক প্রতিষ্ঠানও যুক্ত হতে পারবে। তবে এ সুবিধা নিতে হলে খেলাপি ঋণ, মূলধন, তারল্য ও ঋণসীমাসহ কয়েকটি নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
https://www.jagonews24.com/economy/news/1159347
বণিক বার্তা
সম্পাদকীয় : দ্রুত পণ্য খালাসে আইনের পরিপালন ও আমলাতান্ত্রিক জটিলতা দূর হওয়া চাই
আমদানি পণ্য বন্দরে পড়ে থাকার প্রতিটি অতিরিক্ত দিনের সঙ্গে ব্যবসায়ীদের ব্যয় বাড়ে। পণ্য পরিবহন, সংরক্ষণ, অর্থায়ন ও উৎপাদন—সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। বিশেষ করে শিল্পের কাঁচামাল আমদানিতে দেরি হলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। ফলে পণ্য খালাসের সময় কমানোকে কেবল বন্দরের ব্যবস্থাপনার বিষয় হিসেবে দেখলে চলবে না; এটি দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ ও প্রতিযোগিতা সক্ষমতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই আইনে নির্ধারিত সময়সীমা কার্যকর করার পাশাপাশি আমদানি-খালাস প্রক্রিয়ার প্রতিটি ধাপকে আরো সহজ ও স্বচ্ছ করতে হবে।
https://bonikbarta.com/editorial/J0dvKSPpZLzx5AZw
দি বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
দেশে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, পেট্রল ১৪০ থেকে ১৬০ এবং অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হয়েছে। গতকাল রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়ে।
https://www.tbsnews.net/bangla/bangladesh/news-details-541641
The Daily Star
Bangladesh’s apparel success has a ceiling: Mohiuddin Rubel, Former Director, BGMEA and Founder & CEO of Bangladesh Apparel Voice
Bangladesh’s apparel exporters shipped $38.825 billion worth of garments in calendar year 2025, worth celebrating on its own terms. Set against the world’s $426 billion, Bangladesh’s position in global apparel trade comes into sharper relief. Grouped by product complexity, basic, semi-basic/core and advanced/value-added, the baskets are shaped differently, with consequences for how much growth remains along Bangladesh’s three-decade path.
https://www.thedailystar.net/business/column/news/bangladeshs-apparel-success-has-ceiling-4278196
বিএসএস
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-জার্মানি সংলাপ অনুষ্ঠিত
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) শনিবার ঢাকায় তাদের কার্যালয়ে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইনকে নিয়ে এ সংলাপের আয়োজন করে। বিজিসিসিআই সভাপতি মো. রোকনুজ্জামান স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিজিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক খান বাংলাদেশ-জার্মানি ব্যবসায়িক সম্পর্ক জোরদারে চেম্বারের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন।
https://www.bssnews.net/bangla/trade/342851
প্রথম আলো
শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে লাইসেন্স না দেওয়ার দাবিতে মানববন্ধন
দেশীয় ফ্রেইট ফরওয়ার্ডারদের সুরক্ষায় শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে নতুন করে লাইসেন্স না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডারস অ্যাসোসিয়েশন (বাফা)। এ ছাড়া মোট বিলের ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার এবং স্থানীয় লেনদেনে বাংলাদেশি মুদ্রা ব্যবহারের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এসব দাবিতে রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করেছে সংগঠনটি। মানববন্ধনে বাফার সদস্য ও ফ্রেইট ফরওয়ার্ডিং খাতের শতাধিক ব্যবসায়ী অংশ নেন।
https://www.prothomalo.com/business/76929krm7h
বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান ভারতীয় ডেপুটি হাইকমিশনারের
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দু’দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারে যৌথ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ানকুমার তুলশিদাস বাধে। রবিবার গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
https://www.bd-pratidin.com/economy/2026/09/20/1303019
আমার দেশ
অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন গতি
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল আমার দেশকে বলেন, দেশের পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রধান বাজার হিসেবে রয়েছে। তবে এসব অঞ্চলে চাহিদার ওঠানামা, বাণিজ্যনীতির পরিবর্তন এবং বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ায় নতুন ক্রেতা ও গন্তব্য খুঁজছেন রপ্তানিকারকরা। সেই প্রেক্ষাপটে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াকে বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক ইপিবির তথ্যেও নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির প্রবৃদ্ধির চিত্র পাওয়া যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি ১১.৪২ শতাংশ বেড়ে ১,৬১২.৯২ মিলিয়ন ডলারে উঠেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১,৪৪৭.৬০ মিলিয়ন ডলার। একই সময়ে অপ্রচলিত বাজারে রপ্তানি বেড়েছে ৬.৪৮ শতাংশ। সব মিলিয়ে জুলাই-আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫.১২ শতাংশ বেড়ে ৭,৪৯৫.৬১ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭,১৩০.৬৭ মিলিয়ন ডলার।
https://www.dailyamardesh.com/business/amdfbzsej29r5
সময়ের আলো
ডলারের বিপরীতে এখন শক্তিশালী টাকা
দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর ডলারের বিপরীতে অবমূল্যায়নের ধারা থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশি টাকা। চলতি বছরের জুন পর্যন্ত গত এক বছরের হিসাবে টাকার মান বেড়েছে দশমিক শূন্য ৬ শতাংশ। আর ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হয়েছে দশমিক ৭৭ শতাংশ। রোববার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
https://www.shomoyeralo.com/news/385272
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 21, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
দেশ রুপান্তর
বিনিয়োগ আকর্ষণে কুয়ালালামপুর যাচ্ছে ডিসিসিআই প্রতিনিধিদল
বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি বাণিজ্য প্রতিনিধিদল মালয়েশিয়া সফরে যাচ্ছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে দলের সদস্য সংখ্যা মোট ৩৯ জন। গতকাল রবিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মালয়েশিয়ার বাজারে বাংলাদেশের সম্ভাবনাময় পণ্যের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগ খুঁজবে প্রতিনিধিদলটি।
https://www.deshrupantor.com/721781/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%86%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87
সমকাল
এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়ল
রপ্তানিকারকদের আবেদনের সুযোগ বাড়াতে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে এইচএসবিসি বাংলাদেশ। নতুন সময় অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ২০ সেপ্টেম্বর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এইচএসবিসি বাংলাদেশ।
https://samakal.com/economics/article/373827/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%9A%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%B2
যুগান্তর
বেনাপোল বন্দর : পণ্য খালাস পরীক্ষণে শেডে শেডে অনিয়ম
বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস ও রাজস্ব আদায়ের বিভিন্ন ধাপে অনিয়ম-দুর্র্নীতির অভিযোগ উঠেছে। ফলে বন্দরের বিভিন্ন শেডে (ছাউনি বা ঘর) পণ্য খালাসের প্রক্রিয়া, পরীক্ষণ এবং রাজস্ব আদায়ের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।বন্দরের বিভিন্ন শেডের তথ্য ও কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, অনিয়ম-দুর্নীতি শুধু একটি চালান বা একটি শেডে সীমাবদ্ধ নেই। ১২, ১৫, ১৭, ২৮, ২৯, ৩০, ৪১ ও ৪২ নম্বর শেড ঘিরে বিভিন্ন সময়ে পণ্য খালাস, পরীক্ষণ ও রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে। কোনোটাতে পণ্য গোপন রাখা, পণ্যমূল্যের প্রকৃত চিত্র লুকানো কিংবা পণ্যের পরিমাণ গোপন রাখার অভিযোগ মিলেছে। আবার কোনো শেডে শুল্ক পরিশোধের আগেই পণ্য বের করে নেওয়ার অভিযোগ সামনে এসেছে।
https://www.jugantor.com/tp-lastpage/1157672