October 01, 2026
সমকাল
নিট কাপড় আমদানির সুযোগ ফিরল
রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২৯’-এ একাধিক সংশোধনী এনেছে সরকার। এর মধ্যে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রপ্তানিকারকরা আগের মতো নিট ফেব্রিক আমদানি করতে পারবেন। বুধবার সংশোধনী এনে আমদানি নীতি আদেশটি হালনাগাদ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংশোধিত আদেশে পোশাক খাতের আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করা হয়েছে। আগের নিয়মে গ্রে কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করা যেত। কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না। এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে।
https://samakal.com/economics/article/375540/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2
The Financial Express
Some major apparel brands shifting orders from BD
Talking to the FE, a good number of apparel makers said some big buyers, mostly EU buyers like H&M, Inditex and Primark, are gradually shifting their orders from Bangladesh to other destinations. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) president Mahmud Hasan Khan acknowledged that international buyers are reshaping their procurement models to spread risk. "Buyers constantly balance their need for quality apparel against cost efficiency as they will rarely depend on a single country for their entire inventory," he noted, adding that determining supply strategy is an ongoing task for both brands and suppliers. Without elaborating the order volumes or mentioning the brand names that are moving orders elsewhere, Mr. Khan emphasised that the BGMEA has launched proactive campaigns to onboard new global buyers while persuading existing partners to step up their procurement volumes.
https://today.thefinancialexpress.com.bd/first-page/some-major-apparel-brands-shifting-orders-from-bd-1790791694?amp=true
বাংলাদেশ প্রতিদিন
অর্থনীতিতে গতি ফেরাতে প্রণোদনা ৬০ হাজার কোটি টাকার
বাংলাদেশ ব্যাংকের মতে, জ্বালানির দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়তে পারে। পাশাপাশি নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নও মূল্যস্ফীতিতে বাড়তি চাপ তৈরি করতে পারে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো চাপে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ১৪ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। তবে ওই অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে। একই সময়ে শিল্প উৎপাদন ০ দশমিক ২৮ শতাংশ সংকুচিত হয়েছে। উচ্চ সুদে অর্থায়ন, জ্বালানি ঘাটতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং দেশি-বিদেশি চাহিদার অনিশ্চয়তাকে প্রবৃদ্ধির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক।
https://www.bd-pratidin.com/last-page/2026/10/01/1307192
বণিক বার্তা
জ্বালানি নিরাপত্তায় বিদ্যুৎ বিভাগ কার্বন ট্রাস্ট ও এইচএসবিসির যৌথ উদ্যোগে জাতীয় সমীক্ষা
দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং একটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে ‘ন্যাশনাল এনার্জি স্টাডি ফর বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষা শুরু করছে বিদ্যুৎ বিভাগ, এইচএসবিসি ও দ্য কার্বন ট্রাস্ট। এতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ বিদ্যুতের চাহিদা, নবায়নযোগ্য জ্বালানি, শক্তি সঞ্চয় ও স্বল্প-কার্বন প্রযুক্তির সম্ভাবনা মূল্যায়ন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার ‘ইনাগোরাল ব্রিফিং’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি উইংয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজার সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এইচএসবিসি ও দ্য কার্বন ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন।
https://bonikbarta.com/economy/pklbh5HjIIPX1gef
দৈনিক ইত্তেফাক
তুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখা এবং নতুন করে ব্যয় বৃদ্ধির চাপ মোকাবিলায় নীতি সুদহার (পলিসি রেট) ৯ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ সেপ্টেম্বর) অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি বিবৃতি (কিউএমপিএস) প্রকাশ করে এ সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।
https://www.ittefaq.com.bd/812467/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8B-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87
The Daily Star
Govt seeks private investment to expand Pangaon terminal | The Daily Star
Amid increasing container flow at the Pangaon Inland Container Terminal (PICT) in Dhaka, the Chittagong Port Authority (CPA) has taken the initiative to expand facilities at the terminal, which has failed to attract exporters and importers for years. Average monthly container handling at the terminal, which stood at 242 twenty-foot equivalent units (TEUs) in 2024 and 366 TEUs in 2025, rose to around 900 TEUs in the seven months to August this year after the government handed over the terminal to a foreign operator, Switzerland-based logistics firm Medlog.
https://www.thedailystar.net/business/economy/news/govt-seeks-private-investment-expand-pangaon-terminal-4287301
কালবেলা
বাণিজ্যিক সৌরবিদ্যুৎ স্থাপনে বাধা কাটল : সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক (মার্চেন্ট) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অন্যতম বাধা ছিল মূল্য ও মাসুল নির্ধারণ পদ্ধতি। তবে, এ বিষয়ে প্রাপ্ত প্রস্তাবের ওপর গণশুনানি শেষে মার্চেন্ট বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রয়ের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসাথে জাতীয় গ্রিড ব্যবহারের মাশুলও নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। নতুন আদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ ইউনিটপ্রতি ৬ টাকা ৯৮ পয়সা থেকে সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সা দরে কিনবে বিতরণ সংস্থাগুলো। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত তুলে ধরা বলা হয়, আগামী অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে।
https://www.kalbela.com/business-news/334114
নয়াদিগন্ত
চট্টগ্রাম বন্দরে বিল পরিশোধে পুরোনো সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত
চট্টগ্রাম বন্দরের কনসাইনী বিল পরিশোধে অনলাইন ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। এরপর ১ নভেম্বর থেকে এসব বিল শতভাগ অনলাইনে পরিশোধ করতে হবে। বুধবার চট্টগ্রাম বন্দর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ‘কনসাইনি বিল ফর কনটেইনার’ অনলাইন ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
https://dailynayadiganta.com/post/finance-n-commerce/1057643
বণিক বার্তা
বৈদেশিক মুদ্রা ব্যবহারে সমন্বিত নীতিমালা প্রকাশ বাংলাদেশ ব্যাংকের
আমদানি ও পরিবহন সেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সমন্বিত নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা, আন্তর্জাতিক কার্ডের ব্যবহার, বিদেশী প্রতিষ্ঠানের মুনাফা ও রয়্যালটিসহ বিভিন্ন খাতে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংককে পাঠানো হয়েছে। স্থানীয় উৎপাদক, রফতানিকারক ও আমদানিকারকরা দিনে ৪০০ ডলার হারে (প্রতি ট্রিপে সর্বোচ্চ ৪ হাজার ডলার ও বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার) ব্যবসায়িক ট্রাভেল কোটা ব্যবহার করতে পারবেন। এছাড়া ইনভেস্ট বাংলাদেশ অথরিটি (সাবেক বিডা) ও হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন প্রকল্পের যন্ত্রপাতির ৬ শতাংশ এবং চলমান প্রতিষ্ঠানের পূর্ববর্তী বছরের বিক্রয়ের ৬ শতাংশ পর্যন্ত রয়্যালটি ও টেকনিক্যাল ফি ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবে।
https://bonikbarta.com/economy/m5vxHVskYD3kr5GF
আজকের পত্রিকা
নীতি সুদহার অপরিবর্তিত রেখেই প্রথম ত্রৈমাসিকের মুদ্রানীতি ঘোষণা
মূল্যস্ফীতি কমতির দিকে থাকলেও ঝুঁকি কাটেনি, বরং জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নতুন পে স্কেল চালুর সম্ভাব্য প্রভাব সামনে রেখে পরিস্থিতি আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ব্যাংক। তাই নীতি সুদহার ৯ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর জরুরি তারল্য সহায়তার সুদহার স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ ও আমানত নেওয়ার সুদহার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা করা হয়।
https://www.ajkerpatrika.com/business/bank-financial-institution/ajposll0ask5y
জাগো নিউজ২৪
খেলাপি ঋণ কমাতে নেওয়া হচ্ছে ১৮ মাসের পরিকল্পনা
ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১৮ মাসের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় খেলাপি ঋণ আদায় জোরদার, ঋণ পরিশোধে নতুন ব্যবস্থা কার্যকর এবং ব্যাংক খাতের সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিগগির এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এসব কথা বলেন।
https://www.jagonews24.com/economy/news/1163015
সময়ের আলো
দেশে মূল্যস্ফীতি নিয়ে আশঙ্কা
মূল্যস্ফীতি কমছিল। কয়েক মাস ধরে সেই ধারায় কিছুটা স্বস্তিও ফিরছিল অর্থনীতিতে। কিন্তু সেই স্বস্তি এখন কতটা টেকসই হবে, তা নিয়েই নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়া, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার ঝুঁকি, দেশে জ্বালানির দাম সমন্বয় এবং নতুন পে-স্কেলের সম্ভাব্য প্রভাব— সব মিলিয়ে মূল্যস্ফীতি আবারও চাপে পড়তে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক।
https://www.shomoyeralo.com/news/387264
যুগান্তর
দাম বাড়ল ফার্নেস অয়েলের, রাত থেকেই কার্যকর
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা ৭৮ পয়সা। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে ফার্নেস অয়েলের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে।
https://www.jugantor.com/national/1162131
ঢাকা পোস্ট
জকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 01, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
Textile Today
Uzbekistan shifts deeper into value-added textile production
Uzbekistan is expanding knitted fabric production as its textile industry moves toward higher-value products and deeper domestic processing. Large textile enterprises produced 70,100 tons of knitted fabric in 2025, up 32.5% from the previous year. The strategy focuses on processing more cotton into yarn, fabric, knitted products, and finished garments instead of relying mainly on raw cotton exports. Uzbekistan’s broader textile industry recorded strong growth in 2025. Textile exports reached $2.6 billion, with products shipped to 75 countries. The number of textile-exporting companies increased to 1,409, including 502 new exporters. Exports of finished textile products rose 18.5% from 2024.
https://www.textiletoday.com.bd/uzbekistan-shifts-deeper-into-value-added-textile-production