BGMEA DAILY DIGEST
News published in media related to RMG: Today’s RMG News

October 03, 2026

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_2.25.21_PM__1791025078.jpeg
সমকাল
দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে প্রশাসনিক জটিলতা কমিয়ে সংশ্লিষ্ট সরকারি সেবাগুলো সমন্বিত করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসাপ্রক্রিয়া সহজীকরণসংক্রান্ত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। https://samakal.com/bangladesh/article/375703/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9C%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0
uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.36.02_AM__1791025424.jpeg

বাংলাদেশ প্রতিদিন
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর ব্যাংকঋণের উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া তীব্র অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বর্তমানে ব্যাংকঋণের সুদহার প্রায় ১২ থেকে ১৪ শতাংশ। এত বেশি সুদে ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করা উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্প সুদে অর্থায়নের ব্যবস্থা গ্রহণ করেছি। https://www.bd-pratidin.com/economy/2026/10/03/1308119

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.21.19_AM__1791025424.jpeg

দেশ রুপান্তর
প্রি-শিপমেন্ট ঋণে সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ঋণপ্রাপ্তি সহজ করতে প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় তহবিলের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ স্কিমের আওতায় নতুন ঋণ বিতরণে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া পুনঃঅর্থায়ন সুবিধার বিপরীতে ৩ শতাংশ সুদ দেবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। https://www.deshrupantor.com/724243/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%8B%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.54.55_AM__1791025424.jpeg

বণিক বার্তা
শিল্পাঞ্চলে বেড়েছে গ্যাসের চাপ, গতি ফিরেছে কারখানায় ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় গ্যাসের চাপ বেড়েছে। এতে ফ্যাক্টরিগুলোর বয়লার ও ভারী যন্ত্রপাতি সচল হয়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে কারখানাগুলোর উৎপাদন। ফিরেছে কাজের গতি। দীর্ঘদিন জমে থাকা অর্ডার শেষ করতে এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। উদ্যোক্তারা বলছেন, একটি কারখানায় গড়ে ১০ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। সেখানে এতদিন মাত্র এক থেকে দেড় পিএসআই পাওয়া গেছে। ফলে বন্ধ ছিল বয়লার ও ডাইং ইউনিট। উৎপাদন চালু রাখতে জেনারেটর ব্যবহার করতে গিয়ে বেড়েছে খরচ। কিন্তু গত কয়েকদিনে গ্যাস সরবরাহে কিছুটা উন্নতি হয়েছে। সরকারি সিদ্ধান্তে কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ ৩ থেকে বেড়ে ৫ পিএসআই পর্যন্ত উঠেছে। এতে কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে উৎপাদন। https://bonikbarta.com/bangladesh/SEcyXnGhCa0t9ojE

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_10.50.49_AM__1791025424.jpeg

প্রথম আলো
সুতা আমদানি নিয়ে জটিলতায় পোশাক কারখানার মালিকেরা জানতে চাইলে বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা বলেন, নতুন আদেশ জারির আগে করা ঋণপত্রের বিপরীতে সুতা আমদানি করা হলেও কাস্টমস কর্মকর্তারা পণ্যের বিল অব ল্যাডিংয়ের (বিএল) সময়কে আমলে নিচ্ছেন। তাঁরা (কাস্টমস কর্মকর্তারা) আমদানি হওয়া এসব সুতা ছাড় করাতে ব্যাংক গ্যারান্টি দাবি করছেন। ফলে কিছু তৈরি পোশাক কারখানার আমদানি করা সুতা বন্দরে আটকে রয়েছে। জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, এনবিআরের আদেশের আগে খোলা ঋণপত্রের বিপরীতে আমদানি হওয়া সুতা খালাসে হয়রানির মুখে পড়ছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। মূলত এনবিআরের আদেশের অপব্যাখ্যা করে এমনটা করছেন কাস্টমস কর্মকর্তারা। অপর প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এনবিআর সুতা আমদানিতে বন্ড সুবিধা স্থগিত করেছিল। তারপর বাণিজ্য মন্ত্রণালয় এটির কার্যকারিতা স্থগিত করতে অনুরোধ করলেও এনবিআর গড়িমসি করছে। https://www.prothomalo.com/business/industry/oulw12rlr4

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.43.04_AM__1791025424.jpeg

আগামীর সময়
রপ্তানি আয়ে গতি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে ৬.৩৪ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুন-সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১ হাজার ২৩১ কোটি ৩১ লাখ ডলার। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান আগামীর সময়কে বলেছেন, ‘রপ্তানি আয় মূলত আগস্ট মাস থেকে বাড়তে শুরু করেছে। অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানা সংকট, বিশেষ করে জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও বাংলাদেশের পোশাক খাত বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি ও সময়মতো পণ্য সরবরাহের কমিটমেন্ট ঠিক রেখেছে। ফলে বাংলাদেশের ওপর বিদেশি ক্রেতাদের আস্থা আরও বেড়েছে। এরই ইতিবাচক প্রভাব রপ্তানি আয়ে পড়ছে। আশা করছি, আগামী মাসগুলোয় রপ্তানি আয় আরও বাড়বে।’ https://www.agamirsomoy.com/economics/idd1ymg34y0z

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_10.55.32_AM__1791025424.jpeg

সমকাল
আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রপ্তানি আয় কমেছে তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি ও এমিটি ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক শিহাব উদ্দোজা চৌধুরী সমকালকে বলেন, গত মাসে গ্যাস-বিদ্যুতের প্রকট সংকট ছিল। সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারেনি বেশির ভাগ কারখানা। সেখানে রপ্তানি বাড়ার কোনো কারণ নেই। সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫৬ শতাংশ দেখা গেলেও রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৩ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার, যা মাসিক গড় রপ্তানির তুলনায় অনেক কম। তিনি বলেন, মূলত গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি তুলনামূলক অনেক কম থাকার কারণেই এবার এই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। ওই মাসে পোশাক রপ্তানি ছিল মাত্র ২ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। গত বছরের আগস্ট মাসে মার্কিন শুল্ক আরোপের প্রভাব সেপ্টেম্বর এবং পরবর্তী মাসগুলো পর্যন্ত চলতে থাকে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নেও রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। সে কারণে সেপ্টেম্বর মাসের রপ্তানিতে প্রবৃদ্ধিকে প্রকৃত প্রবৃদ্ধি হিসেবে দেখা উচিত নয়, বরং ৩ বিলিয়ন ডলারের এই রপ্তানি মাসিক গড় পোশাক রপ্তানির চেয়ে প্রায় ১০ শতাংশ কম হয়েছে রপ্তানি। https://samakal.com/economics/article/375751/%E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%86%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87#google_vignette

uploads/trade_daily/digest_photo_banglan__1791025749.jpg

বাংলা নিউজ২৪
Garment exports maintain positive trend, grow 6.1% Mohiuddin Rubel, a former director of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and founder and CEO of Bangladesh Apparel Voice, told Banglanews that while the monthly growth was encouraging, maintaining the trend consistently would be important. He said the recent improvement in the energy situation offered an opportunity for exporters to focus on strengthening growth. Rubel said the industry needed to sustain the momentum in line with the government’s export-growth target. He also cautioned that higher export earnings alone would not necessarily translate into stronger business performance if rising production and other costs continued to erode profitability. https://en.banglanews24.com/business/news/bd/196343.details

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.27.23_AM__1791025749.jpeg

আমার দেশ
সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৮.৫৪ শতাংশ সেপ্টেম্বরে পোশাক খাতের প্রবৃদ্ধিকে প্রকৃত হিসেবে দেখা যায় না বলে মনে করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সেপ্টেম্বরে প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৩.০৮ বিলিয়ন ডলার, যা আমাদের মাসিক গড় রপ্তানির তুলনায় অনেক কম। মূলত ২০২৫ সালের সেপ্টেম্বরে রপ্তানি তুলনামূলক অনেক কম থাকার কারণেই এবার এই প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। এ কারণে সেপ্টেম্বরের ৮.৫৬ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি হিসেবে দেখা উচিত নয়; বরং ৩ বিলিয়ন ডলারের এই রপ্তানি বাংলাদেশের মাসিক গড় পোশাক রপ্তানির চেয়ে প্রায় ১০ শতাংশ কম। এই চিত্রটি পোশাক খাতের চলমান চ্যালেঞ্জগুলোই তুলে ধরে, যা গভীরভাবে পর্যবেক্ষণ ও সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন বলেও মনে করেন পোশাক খাতের এই উদ্যোক্তা। https://www.dailyamardesh.com/business/amd7qtpkgeq1k

uploads/trade_daily/digest_photo_fe_reer__1791025749.jpg

The Financial Express
Rising REER may blunt country's export edge : Businesses presume as taka's real effective exchange rate rises 1.39pc A 1.39-percent rise to 105.37 in the local currency's real effective exchange rate against the greenback worries businesses that Bangladesh's export competitiveness on the global market may wane. This REER rise, as of last August, signaled an overvalued local currency --the Bangladesh taka (BDT) -- which is putting further pressure on the country's export trade. The increase in the REER, which adjusts the exchange rate for inflation and trade with major partners, suggests that the taka remained relatively overvalued during the month, economists and central bankers said. https://today.thefinancialexpress.com.bd/first-page/rising-reer-may-blunt-countrys-export-edge-1790964119

uploads/trade_daily/digest_photo_d_post__1791025749.jpg

ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 12, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া। https://www.dhakapost.com/exchange-rate

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.52.15_AM__1791025749.jpeg

The New Nation
Urmi Group to participate in BGMEA Cup 2026 with its own team Urmi Group is set to participate in the BGMEA Cup 2026 with its own football team. Players selected through the player draft held on 19 September will take the field for Team Urmi Group in the upcoming tournament. Ahead of the tournament, Urmi Group hosted a meet-and-greet session with the players at its corporate office on Thursday, where the company’s senior management welcomed the squad. Team Urmi Group will begin its preparation matches from 2 October. https://dailynewnation.com/news/860071

uploads/trade_daily/digest_photo_WhatsApp_Image_2026-10-03_at_11.48.10_AM__1791025749.jpeg

প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বন্দরে শৃঙ্খলা ফিরছে না কিছুতেই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি) নির্ধারিত সিরিয়াল না মেনে প্রায় ৪০০ লাইটার জাহাজ পণ্য পরিবহন করায় এ সংকট তৈরি হয়েছে। ফলে নির্ধারিত সময়ে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। এতে বাড়তি খরচের মুখে পড়ছেন আমদানিকারকরা, যার প্রভাব পড়ছে পণ্যের দামে। https://protidinerbangladesh.com/special-news/183372