October 05, 2026
জাগো নিউজ২৪
বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য
বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশে ব্যবসায়ী প্রতিনিধি পাঠানো, বাজার সম্প্রসারণ, লজিস্টিকস উন্নয়ন এবং মুক্ত বাণিজ্যে জোর দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল, মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) এবং ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
https://www.jagonews24.com/economy/news/1164486
যুগান্তর
প্রযুক্তি দক্ষতা ও জ্বালানিতে বড় বিনিয়োগ জরুরি
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষ্যে ১ অক্টোবর গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অরগানাইজেশন (এনপিও) ও যুগান্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বিজিএমইএ’র সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, শুধু মেশিন কিনলে উৎপাদনশীলতা বাড়ে না। প্রযুক্তির কার্যকর ব্যবহার, দক্ষতা, উৎপাদন পরিকল্পনা এবং ব্যবসার পরিবেশও গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় সময়মতো পণ্য সরবরাহ, প্রযুক্তি, টেকসই উৎপাদন ও দক্ষতা এখন গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, তৈরি পোশাক খাতে প্রায় ৩৮ লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে নারী ৫৮ শতাংশ। একসময় এ খাতে নারী শ্রমিকের অংশ ছিল প্রায় ৮০ শতাংশ। প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমবাজারেও পরিবর্তন হচ্ছে। ফলে নারী শ্রমিকদের নতুন প্রযুক্তির উপযোগী প্রশিক্ষণ দিতে হবে। এআই, ডিজিটালাইজেশন ও তথ্য ব্যবস্থাপনার পাশাপাশি শ্রমিক, টেকনিশিয়ান ও ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা বাড়ানো দরকার। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য চ্যালেঞ্জ আরও বেশি। তিনি জ্বালানি সংকট দূর করে গ্যাস সরবরাহ বাড়ানো এবং সমুদ্রভিত্তিক গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন। পণ্যের বৈচিত্র্য ও মূল্য সংযোজন বাড়ানোরও আহ্বান জানান।
https://www.jugantor.com/tp-round-table/1164248
প্রথম আলো
বাংলাদেশ থেকে বছরে ৭৫ কোটি ডলারের পোশাক কেনে এলপিপি
দীর্ঘমেয়াদি অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের পোশাকশিল্পের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে পোল্যান্ডভিত্তিক ফ্যাশন রিটেইলার এলপিপি। প্রতিষ্ঠানটির বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের এই সম্পর্ক এখন পারস্পরিক প্রবৃদ্ধি ও নতুন সম্ভাবনার ভিত্তি তৈরি করেছে। এলপিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে। এলপিপি আরও বলেছে, ১০ বছর আগে বাংলাদেশে প্রায় ১০০টি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করত এলপিপি। বর্তমানে সেই সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে এলপিপির বার্ষিক চুক্তির মূল্য প্রায় ৭৫০ মিলিয়ন ডলার বা ৭৫ কোটি ডলার। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ কারখানার প্রধান ক্রেতা এলপিপি। এলপিপি আরও বলেছে, বাংলাদেশও বিশ্বের অন্যতম প্রধান পোশাক উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে।
https://www.prothomalo.com/business/industry/486vccyvfb
আমার দেশ
রপ্তানি বাড়াতে নতুন ছক সরকারের
রপ্তানি বাড়াতে প্রণয়ন করা হবে সমন্বিত রপ্তানি বহুমুখীকরণ কৌশলপত্র। প্রতিটি দেশের জন্য তৈরি করা হবে বাজারভিত্তিক আলাদা রপ্তানি কৌশলপত্র। এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক বাজারে দেশের পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত হবে এবং রপ্তানি আয় আরো বৃদ্ধি পাবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি কর্মশালা করেছে। কর্মশালায় বিজিএমইএ, ফ্লেক্সা, সিপিডি, ওয়ালটন গ্রুপ, বাংলাদেশ এগ্রোপ্রসেসরস অ্যাসোসিয়েশন এবং ফার্মাসিউটিক্যালস সংশ্লিষ্ট প্রতিনিধিসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। যারা রপ্তানি সম্প্রসারণে তাদের প্রস্তাবনা তুলে ধরেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
https://www.dailyamardesh.com/business/import-export/amdyzsq2etik0
The Financial Express
BGMEA chief urges Pakistan to boost imports from Bangladesh to bridge trade gap
President of the Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) Mahmud Hasan Khan on Sunday urged Pakistan to import more Bangladeshi products, particularly high-quality jute yarn and life-saving pharmaceuticals, to address the existing trade imbalance and unlock the true potential of bilateral trade between the two nations. The call was made during a high-level bilateral meeting between Pakistani High Commissioner to Bangladesh Imran Haidar and BGMEA President Mahmud Hasan Khan at the BGMEA office in Uttara, Dhaka.BGMEA Senior Vice President Enamul Huq Khan, Vice President Md. Reazowan Selim, Directors Shah Rayeed Chowdhury and Mohammad Sohel, BGMEA Secretary General Major General Dr. Md. Shahedul Islam (Retd), along with senior officials from the Pakistan High Commission in Dhaka, were present at the meeting.
https://thefinancialexpress.com.bd/trade/bgmea-chief-urges-pakistan-to-boost-imports-from-bangladesh-to-bridge-trade-gap
দেশ রুপান্তর
উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে দেখতে চায় ইইউ
বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০টি অর্থনীতির একটি হতে যাচ্ছে বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল রবিবার রাজধানীতে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ দ্বিতীয় দিনের একটি অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠান চলছে। আজ সোমবার তিন দিনব্যাপী এ আয়োজনের শেষ দিন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম গতিশীল অর্থনীতি এবং দেশটি তার উন্নয়নযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই পটভূমিতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের একটি অংশীদার হিসেবে দেখছে। দাতা ও সাহায্যগ্রহীতার দৃষ্টিভঙ্গি থেকে নয়; বরং ভিন্ন মাত্রার উচ্চাকাক্সক্ষা নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে দেখতে চায় ইইউ।
https://www.deshrupantor.com/725072/%E0%A6%89%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%95%E0%A7%87
The New Age
Urmi Group gets sustainability award at Marks & Spencer summit
Apparel manufacturer and exporter Urmi Group has recently received ‘Plan A Sustainability Award’ at Marks & Spencer Supplier Summit. According to a press release, the recognition positions Urmi Group as the most environmentally sustainable factory in Marks & Spencer’s global supply chain, marking a significant achievement for the company and Bangladesh’s apparel industry. Urmi Group managing director Asif Ashraf said, ‘This recognition means the world to our entire team. Sustainability is at the core of everything we do, and winning this award validates our commitment to driving positive environmental and social change alongside M&S.’
https://www.newagebd.net/post/apparel/316572/urmi-group-gets-sustainability-award-at-marks-spencer-summit
ঢাকা পোস্ট
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (Today's Foreign Currency Exchange Rate October 05, 2026) এখানে প্রকাশ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া।
https://www.dhakapost.com/exchange-rate
কালের কণ্ঠ
জ্বালানিপণ্যের রপ্তানি বন্ধ রেখেছে চীন
চীনের রিফাইনারিগুলো জ্বালানিপণ্যের রপ্তানি স্থগিত রেখেছে। চীনের এ সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে গত রবিবার ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ছিল ১০২.২৫ ডলার। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ৯১.১১ ডলার। গত বৃহস্পতিবার থেকে চীনে ‘গোল্ডেন উইক’-এর এক সপ্তাহের ছুটি শুরু হয়েছে। এ ছুটির আগে প্রধান তেল পরিশোধনাগারগুলোকে রপ্তানির কোনো অনুমোদন দেওয়া হয়নি। এই ছুটিতে শুধু হংকং ও ম্যাকাওয়ে জ্বালানিপণ্য পাঠাবে চীন।
https://www.kalerkantho.com/print-edition/industry-business/2026/10/05/1748189
Textile Today
Rooftop solar offers a lifeline for Bangladesh RMG sector
Bangladesh’s apparel sector is installing rooftop photovoltaic (PV) systems to handle severe gas shortages and grid failures. Reliable electricity is necessary to protect export production. Rooftop solar helps factory owners produce clean energy, lower power costs, and run uninterrupted operations. The potential for solar generation across the apparel manufacturing landscape is substantial. A detailed assessment by the Centre for Policy Dialogue (CPD) reveals that 3,320 garment factories across the country possess a cumulative rooftop solar potential of 1,768 megawatt-peak (MWp). The study mapped roughly 9.7 million square meters of usable rooftop area. Under optimal setup, solar arrays can meet a median of 39.9% of electricity demand in large factories, 33.1% in medium-sized units, and 38% in small manufacturing facilities.
https://www.textiletoday.com.bd/rooftop-solar-offers-a-lifeline-for-bangladesh-rmg-sector
সমকাল
সাত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের পাঠানো সাম্প্রতিক কূটনৈতিক প্রস্তাবের জবাবে গতকাল রোববার এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ইরান এই শর্তগুলো নির্ধারণ করেছে। গতকাল দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে উদ্ধৃত করে ইরানি সংবাদমাধ্যম নুরনিউজ এই খবর প্রকাশ করে।
https://samakal.com/international/article/376208/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87