September 28, 2026
আমার দেশ
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব
চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়কযোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনে সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করেন তিনি।
https://www.dailyamardesh.com/business/economy/amd1vhuxb685t
সমকাল
ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর
ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ নতুন উন্নয়নযাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
https://samakal.com/economics/article/375011/%E0%A6%AD%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6:-%E0%A6%A1-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0
প্রথম আলো
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকা ঋণ দেবে পিকেএসএফ
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কুটির ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, স্যানিটেশন এবং অতিদরিদ্রদের সহায়তায় ৭ হাজার ২৪৫ কোটি টাকার অর্থায়ন কার্যক্রম হাতে নিয়েছে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে শুধু ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের জন্য দেওয়া হবে ৫০০ কোটি টাকা। রোববার রাজধানীর পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম শুরু করেছে পিকেএসএফ। এর আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। এ জন্য ‘সৌরশক্তি’ নামে এক বিশেষায়িত ঋণ নীতিমালার অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।
https://www.prothomalo.com/business/ey2lywwate
বণিক বার্তা
খেলাপিমুক্ত হচ্ছে ছোটরা, সাড়া নেই বড় ঋণখেলাপিদের
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে একের পর এক নীতি ছাড় দিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে নামমাত্র ডাউন পেমেন্টে পুনঃতফসিল, সুদ মওকুফ করে হলেও এককালীন পরিশোধের মতো সুবিধা রয়েছে। তবে বিশেষ এসব নীতি ছাড়ও বড় ঋণখেলাপিদের আকৃষ্ট করতে পারছে না। বরং বড় ও মাঝারি আকারের ঋণখেলাপিদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছেই। তবে খেলাপিমুক্ত হচ্ছেন ছোট গ্রাহকরা।
https://bonikbarta.com/bangladesh/c1pixGX4DFgMgRn0
দৈনিক ইত্তেফাক
মুনাফা ছাড়ার শর্তে মিলছে মূল টাকা, সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের ক্ষোভ
রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমানো আমানতের মূল টাকা একবারে তুলে নিতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। টাকা ফেরত পেতে আমানতকারীদের মুনাফা, সুদ ও যাবতীয় আর্থিক সুবিধার দাবি পরিত্যাগ করার পাশাপাশি ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ বা মামলা না করার লিখিত অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের এমন অন্যায্য ও একতরফা শর্তে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
https://www.ittefaq.com.bd/811811/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80
The Daily Star
RCEP bid moves forward. What now?
Bangladesh should begin preparing for negotiations to join the Regional Comprehensive Economic Partnership (RCEP), as the 15-member trade bloc has signalled a positive response to the country’s bid for accession, trade experts said. The RCEP ministers approved the establishment of an Ad Hoc Accession Working Group to advance the accession process of Bangladesh, alongside Chile, Hong Kong and Sri Lanka, at a meeting in the Philippines on September 21.
https://www.thedailystar.net/business/economy/news/rcep-bid-moves-forward-what-now-4284596
যুগান্তর
ঋণ প্রাপ্তির চেয়ে পরিশোধ দ্বিগুণ
উন্নয়ন সহযোগীদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুমাসে যে পরিমাণ বৈদেশিক ঋণের অর্থ পাওয়া গেছে তার দ্বিগুণের বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে। অর্থাৎ ঋণের টাকায় ঋণ পরিশোধ করতে বাধ্য হচ্ছে সরকার। এছাড়া গত অর্থবছরের তুলনায় ঋণ প্রতিশ্রুতিও কমেছে। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত বৈদেশিক ঋণের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
https://www.jugantor.com/tp-second-edition/1161023
আগামীর সময়
বাড়ছে মূল্যস্ফীতি, কমছে মজুরি
উন্নয়ন-সহযোগী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে মূল্যস্ফীতি বাড়ার। এ ছাড়া খোদ বাংলাদেশ ব্যাংকও বলেছে, আসছে মূল্যস্ফীতির খড়্গ। সেই সঙ্গে বিশেষজ্ঞদেরও একই মন্তব্য। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, জুলাই মাসের তুলনায় কমেছে শ্রমিকের মজুরি হার। এমনিতেই মজুরি হার যেটুকু বাড়ে, এর চেয়ে অনেক বেশি হারে বাড়ে মূল্যস্ফীতি।
https://www.agamirsomoy.com/economics/6dkzdmsowvvw
প্রতিদিনের বাংলাদেশ
ব্যর্থ লেনদেনের অর্থ ফিরবে স্বয়ংক্রিয়ভাবে
বাংলা কিউআর ব্যবহার করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের পর গ্রাহকের হিসাব থেকে টাকা কেটে গেলেও ব্যবসায়ীর হিসাবে না পৌঁছালে তা স্বয়ংক্রিয়ভাবে দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া সম্ভব না হলে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে তা সম্পন্ন করতে হবে। এ ছাড়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠান শূন্য দশমিক ১০ শতাংশ হারে এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান শূন্য দশমিক ২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে জারি করা দুটি পৃথক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়। ‘বাংলা কিউআর (মার্চেন্ট পেমেন্ট) লেনদেনে বিরোধ নিষ্পত্তির নির্দেশিকা’ শীর্ষক নতুন নির্দেশিকাটি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, পেমেন্ট সেবাদাতা, পেমেন্ট সিস্টেম অপারেটর ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমকে এ নিয়ম মানতে হবে বলে সার্কুলারে জানানো হয়।
https://protidinerbangladesh.com/business/182784/funds-from-failed-transactions-will-be-refunded-automatically
The Financial Express
Ctg ICDs see drop in Aug cargo handling
Cargo handled by inland container depots in Chattogram declined in August, with both import and export shipments declining year on year, according to data compiled by the Bangladesh Inland Container Depots Association (BICDA). Import cargo handled by the depots fell by approximately 20 per cent year on year to 26,132 20-foot equivalent units (TEUs) in August, while export cargo decreased 2.3 per cent to 79,094 TEUs. The declines contrast with July, when export cargo handled by the depots rose 4.0 per cent from a year earlier to 84,478 TEUs and imports increased 12 per cent to 28,713 TEUs, the BICDA data shows.
https://today.thefinancialexpress.com.bd/trade-market/ctg-icds-see-drop-in-aug-cargo-handling-1790529296#google_vignette
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate September 28, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
বিডিনিউজ২৪
২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক
লাইসেন্স ছাড়া অর্থ লেনদেনে জড়িত ২২ অবৈধ পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানকে শনাক্ত করে এগুলোর বিষয়ে সর্তক করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ফেইসবুক পেইজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা ও লেনদেন থেকে বিরত থাকতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘‘সচেতন থাকুন, নিরাপদ থাকুন।’’
https://bangla.bdnews24.com/business/ut3dskbztr